a
প্রতিকী ছবি
১৯৭০ সালের পর এবারই বছরের প্রথম ছয় মাসে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মার্কিন শেয়ার বাজার। লাগামহীন মূল্যস্ফীতির কারণে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই নিম্নমুখী।
২০২২ সালের জানুয়ারি-জুন, গেল ছয় মাসে বেঞ্চমার্ক ইনডেক্স ‘এস এন্ড পি ৫০০’-এর ২০.৬% অবনমন হয়েছে। এছাড়াও যুক্তরাজ্য, ইউরোপ ও এশিয়ার শেয়ার বাজারও একই সমস্যায়। এই অবস্থায় বিশ্বের অধিকাংশ দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোই জীবনযাপনের ব্যয় কমানো এবং খাবার ও জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে লাগাম টানার চেষ্টা করে যাচ্ছে।
অনেক অর্থনীতিবিদ মনে করেন, এই বছরের শুরুতে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র সুদের হার বাড়ানোয় এমন মন্দায় পড়েছে।
পর্তুগালে বার্ষিক সম্মেলনে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক ও ব্যাংক অব ইংল্যান্ড বলেছে, মূল্যবৃদ্ধির এই প্রবণতায় নিয়ন্ত্রণে বাইরে যাওয়ার আগেই এর লাগাম শক্ত হাতে টানতে হবে। সূত্র: বিডি প্রতিদিন
ফাইল ছবি
আফগানিস্তানের প্রধান তিন শহর হেরাত, লস্কর গাহ ও কান্দাহার ঘেরাও করে রেখেছে তালেবানরা। শহর তিনটি দখলে নিতে সরকারি বাহিনীর সঙ্গে ব্যাপক লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। দুই পক্ষের সংঘর্ষে প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছেন সাধারণ মানুষ। এরই মধ্যে লস্কর গাহ শহরের বেশিরভাগ এলাকা তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে।
দুই পক্ষের তীব্র লড়াইয়ের কারণে শহর তিনটিতে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। তারা বলছে দ্রুত সংঘাত বন্ধ করে এসব এলাকায় ত্রাণ সরবরাহ করা জরুরি বলেও জানানো হয়।
এদিকে লস্কর গা শহরের একটি বেসরকারি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে আফগান বিমান বাহিনী। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। হামলার বিষয়টি নিশ্চিত করেছে আফগান সামরিক বাহিনী।
আফগান সেনাবাহিনীর দাবি, ওই হাসপাতালে আহত তালেবান সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে হাসপাতালটির মালিক এসব দাবি তা অস্বীকার করেছে। সূত্র: বিবিসি
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিজ ঘরে মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় সম্পৃক্ত অপর আরেকজন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার দ্বিগম্বরবাজার থেকে তাদের মরদেহ উদ্ধার এবং আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা হলেন— উপজেলার পুটিজুরী ইউনিয়নের লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাসের স্ত্রী অঞ্জলী দাস (৩৫) ও তার মেয়ে পূজা দাস (৮)। এ ঘটনায় সংশ্লিষ্ট আহত আমির আলীকে বাহুবল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র মতে, লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাস কাঁচামালের ব্যবসা করেন। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে দ্বিগম্বরবাজারে তিন তলা একটি ভাড়া বাসায় থাকতেন। বুধবার রাতে তিনি ব্যবসার কাজে সুনামগঞ্জে ছিলেন। আজ বৃহস্পতিবার ভোরে নিজ বাসায় এসে দেখেন তার স্ত্রী ও মেয়ের গলা কাটা অবস্থায় মেঝেতে পরে আছে।
ঘটনা বর্ননা করতে গিয়ে সন্দ্বীপ দাস বলেন, রাত ৩টার দিকে দ্বিতীয় তলার ভাড়াটিয়া বাহুবল এলাকার আহত আমির আমাকে ফোন দিয়ে বলেন, তার ঘর চুরি হয়েছে এবং ঘরে থাকা সেলাইমেশিনসহ সব চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
তবে এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান অন্যকথা, তারা এ ঘটনার সাথে আমির আলীর সম্পৃক্ততা থাকার ব্যাপারে সন্দেহ প্রকাশ করছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী জানান, ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহের কাজ করছে পুলিশ।