a পঞ্চাশের যুবতী: গোপা গড়াই মন্ডল
ঢাকা রবিবার, ২৯ চৈত্র ১৪৩২, ১২ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

পঞ্চাশের যুবতী: গোপা গড়াই মন্ডল


মুন্না শেখ, মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ০৭:৩৭
পঞ্চাশের যুবতী গোপা গড়াই মন্ডল

ছবি সংগৃহীত

পঞ্চাশের যুবতী

কি সাহস রে বাবা মহিলার।
বয়সটা যে পঞ্চাশ ছুঁয়েছে সে দিকে
কোনো ভ্রুক্ষেপ ই নেই।
কি একটিভ স‍্যোশাল মিডিয়ায় !!
ফেসবুক,ইনস্টাগ্রাম কিছুতে--ই বাদ নেই।
সারা দিনে তার লাইক, কমেন্ট,আর শেয়ারের ছড়াছড়ি।
আবার টিকটকেও কখনো নায়িকা-, --তো কখনো গায়িকা !
বাপরে বা---প পারেও বটে।
নিজেকে একেবারে টিন এজারে এনে নামিয়েছে।
এই তো সেদিন দেখলাম 
হৈ হৈ করতে করতে 
পার্টিতে মেয়ের সাথে  ডান্স করছে।
উঁঃ লজ্জার মাথা খেয়েছে এক্কেবারে।
           *     *    *
হ‍্যাঁ হ‍্যাঁ বলুন। যত্ত খুশি বলুন।
এ সব শুনে শুনে গা সওয়া হয়ে গেছে, বুঝলেন।
কি হয়েছে পঞ্চাশ হয়েছে তো।
পঞ্চাশ হয়েছে বলে ঘরের কোণে 
একটা সুতির ছাপা পরে বসে থাকব নাকি।
শুনুন,সারা জীবন শুধু 
এটা করতে নেই,ওটা করতে নেই
এখানে যাওয়া হবে না,ওখানে যাওয়া হবে না
এই ই শুনে এসেছি।

যখন ষোলোই ছিলাম 
ছেলে বন্ধু তো দূরের কথা
কোনো মেয়ে বন্ধুর বাড়িতে গেলেও 
মা কে সঙ্গে নিয়ে যেতে হতো।
আর পিকনিক, ঘোরাফেরা,সিনেমা !
এ সব তো অলীক কল্পনা ছিল মশাই--- 
অলীক কল্পনা।

তারপর যখন কুড়ি হল---
বেশ রাঙা টুকটুকে বৌ সেজে শ্বশুরবাড়িতে এলাম।
বাব রে বা---প !!! 
সেখানেও আবার এমন নজরদারি,
কি বলি  !! ---
কোনটা খাইনা, কেন খাইনা?
হাতে কেন বড় বড় নখ রেখেছি?
সকলের সামনে নাইটি পড়তে আমার লজ্জা করে কিনা,---
মেয়ে মানুষ হয়ে এত হৈ হৈ কিসের,
ইত‍্যাদি ইত‍্যাদি।
আর বাইরে গেলে  ! 
শ্বশুর-শ্বাশুড়ি, জা -ননদ হাজারটা কৈফিয়ত।

তারপর পঁচিশে---,  যখন মা হলাম,
ছেলেকে খাওয়াতে অসুবিধা হবে বলে 
নাইটি ছেড়ে সুতির ছাপা পড়া ধরলাম।
কোমরে আঁচল গুঁজে এমন দশভুজা হয়ে গেলাম যে----
কোথায় সিনেমা,কোথায় বেড়ানো,
আর কোথায় যে আনন্দ সব ভুলে গেলাম।
না না এটার জন‍্য আক্ষেপ করছিনা।
এটা তো আমার কর্তব্য।

দেখতে দেখতে আরো পঁচিশটা বছ--র কেটে গেল।
ছেলে আর মেয়ের পড়াশোনা,গানবাজনা 
আর ওদের সামাজিক প্রতিষ্ঠা নিয়ে।
ওদের সংসারও গড়ে দিয়েছি নিজের হাতে।
ওরা এখন যে যার মত ---
বন্ধু বান্ধব, হৈ হুল্লোড়,পার্টি, ভ্রমণ এসব নিয়ে ব‍্যস্ত।

তাই আমিও একটা প্রফাইল খুললাম
খুঁজেনিলাম নিজের একটা জগৎ।
জানেন? আমার ফেসবুক ফ্রেন্ডের সংখ‍্যা এখন দু-হাছার ছাড়িয়েছে!
আমা---র আবার ফেসবুকে ভেসে ওঠা 
ঐ সব রেডিমেড  কমেন্টে মন ভরেনা।
তাই ভালো কোনো পোষ্ট পেলেই
ইয়া---ব্বড় একটা কমেন্ট লিখি।
কত খুশি হয় ওরা জানেন?
আর আমার কবিতা গুলো যখন 
শেয়ারের পর শেয়ার হয়,
তখন মনটা আনন্দে উথলে ওঠে।
এই নিয়েই তো আমার একার দুপুর টা কাটিয়ে দিই রোজ।
মেয়ে,জামাই,ছেলে,বৌমা ওরা যখন দু-দিনের জন‍্য এসে আবার চলে যায়
তখন ঐ খারাপ মনটা ভোলাতে খুব বেশি সময় লাগেনা আমার।
জানেন,আমি এখন নিজের পছন্দের মাছ কিনি বাজার থেকে।
আর যে খাবারটা খেতে ইচ্ছে সেটাই বানাই।
যেখানে যেতে ইচ্ছে করে সেখানে যাই।
আর তো কটা মাত্র দিন পড়ে আছে তাই না।
নিজেকে কি করে ঠকাই বলুন তো?
মর্নিং ওয়াক করি,কিটো ডায়েট করি,
ঘন ঘন পার্লারে যাই।
শরীর চর্চা থেকে মনের চর্চা 
স---ব সব করি এখন।
এই তো আমার যুবতি হওয়ার বয়স।
তাই যে যাই বলুক 
চলুন, মনের বয়স বাড়তে না দিয়ে
এই পঞ্চাশেই আবার না হয় যুবতি হয়ে যাই।

লেখিকা:গোপা গড়াই মন্ডল

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

লাল সবুজের বাংলাদেশে- ফকির আজাদ


মুক্তসংবাদ প্রতিদিন:
বৃহস্পতিবার, ০৬ মে, ২০২১, ১১:৫৪
লাল সবুজের বাংলাদেশে

সংগৃহীত ছবি

"লাল সবুজের বাংলাদেশে"

আকাশ তলে       সাগর জলে 
    পানকৌড়িরা গল্প করে, 
টিনের চালে         গাছের ডালে
     ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে।
নূপুর পায়ে             ডিঙ্গি নায়ে
    বউ চলছে বাপের বাড়ি, 
বরের সাথে            কালকে রাতে
   সে দিয়েছে ভীষণ আড়ি।
সবুজ বনে             রাঙ্গা কনে
         কদম ফুলের মেয়ে,
কে গো তুমি            গগন চুমি
      আসছো এমন ধেয়ে।
মেঘের রাজা          বাদ্যি বাজা
         কদম ফুলের বিয়ে,
দোয়েল পাখি         মেলরে আঁখি
        নাচবে এবার টিয়ে।
রাখাল ছেলে          কাউকে পেলে
          গল্প করে মিষ্টি হেসে,
পথের ধারে              হৃদয় কাড়ে
       লাল সবুজের বাংলাদেশে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আজ হুগলির রঘুনাথপুরে রক্তদান শিবিরে মমতাজুল করিমের সংবর্ধনা প্রদান


হুগলি প্রতিনিধি, কলকাতা, ভারত
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ০১:৪২
আজ হুগলির রঘুনাথপুরে রক্তদান শিবিরে মমতাজুল করিমের সংবর্ধনা প্রদান

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

হুগলী থেকে বিশেষ প্রতিনিধি: আজ  দুপুর ১২ টায় হুগলী জপলার নিশ্চিন্তপুর থানার রঘুনাথপুরে এক রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। রঘুনাথপুর সহযোগীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক পিস এম্বাসেডর এটিএম মমতাজুল করিম। 

বিশেষ অতিথি ছিলেন পশ্চিববঙ্গ সরকারের শিক্ষারত্ন ডঃ অপুর্ব কুমার বিশ্বাস, বাংলা চলচিত্রের অভিনেত্রী লোপামুদ্রা সিনহা, বিশিষ্ট বিজ্ঞানী ডঃ স্নেহাংশু পাল, বিখ্যাত ফুটবলার প্রিতম কোষ্টাল, বিশিষ্ট হ্রদরোগ বিশেষজ্ঞ সন্দীপ সর্দার, রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত প্রধান কেষ্ট মন্ডল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সভাপতি শ্রী কমল দাস ও সম্পাদক শ্রী দিপ্ত নস্কর। অনুষ্ঠানে পিস এম্বাসেডর এটিএম মমতাজুল করিম কে সংবর্ধনা প্রদান করা হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফেসবুক পাতা থেকে

সর্বোচ্চ পঠিত - ফেসবুক পাতা থেকে

ফেসবুক পাতা থেকে এর সব খবর