a শাজাহানপুরে গোহাইল-মাসিন্দা সড়কে সিমেন্টবাহী ট্রাক উল্টে হেলপার আহত
ঢাকা রবিবার, ১ চৈত্র ১৪৩২, ১৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

শাজাহানপুরে গোহাইল-মাসিন্দা সড়কে সিমেন্টবাহী ট্রাক উল্টে হেলপার আহত


হাফিজুর রহমান, বগুড়া প্রতিনিধি
বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ০৮:৪৩
শাজাহানপুরে গোহাইল-মাসিন্দা সড়কে সিমেন্টবাহী ট্রাক উল্টে হেলপার আহত

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

বগুড়া থেকে হাফিজুর রহমান: আজ ৯ জুলাই, মঙ্গলবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল বাসস্ট্যান্ড থেকে পশ্চিম মাসিন্দা গ্রামের পথে একটি গ্রামীণ সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মালবাহী সিমেন্ট বোঝাই একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়ানো একটি ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছে ধাক্কা মেরে উল্টে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়। চালক সৌভাগ্যক্রমে অক্ষত থাকলেও হেলপার গাড়ির নিচে আংশিকভাবে চাপা পড়ে গুরুতর আহত হন।

দূর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি দল এসে আহত হেলপারকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, তবে ট্রাকটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দূর্ঘটনার পর দীর্ঘক্ষণ সড়কে যান চলাচল ব্যাহত হয়।

উল্লেখ্য, ট্রাকটি তালগাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে পড়ে থাকতে দেখা যায় এবং তা দেখতে আশপাশে শতাধিক উৎসুক জনতা ভীড় করে। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

বাবাকে বাঁচাতে জবি শিক্ষার্থীর মানবিক আবেদন


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ২১ এপ্রিল, ২০২১, ১০:৩০
বাবাকে বাঁচাতে জবি শিক্ষার্থীর মানবিক আবেদন

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের এক শিক্ষার্থীর বাবা বেশ কয়েকদিন যাবত COVID-19 এ আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ খানপুর হসপিটালে ভর্তি আছেন। তিনি দীর্ঘ ৮/৯ বছর ধরে হার্টের সমস্যা ভুগছেন। 

বর্তমানে উনার ফুসফুস ৫০% নষ্ট হয়ে গেছে, সে জন্য ডাক্তার ২৪ ঘন্টা অক্সিজেন দিয়ে রেখেছেন। ডাক্তার ২০ এপ্রিল  (মঙ্গল বার ) বলেছেন তাকে দ্রুত ICU তে নিতে হবে, তা না হলে অবস্থা খারাপের দিকে চলে যাবে।

এমতাবস্থায়, উন্নত চিকিৎসা জন্য জবি শিক্ষার্থী বলেন, আমাদের পরিবারে বাবা ব্যতীত আয় রোজগারের আর কেউ নেই। যা টাকা ছিল সব কিছুই বাবার চিকিৎসার পেছনে এতদিন খরচ হয়ে গেছে। 

এছাড়া কিছুদিন আগে আমার আম্মাও করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং তার পেছনেও টাকা খরচ হয়েছে। বর্তমানে আমার বাবার উন্নত চিকিৎসার জন্য সবার নিকট সহযোগিতা চাই। জবিয়ান সাবেক ও বর্তমান সকলের কাছে আমার আবেদন রইলো। 

সহযোগীতা পাঠানোর মাধ্যমঃ

মোবাইলঃ 01852059425; বিকাশঃ 01852059425; নগদঃ 01852059425
রকেটঃ 017375969091

আমরা এই মহামারীতে যার যেমন সামর্থ্য অসহায় জবিয়ানের এই পরিবারের পাশে দাঁড়াই।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

খুব শীঘ্র বায়তুল মুকাদ্দাস মুক্ত হবে: আর্চবিশপ আতাউল্লাহ


আন্তর্জাতিক ডেস্ক:
বৃহস্পতিবার, ০৬ মে, ২০২১, ১০:৪৮
খুব শীঘ্র বায়তুল মুকাদ্দাস মুক্ত হবে আর্চবিশপ আতাউল্লাহ

ফাইল ছবি

 

অধিকৃত বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমের রোমান অর্থোডক্স চার্চের আর্চবিশপ আতাউল্লাহ হানা বলেছেন, বায়তুল মুকাদ্দাস শীঘ্রই মুক্ত হবে। বিশ্ব কুদস দিবসকে সামনে রেখে তিনি বৃহস্পতিবার এসব কথা বলেন।

আতাউল্লাহ হানা এক বার্তায় আরও বলেন, মুসলমান ও খ্রিস্টানসহ বিশ্বের সকল মুক্তকামী মানুষের প্রতি আমার আহ্বান আপনারা বায়তুল মুকাদ্দাসকে একা হতে দেবেন না। বায়তুল মুকাদ্দাস ও এর ইতিহাস-ঐতিহ্য-পরিচিতিকে যেসব জল্লাদ টার্গেট করেছে তাদের ওপর আঘাত হানুন।

আতাউল্লাহ হানা বলেন, ফিলিস্তিনি খ্রিস্টানরা এ ভূখণ্ডের একটি অন্যতম প্রধান জাতি ও ফিলিস্তিনের ভূমির সাথে নিজেদের সম্পর্কের কারণে খ্রিস্টানরা গর্বিত। রোমান অর্থোডক্স চার্চের আর্চবিশপ বলেন, ফিলিস্তিনের লক্ষ্য-আদর্শ ও স্বপ্ন মুসলমান আর খ্রিস্টানদেরকে ঐক্যবদ্ধ করেছে।

বায়তুল মুকাদ্দাসের বিরুদ্ধে ইসরাইলের ষড়যন্ত্র মোকাবেলায় সোচ্চার হওয়া সকল মানুষের নৈতিক, মানবিক, ধর্মীয় ও জাতীয় দায়িত্ব বলে মন্তব্য করেন। আধুনিক ইরানের রূপকার ইমাম খোমেনি পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারকে আন্তর্জাতিক কুদস দিবস হিসেবে ঘোষণা করেন। সূত্র: পার্সটুডে

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ