a প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন কাজী হাবিবুল আউয়াল
ঢাকা মঙ্গলবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৭ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন কাজী হাবিবুল আউয়াল


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শনিবার, ২৬ ফেরুয়ারী, ২০২২, ০৬:৫৩
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন কাজী হাবিবুল আউয়াল

ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেলেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। কাজী হাবিবুল আউয়ালকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে।

শনিবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নিয়োগপ্রাপ্ত অন্য ৪ নির্বাচন কমিশনার হলেন বেগম রাশিদা সুলতানা-জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত), আহসান হাবীব খান-বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মাে. আলমগীর- সিনিয়র সচিব (অবসরপ্রাপ্ত) ও আনিছুর রহমান-সিনিয়র সচিব (অবসরপ্রাপ্ত)।

ইতিপূর্বে ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে সিইসি এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য ১০ জনের নাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দেয় সার্চ কমিটির সদস্যরা।  সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেশের জন্য আশঙ্কাজনক: মির্জা ফখরুল


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:২০
রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেশের জন্য আশঙ্কাজনক: মির্জা ফখরুল

ফাইল ছবি

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বক্তব্যকে দেশের জন্য আশঙ্কাজনক দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি (সের্গেই ল্যাভরভ) যে বক্তব্য দিয়েছেন সেখানে একটা কথা খুব স্পষ্ট হয়ে উঠেছে যে, আজকে বাংলাদেশ বৃহৎ শক্তিগুলোর লড়াইয়ে একটি ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে চলেছে। আর এজন্য বর্তমান সরকার একমাত্র দায়ী।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিপূর্ব সমাবেশে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ বৃহৎ শক্তিগুলোর মর্যাদার লড়াইয়ে তাদের ক্ষমতার প্রভাব বলয়ের একটা ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে চলেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেখানে বিষয়টি খুব স্পষ্ট হয়ে উঠেছে।

তিনি বলেন, এটার জন্য সম্পূর্ণ দায়ী বর্তমান সরকার। তারা (সরকার) অবিবেচকের মতো দায়িত্বজ্ঞানহীন কথা বলে দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে চাচ্ছে। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

আল্টিমেটাম দিয়ে গাজায় মিডিয়া ভবনে ইসরাইলের বিমান হামলা


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ১৫ মে, ২০২১, ০৮:৫৫
আল্টিমেটাম দিয়ে গাজায় মিডিয়া ভবনে ইসরাইলের বিমান হামলা

ফাইল ছবি

 

এক ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ফিলিস্তিনের গাজায় আলজাজিরা, এপি, মিডল ইস্ট আইসহ বিভিন্ন আন্তর্জাতিক এবং স্থানীয় গণমাধ্যমের ব্যবহার করা একটি ভবনে হামলা করেছে ইসরাইল।

আজ শনিবার ১২তলা বিশিষ্ট আল-জালা ভবনটিতে বিমান হামলা চালিয়েছে হায়েনা ইসরাইলি বাহিনী।
 
এর আগে ইসরাইলি বাহিনী আলজাজিরা টিভি চ্যানেল ও অন্যান্য মিডিয়ার স্থানীয় অফিসকে বিমান হামলা থেকে বাঁচতে অবরুদ্ধ গাজার এ অফিসটি থেকে সরে যেতে আল্টিমেটাম দেয়া হয়েছিল। আলজাজিরা লাইভ আপডেটে এসব কথা জানানো হয়।

আলজাজিরার প্রতিনিধি জানান, তারা গত ১৫ বছর যাবত এ অফিসটি ব্যবহার করে আসছিলেন। তারা অফিসটি থেকে গুরুত্বপূর্ণ আর্কাইভ এবং যন্ত্র ও সরঞ্জামাদি স্থানান্তর করতে পারেননি।

আলজাজিরা ভবন মালিক ও ইসরাইলি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার সাথে তাদের কথোপথনও প্রচার করা হয়েছে, যেখানে তারা মালামাল স্থানান্তরে আরো সময় চেয়েছিলেন। কিন্তু ওই কর্মকর্তা তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।

অনেক সাংবাদিক ইসরাইলি বোমাবর্ষণ ও স্বল্প সময়ের নোটিশের কথা উল্লেখ করার বিষয়টি টুইটে আপডেট দিয়ে যাচ্ছেন। সূত্র : মিডিল ইস্ট আই

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়