a দেশে ২৫ লাখ টিকা আসছে ১০ দিনের মধ্যে
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

দেশে ২৫ লাখ টিকা আসছে ১০ দিনের মধ্যে


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ২৬ জুন, ২০২১, ১২:০৮
দেশে ২৫ লাখ টিকা আসছে ১০ দিনের মধ্যে

ফাইল ছবি । স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

আগামী সোমবার থেকে সারা দেশ কঠোর লকডাউনে যাচ্ছে। এর মধ্যেই করোনা ভ্যাকসিন আসবে দেশে। এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি জানিয়েছেন, কারোনা টিকার বৈশ্বিক উদ্যোগ 'কোড্যাক্স' থেকে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে থেকে ২৫ লাখ ডোজ মর্ডানার টিকা পাওয়া যাবে।  

শুক্রবার রাতে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, 'আমরা কোভ্যাক্স থেকে টিকা পেতে গত জুনে চিঠি পাঠিয়েছিলাম। সে হিসাবে কোভ্যাক্স আমাদেরকে পর্যায়ক্রমে প্রায় ৭ কোটি ডোজ টিকা দিতে চেয়েছিল। আজকে আমারা চিঠি পেয়েছি। সেখানে উনারা (কোভ্যাক্স) আমাদেরকে ২৫ লাখ ডোজ মর্ডানার টিকা দেওয়ার কথা বলেছে। 

আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে টিকা বুঝিয়ে নিতে যে সব ব্যবস্থা নেওয়ার সেটা আমাদেরকে নিতে বলেছে। একটা কনসার্ন লেটার পাঠাতে বলেছে, সেটা (কনসার্ন (লেটার) আমারা পাঠিয়ে দিচ্ছি।

তিনি বলেন, চীনের টিকার জন্য এর আগে চুক্তি হয়েছে। আশা করছি আগামি কিছু দিনের মধ্যে তারা (চীন) একটা লট আমাদেরকে দেবে। তবে কখন দেবে ওরা কত ডোজ দিবে সেটা পরে জানিয়ে দেবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৩১ মে কোভ্যাক্সের আওতায় ফাইজার বায়োএনটেকের এক লাখ ৬০২ ডোজ টিকা দেশে পৌঁছায়।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

করোনায় (১৮জুলাই) মৃত্যু ২২৫, শনাক্ত ১১৫৭৮ এবং সুস্থ ৮৮৪৫


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ জুলাই, ২০২১, ০৭:৪১
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস


গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২২৫ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৮৯৪ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১১,৫৭৮ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জন।
 
আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮৮৪৫ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৩২ হাজার ৮ জন।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৮০৬ জনের। পরীক্ষার হিসেবে আক্রান্তের হার ২৯.০৯ ভাগ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

গণফোরাম দেশের সংকট উত্তরণে জাতীয় ঐক্যমতের সরকার চায়


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ০৯ মার্চ, ২০২১,০৬:২৯
 গণফোরাম দেশের সংকট উত্তরণে জাতীয় ঐক্যমতের সরকার চায়

ফাইল ফটো:

গণফোরাম মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে দেশের গণমাধ্যম ব্যক্তিত্ব, সম্পাদক, বার্তা সম্পাদক ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে।সভায় সভাপতিত্ব করেন গণফোরামের জাতীয় নির্বাহী কমিটির আহবায়ক অধ্যাপক ড. আবু সাইয়িদ।

লিখিত বক্তব্য উপস্থাপন করেন গণফোরামের মুখপাত্র ও সদস্য সচিব এডভোকেট সুব্রত চৌধুরী। লিখিত বক্তব্যে এডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি। লাখো শহীদের রক্তদান ও বাঙালি জাতির সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। লক্ষ্য ছিল রাষ্ট্রের উপর জনগণের নিরঙ্কুশ মালিকানা প্রতিষ্ঠা করা। জনগণই হবে রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস। দেশের মানুষ অন্ন, বস্ত্র, স্বাস্থ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তা পাবে। অঙ্গিকার ছিল গণতান্ত্রিক, শোষণমুক্ত অসাম্প্রদায়িক একটি সমাজ প্রতিষ্ঠা করা।

দুঃখজনক হলেও সত্য যে, স্বাধীনতার পঁঞ্চাশ বছরেও মুক্তিযুদ্ধের কাঙ্খিত লক্ষ্য পূরণ হয়নি। রাষ্ট্রের প্রতি জনগণের মালিকানা কেড়ে নিয়ে তাদের গোলাম করে রাখা হয়েছে। ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। আর্থিক খাতে বেপরোয়া লুটপাট চলছে। জনগণের কষ্টার্জিত টাকা চুরি করে বিদেশে পাচার করা হচ্ছে। জনগণের নিকট জবাবদিহিতার পরিবর্তে কর্তৃত্ববাদী শাসন ও শোষণ ব্যবস্থা কায়েম রাখা হয়েছে। দেশের আইনের শাসন ও আইনের নিরপেক্ষ প্রয়োগ নেই।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, আজকে দেশে যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবী করছে, তারা তাদের কাজ-কর্মের মাধ্যমে তার প্রমাণ দিচ্ছে না। তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। অর্থ লুটপাট, গণতন্ত্র ধ্বংস, নির্বাচন ব্যবস্থা ধ্বংস এবং মানুষের মত ও বাক-স্বাধীনতা হরণ করে দেশে স্বৈরতন্ত্র কায়েম করে রেখেছে। এরা এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না। এই প্রেক্ষাপটে গণফোরাম মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে।

তিনি বলেন, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করে গড়ে তোলা হয়নি। বিচার বিভাগের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু সারা জীবন লড়াই-সংগ্রাম করেছেন। অথচ তাঁর দল আজ বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছে। নির্বাচন কমিশনকে ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়েছে। এই ধ্বংস স্তুপের উপর দাঁড়িয়েই আমরা আমাদের রক্তে গড়া বাংলাদেশকে সমুন্নত রাখবো। ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ঝুঁকিতে পড়া বাংলদেশকে আমরা রক্ষা করবো।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বলেন, আমরা বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের দলীয় নেতা হিসেবে দেখতে চাই না। বঙ্গবন্ধু আমাদের সবার নেতা। আমরা জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে দেখতে চাই। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো দল বা সরকারের সাথে গণফোরাম ঐক্য করবে না।

মোস্তফা মোহসীন মন্টু বলেন, দেশ এখন লুটপাটের স্বর্গরাজ্য। আইনের শাসন বলে কিছু নেই। নির্বাচন ব্যবস্থাকে তামাশায় পরিণত করা হয়েছে। দেশের মালিক জনগণের কোনো অধিকার নেই। সব মিলিয়ে আমরা গভীর জাতীয় সংকটের মধ্যে আছি। এই সংকট থেকে উত্তরণে জাতীয় ঐক্যমতের সরকারের বিকল্প নেই। তাই গণফোরাম জাতীয় ঐক্যমতের সরকার চাই। সে লক্ষ্যেই গণফোরাম কাজ করছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক এমপি ও গণফোরাম নেতা জামাল উদ্দিন আহমেদ, এডভোকেট জগলুল হায়দার আফ্রিক, এডভোকেট মোহসীন রশীদ, এডভোকেট মোঃ মহিউদ্দিন আব্দুল কাদের, মেজর আসাদুজ্জামান বীর প্রতীক, এডভোকেট হেলাল উদ্দিন, লতিফুল বারী হামিম, খান সিদ্দিকুর রহমান প্রমুখ।

মুক্তসংবাদ প্রতিদিন / এম কে আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য