a সাবেক কেবিনেট সচিব ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-এর চেয়ারম্যান জনাব এএসএম আব্দুল হালিম-এর ৩ দিনব্যাপী এক কর্মযজ্ঞ ভ্রমণসূচী
ঢাকা বুধবার, ১১ চৈত্র ১৪৩২, ২৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

সাবেক কেবিনেট সচিব ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-এর চেয়ারম্যান জনাব এএসএম আব্দুল হালিম-এর ৩ দিনব্যাপী এক কর্মযজ্ঞ ভ্রমণসূচী


সোহাগ খান লোহানী, ইসলামপুর প্রতিনিধি
বুধবার, ০২ জুলাই, ২০২৫, ০১:২৩
সাবেক কেবিনেট সচিব ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের চেয়ারম্যান জনাব এএসএম আব্দুল হালিম-এ

ছবি সংগৃহীত

 

ইসলামপুর প্রতিনিধি: জামালপুর জেলার অন্যতম উপজেলা ইসলামপুরের কৃতি সন্তান, সাবেক কেবিনেট সচিব, বিএনপি’র খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের চেয়ারম্যান জনাব এএসএম আব্দুল হালিম-এর ইসলামপুর উপজেলায় ৩ দিনব্যাপী এক কর্মযজ্ঞ ভ্রমণসূচী ঘোষণা করা হয়েছে।

জনাব আব্দুল হালিম আগামী ৪ জুলাই, শুক্রবার সকাল ৬টায় ঢাকা থেকে ইসলামপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি ইসলামপুরে ধর্মকুড়া মডেল মসজিদে জুম্মার নামাজ আদায় করবেন। বিকাল ৪ ঘটিকায় হাড়িয়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রিকেট ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

তিনি এদিন বিকাল ৫.৩০ ঘটিকায় বোয়ালমারী, পাগলাপাড়া গ্রামে জনসংযোগ করবেন এবং সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় মোশারফগঞ্জ বাজারে পথসভায় যোগ দেবেন।

আগামী ৫ জুলাই শনিবার সকাল ১০ ঘটিকায় মলমগঞ্জ বাজার, মুজাআটা, শশারি বাড়ি, খানাপাড়ায় জনসংযোগ ও লিফলেট বিতরণ করবেন। বিকাল ৫ ঘটিকায় বানিয়াবাড়ি, বড়দেলিতে লিফলেট বিতরণ ও জনসংযোগ করবেন। সন্ধ্যা ৬ টায় ছোটদেলি হয়ে বামনা বাজারে পথসভা করবেন।

আগামী ৬ জুলাই রবিবার সকাল ৯ ঘটিকায় রেলগেট হইতে নটারকান্দা শেষ পর্যন্ত লিফলেট বিতরণ করে বিকাল ৩টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

‘সর্বাত্মক লকডাউন’ আরও ১ সপ্তাহ বাড়তে পারে 


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ১০:০১
সর্বাত্মক লকডাউন’ আরও ১ সপ্তাহ বাড়তে পারে

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় চলমান ‘সর্বাত্মক লকডাউন’ আরও ১ সপ্তাহ বাড়তে পারে। এমনটাই চিন্তাভাবনা করছে সরকার। লকডাউন পরিস্থিতি পর্যালোচনা করতে আগামী সোমবার সভা ডাকা হয়েছে। সেখানেই লকডাউনের সময়সীমা বৃদ্ধির ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, করোনার সংক্রমণ এখনো অনেক বেশি। তাই লকডাউন আরও এক সপ্তাহ বাড়তে পারে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী সোমবারের বৈঠকে।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, লকডাউন বাড়ানোর পরামর্শ আছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ এপ্রিলের সভার পর ওই দিন বা ২০ এপ্রিল কী হবে, তা জানানো হবে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং করোনায় প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। এরপর সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করেছিল। গেল বছর কয়েক দফায় বৃদ্ধি করে টানা ৬৬ দিন সাধারণ ছুটি ছিল। 

এক পর্যায়ে করোনার সংক্রমণ অনেক কমেও গিয়েছিল। কিন্তু চলতি বছরের মার্চ মাস থেকে হঠাৎ করোনার সংক্রমণ আবারও বাড়তে শুরু করে। 

এমন পরিস্থিতিতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দু’দিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় গত ১৪ থেকে আগামী ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু করা হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

‘এভাবে রোগী ভর্তি হলে ঢাকা শহরকে হাসপাতাল বানালেও জায়গা হবে না’


স্বাস্থ্য ডেস্ক:
বুধবার, ৩১ মার্চ, ২০২১, ১১:২১
‘এভাবে রোগী ভর্তি হলে ঢাকা শহরকে হাসপাতাল বানালেও জায়গা হবে না’

ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘প্রতিদিন যদি ৫০০-১০০০ রোগী হাসপাতালে ভর্তি হতে থাকে তাহলে গোটা ঢাকা শহরকে হাসপাতাল করে ফেললেও রোগী রাখার জায়গা দেওয়া যাবে না। এ জন্য যা করার এখনই করতে হবে।

বুধবার (৩১ মার্চ) বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) কর্তৃক আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই মুহূর্তে যা করতে হবে তা হচ্ছে, যে যে স্থান থেকে করোনা সৃষ্টি হচ্ছে সে সব স্থানে এখনই জরুরি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সবাইকে প্রধানমন্ত্রীর ১৮টি নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।’

করোনা মোকাবেলায় সরকারের পদক্ষেপের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারি উদ্যোগে দ্রুততার সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যেই প্রায় আড়াই হাজার বেড বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন করে আরও ৪০টি আইসিইউ বেড স্থাপন করা হচ্ছে। 

তিনি বলেন, ঢাকা নর্থ সিটি করপোরেশন হাসপাতালটি করোনা ডেডিকেটেড করা হচ্ছে। এছাড়া রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট, ঢাকা মেডিকেল কলেজ, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালসহ দেশের বেশিরভাগ হাসপাতালে শত শত শয্যা কোভিড ডেডিকেটেড করা হচ্ছে।’  সূত্র:যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ