a কলকাতা প্রেসক্লাবে প্রগতিশীল জাতীয়তাবাদী সাহিত্য সংস্কৃতি মঞ্চের আত্মপ্রকাশ
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

কলকাতা প্রেসক্লাবে প্রগতিশীল জাতীয়তাবাদী সাহিত্য সংস্কৃতি মঞ্চের আত্মপ্রকাশ


ইকবাল দরগায়ী, কলকাতা প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১০:২৫
কলকাতা প্রেসক্লাবে প্রগতিশীল জাতীয়তাবাদী সাহিত্য সংস্কৃতি মঞ্চের আত্মপ্রকাশ

ছবি: ইকবাল দরগায়ী, কলকাতা

 

ইকবাল দরগায়ী, কলকাতা প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিনিধি: তৃণমূল কংগ্রেস মনোভাবাপন্ন কবি, সাহিত্যিক ও শিল্পী সংগঠনের সম্প্রতি আত্মপ্রকাশ হল কলকাতা প্রেসক্লাবে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীকান্তমাহাতো।

অনুষ্ঠানে কলমে কালি ভরে উদ্বোধন করেন অধ্যাপক ড. মহিতোষ গায়েন। শহীদ ভগৎসিং-এর আত্ম বলিদান দিবস উপলক্ষে মাল্যদান করেন ডা: সিরাজুল ইসলাম ঢালী, ডা: অনির্বাণ কুন্ডু, বিশিষ্ট চিত্র শিল্পী সুজাতা দে, ড. নির্মল বর্মন, ড. অপুর্ব কুমার বিশ্বাস, ড. মুকুল চক্রবর্তী, ড. তৃপ্তিকুন্ডু রায়, ড. সমীরশীল, সুমিতা পয়রা, সুস্মিতা চট্টোপাধ্যায়, পিশাশ্বতী, অভিষিক্তা দে প্রমুখ।  

অনুষ্ঠানে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন, আগামী দিনের এই নতুন সংগঠন ভালো কাজ করবে বলে আশা রাখি। তিনি এই সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন। সংগঠনের আহ্বায়ক চন্দ্রনাথ বসু বলেন, দেশের সুষ্ঠু সংস্কৃতি ও সস্প্রীতি রক্ষা করতে এই নতুন সংগঠন বদ্ধ পরিকর। প্রেসক্লাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, বীর সন্ন্যাসী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্য দান করা হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

শ্রমিকদের বিক্ষোভের কারণে আশুলিয়ায় ৬০ কারখানায় ছুটি ঘোষণা


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বুধবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:০৭
শ্রমিকদের বিক্ষোভের কারণে আশুলিয়ায় ৬০ কারখানায় ছুটি ঘোষণা

ফাইল ছবি

 

আজ পোশাক শ্রমিকদের বিক্ষোভের কারণে শিল্পাঞ্চল আশুলিয়ার অন্তত ৬০টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। গতকাল প্রতিষ্ঠানগুলো খোলার ঘোষণা দিলেও আজ শ্রমিকরা কারখানায় প্রবেশ করে আবার কারখানা থেকে বেরিয়ে আসে।

বুধবার সকাল ১০টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত সড়কের উভয় পাশের এসব কারখানা ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশ জানায়, আজ সকালে যথানিয়মে কারখানায় যান শ্রমিকরা। কিন্তু কাজ না করে বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ একের পর এক কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। পরে শ্রমিকরা বেরিয়ে উৎপাদন অব্যাহত রাখা কারখানাগুলোর সামনে গিয়ে বিক্ষোভ ও ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে সেসব কারখানায়ও ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সকাল সাড়ে ১০টা পর্যন্ত শিল্পাঞ্চল আশুলিয়ার ছোট বড় অন্তত ৬০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের বাইপাইল এলাকায় কারখানা ছুটি ঘোষণা করা হলেও বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন শ্রমিকরা। এতে করে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, শ্রমিকদের বিক্ষোভের মুখে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকা পর্যন্ত সড়কের উভয় পাশে হামীম, শারমীনসহ অন্তত ৬০টি কারখানা কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে। শ্রমিকরা এখনো সড়কে রয়েছেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করে যাচ্ছি। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

তালেবান সরকার গঠন অনুষ্ঠানে ৬ দেশকে আমন্ত্রণ জানাল


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৯
তালেবান সরকার গঠন অনুষ্ঠানে ৬ দেশকে আমন্ত্রণ জানাল

ফাইল ছবি

আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশ সম্পূর্ণ দখলে নেওয়ার পর সরকার গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে তালেবান বাহিনী। সরকার গঠনের অনুষ্ঠানে পাকিস্তানসহ ছয়টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে। অন্য দেশগুলো হলো- তুরস্ক, কাতার, রাশিয়া, চীন ও ইরান। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, আফগানিস্তানে সরকার গঠন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন সরকার গঠনের অনুষ্ঠানে পাকিস্তান, চীন, রাশিয়া, কাতার, তুরস্ক ও ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এখন পর্যন্ত তালেবানের আমন্ত্রণ তালিকায় নাম নেই ভারতের। যদিও কিছু দিন আগেই তালেবান সরকারের সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী শের মুহাম্মদ আব্বাস স্তানিকজাই জানিয়েছিলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চান তারা। 

আফগানিস্তানের মাটি জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহার করা যাবে না বলেছিলেন তিনি। তালেবান সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি ভারত। নয়াদিল্লিকে সেই অবস্থান বদলের আর্জিও জানিয়েছিল তালেবান।

আজ সোমবার সকালে জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, আফগানিস্তানের শেষ প্রদেশ হিসাবে পাঞ্জশির এখন আমাদের দখলে। গোটা আফগানিস্তানের দখল নিয়েছে তালেবান।’ পাঞ্জশিরের সরকারি ভবনে তালেবানের পতাকা উড়তে দেখা গেছে বিভিন্ন সূত্রে জানা যায়। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - শিল্প ও সাহিত্য