a
ফাইল ছবি: ইরানে বড় সামরিক মহড়া শুরু
নিউজ ডেস্ক: ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস কোর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ইসফাহানে বড় সামরিক মহড়া শুরু করেছে। দেশটির খাতাম আল-আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রহিমজাদেহের নির্দেশে মঙ্গলবার নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধার আশপাশের এলাকায় একতেদার ১৪০৩ নামের এই মহড়া শুরু হয়।
সামরিক মহড়ায় আইআরজিসির এরোস্পেস ফোর্সের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো যুদ্ধ পরিস্থিতিতে কীভাবে বিমান হামলার হুমকি থেকে শহীদ আহমাদি রোশন পারমাণবিক সাইটের সুরক্ষা বিধান করবে সেই কৌশল প্রদর্শন করা হয়েছে।
ইরানের সামরিক বাহিনী তাদের অস্ত্র ও সরঞ্জাম পরীক্ষা করার জন্য এবং তাদের যুদ্ধ প্রস্তুতির মূল্যায়ন করার জন্য দেশের বিভিন্ন অংশে একটি বিস্তারিত সময়সূচি অনুযায়ী এই নিয়মিত অনুশীলন শুরু করেছে।
ইরানের কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন, দেশটি তার সামরিক সক্ষমতা শক্তিশালী করতে তারা কাজ করে যাচ্ছে। সূত্র: বিডি প্রতিদিন
ফাইল ছবি
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে নারা প্রদেশে ভাষণ দেওয়ার সময় শুক্রবার সকালে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খবর জাপান টাইমসের।
জাপানের নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়ে ঢলে পড়েন। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎকরা তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন।
জাপানের স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রচারাভিযানে শিনজোকে লক্ষ্য করে গুলি করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
অসুস্থতার কারণে ২০২০ সালের আগস্টে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন শিনজো আবে। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল কিন্তু এক বছর আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন।
২০১২ সালে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া শিনজো আবে সবচেয়ে দীর্ঘসময় ধরে দায়িত্ব পালন করা জাপানি প্রধানমন্ত্রী ছিলেন। সূত্র: যুগান্তর
ফাইল ছবি
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেনের গোপন চাঞ্চল্যকর তথ্য ফাঁস হলো। তথ্য সূত্রে জানা যায়, এক ফ্লাইট অ্যাটেন্ডেন্টের সহিত অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন কোহেন। আর সেই সম্পর্কের সূত্র ধরে অনেক গোপন তথ্য ফাঁস করে ইয়োসি।
এ তথ্য নিশ্চিত করেছেন ওই ফ্লাইট অ্যাটেন্ডেন্টের স্বামী নিজেই। চ্যানেল থার্টিন নামে একটি ইসরায়েলি টিভি চ্যানেলের বরাতে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। গাই শিকার নামের ওই ব্যক্তি জানান, তার স্ত্রী কোহেনের সঙ্গে সম্পর্কের মাধ্যমে ইসরায়েলের অনেক গোপন তথ্য পাচার করেছে। অনেক গোপন তথ্য নিজের অবৈধ প্রেমিকাকে বলতেন কোহেন। আর তাদের এই অবৈধ সম্পর্ক শুরু হয় ২০১৮ সালের শেশের দিকে।
অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক মোসাদ প্রধান কোহেন। তিনি বলেছেন, যা বলার এখতিয়ার তার ছিল না তেমন কোনো কিছুই কোথাও প্রকাশ করেননি। এদিকে কোহেনের এই তথ্য ফাঁসের পুরো অনুসন্ধানী প্রতিবেদনটি আগামী বৃহস্পতিবার প্রচার করবে চ্যানেল থার্টিন নামে এক গণমাধ্যম।
ওই ফ্লাইট অ্যাটেন্ডেন্টের স্বামী আরো জানিয়েছেন, মোসাদের নানাবিধ কর্মকাণ্ড, বিশ্বজুড়ে চালানো অপারেশন, নিজের ব্যবস্থাপনা প্রক্রিয়াসহ নানা স্পর্শকাতর তথ্য প্রকাশ করেন কোহেন।
ইসরায়েলের পুঁজিবাজারের পরিচিত মুখ গাই আরও বলেন, কোহেন তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক চালিয়ে যাওয়ার সময় ইরানের ওপর ইসরায়েলে নানা গোয়েন্দা কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন তথ্য ফাঁস করেছেন।
ইসরায়েল যে ইরানের নাতাঞ্জ পারমানবিক কেন্দ্রের ভূগর্ভে সেন্ট্রিফিউজ নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস করে দেয় সে তথ্যও ফাঁস করে দেন কোহেন। এরপর তাকে মোসাদ প্রধানের পদ থেকে সরিয়ে দেয়া হয়।
উল্লেখ্য, ২০১৮ সালে কোহেন মোসাদের দায়িত্ব নেওয়ার পর কখন কোন দেশ ভ্রমণ করেছেন সে তথ্যও পাচার করেছেন তিনি। এ নিয়ে একটি তদন্ত প্রতিবেদন হিব্রু ভাষায় প্রচার করবে ইসরায়েলি টেলিভিশন। সূত্র: বিডি প্রতিদিন