a
ছবি সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের দখলদারিত্বের শাসনব্যবস্থা ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃ*ত্যু অনিবার্য বলে মন্তব্য করেছেন ইরানের শীর্ষ এক জেনারেল।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা আর কোনও ভুল করলে তাদের সব স্বার্থ ও ঘাঁটি আরও বড় বিপদের মুখে পড়বে।
তেহরানে শহীদ ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেন, সাম্প্রতিক ইরানের বিরুদ্ধে ইসরা*য়েল ও যুক্ত*রাষ্ট্রের আগ্রাসন তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা জেনারেল সাফাভি বলেন, সাম্প্রতিক যুদ্ধ ‘ইহু*দিবাদীদের মৃ*ত্যুর চক্রকে’ ত্বরান্বিত করেছে।
তিনি বলেন, “ইহুদিবাদী শাসনব্যবস্থা এবং নেতানিয়াহুর পত*ন এখন সময়ের ব্যাপার।”
তিনি আরও জানান, শত্রুর অনুরোধে সাময়িক যুদ্ধবিরতি যুদ্ধ থামালেও ইরান শত্রুদের স্বার্থ, কাঠামো, ঘাঁটি এবং তাদের অঞ্চলের বাহিনী সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে।
জেনারেল সাফাভি বলেন, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর ক্ষমতা মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে গেছে এবং শত্রুদের সব ঘাঁটি ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্রের টার্গেট ডাটাব্যাংকে রয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা আর কোনও ভুল করলে তাদের সব স্বার্থ ও ঘাঁটি আরও বড় হুমকির মধ্যে পড়বে এবং ইরান আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে। সূত্র: মেহের নিউজ
ফাইল ছবি
নিউজ ডেস্ক: রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মস্কোর ১০ কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের শাস্তি হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ওয়াশিংটন।
হোয়াইট হাউজ জানিয়েছে, রুশ সরকারের ঋণ নিয়ে নিয়ে যারা ব্যবসা করছে এমন ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞার পরিধি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া গোয়েন্দা কর্মকাণ্ডে সম্পৃক্ত এমন ব্যক্তিসহ ১০ কূটনীতিককে বহিষ্কার এবং ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছিল এমন ৩২ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, বাইডেনের নির্বাহী আদেশ ‘এই বার্তা দিচ্ছে যে, রাশিয়া যদি অস্থিতিশীল আন্তর্জাতিক কর্মসূচি অব্যাহত রাখে বা প্ররোচনা দেওয়া অব্যাহত রাখে তাহলে দেশটির উপর যুক্তরাষ্ট্র কৌশলগত ও অর্থনৈতিকভাবে কার্যকর ব্যয় চাপিয়ে দেবে।’
এদিকে নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের রাষ্ট্রদূতকে তলব করে কড়া বার্তা দেবে মস্কো এবং এই নিষেধাজ্ঞার উপযুক্ত জবাবও দেওয়া হবে।
ফাইল ছবি
বাবা-মাসহ গুলশানের একটি বাসায় থাকবে জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা। সেখানে তারা আপাতত ১৫ দিন থাকবে। ১৫ দিন পর পরবর্তী আদেশ দেবেন আদালত।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
সমাজসেবা অধিদফতরের ঢাকার ডেপুটি ডিরেক্টর বিষয়টি তত্ত্বাবধান করবেন। দুই শিশু ও তাদের বাবা-মায়ের মতামত নেওয়ার পর আদালত এই আদেশ প্রদান করেন।
গুলশানের বাসায় থাকাকালীন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশকে বলা হয়েছে।
এর আগে আজ দুপুরে দুই জাপানি শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাবার কাছে নাকি মায়ের কাছে থাকতে চান এ বিষয়ে শিশুদের সঙ্গে একান্তে প্রায় আধঘন্টা কথা হয়েছে।
গত ২৩ আগস্ট দুই জাপানি শিশুকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দেন হাইকোর্ট। এ সময়ে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাপানি মা ও বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশি বাবা শিশুদের সঙ্গে সময় কাটাতে পারবেন বলে নির্দেশ দেওয়া হয়।
আদালত ওইদিন উভয়পক্ষের আইনজীবীদের ৩১ আগস্টের মধ্যে বিষয়টি সমাধান করতে ভূমিকা রাখতে বলেছিলেন। তবে সোমবার (৩০ আগস্ট) রাত পর্যন্ত আইনজীবীদের উপস্থিতিতে কয়েক দফা বৈঠকের পরও দুই পক্ষ কোনো সমঝোতায় আসতে পারেনি।