a কোলেস্টেরল কমাতে নিয়মিত খান চিয়া সিড, মিলবে সুফল
ঢাকা বৃহস্পতিবার, ১১ চৈত্র ১৪৩২, ২৬ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

কোলেস্টেরল কমাতে নিয়মিত খান চিয়া সিড, মিলবে সুফল


স্বাস্থ্য ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ১২:২৫
কোলেস্টেরল কমাতে নিয়মিত খান চিয়া সিড, মিলবে সুফল

ফাইল ছবি: চিয়া সিড তৈরির পদ্ধতি

 

নিউজ ডেস্ক: কোলেস্টেরল অস্বস্তিদায়ক এক প্রকার রোগ। অনেক ক্ষেত্রে এই রোগ ওষুধ খেয়েও বিশেষ একটা লাভ হয় না। ‘বিএমআই’ নিয়ন্ত্রণ করতে পারলেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, খারাপ কোলেস্টেরলের মতো অনেক রোগের প্রকোপ এড়িয়ে চলা যায়। তবে শারীরিক কসরত যদি করার সুযোগ না থাকে, তাহলে  দ্রুত মেদ ঝরাতে এবং রক্তে খারাপ কোলেস্টেরল আটকে দিতে পারে ছাতু এবং চিয়া সিড দিয়ে তৈরি একটি পানীয়।

১) শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া নির্ভর করে বিপাকহারের ওপর। বিপাক হার ভালো হলে শুধু ওজন ঝরানো নয়, তার সঙ্গে সম্পর্কযুক্ত অনেক রোগই বশে রাখা যায়।

২) চিয়া সিড থাকা ফাইবার, ধমনীর গায়ে খারাপ মেদ জমতে দেয় না। শুধু তাই নয়, রক্ত সঞ্চালনও ভালো রাখতেও সাহায্য করে।

নীচে চিয়া-ছাতুর শরবত বানানোর পদ্ধতি উল্লেখ করা হলো-

১. প্রথমে এক গ্লাস পানিতে ১ চা চামচ চিয়া সিড ভিজিয়ে রাখুন।

২. ওই পানির মধ্যে এক টেবিল চামচ ছাতু মিশিয়ে নিন। এর মধ্যে দিন সামান্য বিট লবণ এবং কয়েক ফোঁটা লেবুর রস।

৩. প্রতিদিন সকালে খালি পেটে এই শরবত খান।

তাই নিয়মিত এই শরবত পান করে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, খারাপ কোলেস্টেরলের মতো অনেক রোগ থেকে রেহাই পাওয়া যায়।

 

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

আজ বিকেলে চীনের ৬ লাখ টিকা আসছে


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ১৩ জুন, ২০২১, ০৩:৩৯
আজ বিকেলে চীনের ৬ লাখ টিকা আসছে

ফাইল ছবি

সিনোফার্মের ৬ লাখ উপহারের টিকার দ্বিতীয় চালানটি আজ রোববার (১৩ জুন) বিকেলে ঢাকায় এসে পৌঁছাবে। 

বেইজিং এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি বিমান টিকা নিয়ে ঢাকায় আসবে।

ঢাকার চীনা দূতাবাস রোববার এ তথ্য নিশ্চিত করে জানায়, বাংলাদেশকে ৬ লাখ উপহারের টিকা বেইজিং এয়ারপোর্টে বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি বিমানে উঠানো হয়েছে। বিমান দু’টি এয়ারপোর্ট থেকে ঢাকায় রওনা দিয়েছে। রোববার বিকেল নাগাদ বিমান দু’টি ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার হিসেবে দেয়।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, সিনোফার্ম ভ্যাকসিন ক্রয়সংক্রান্ত চুক্তি চূড়ান্ত প্রায়। আর ১ সপ্তাহের মধ্যেই সিনোফার্ম কেনার চুক্তির আলোচনা শুরু হবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে "জবি ঐক্য" প্লাটফর্মের চার দফা দাবি


মুন্না শেখ, জবি প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ১২ মে, ২০২৫, ০৮:৩২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন


মুন্না শেখ, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে চার দফা দাবির প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং সক্রিয় সকল রাজনৈতিক দলের নেতা কর্মী সমন্বয়ে ‘জবি ঐক্য’ নামক একটি নতুন প্ল্যাটফর্মের ব্যানারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এই সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বাজেট বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং হল সংকট নিরসনের জন্য দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ সবিনা শারমিন বলেন,  ‘আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আবাসন ভাতা একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। ইউজিসির সাথে বৈঠক করে আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা বৃদ্ধির চেষ্টা করছি।’

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. রইছ উদ্দিন  বলেন, ‘আমরা অতীতে বহু প্রশাসনকে দেখেছি যারা বাহির থেকে এসে নিজেদের এজেন্ডা বাস্তবায়িত করেছে শুধু। বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিয়ে ভাবে নি। আমি লক্ষ করেছি পূর্বে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন আন্দোলন হয়েছে তখন প্রশাসন আন্দোলনকারীদের বিভিন্ন বিভিন্ন ট্যাগ দিয়ে দমন করতে চেয়েছে। আবাসন আমাদের ন্যায্য অধিকার। অতীতে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এখন আর কোন ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না।’

ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বিলাল হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবন বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যেকোনো সময় ভেঙে পড়তে পারে। সবসময় আতঙ্কে থাকতে হয়। আমরা কেন আমাদের ক্যাম্পাসকে উন্নত করতে পারছি না, সেটি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আমাদের দাবি একটাই—প্রথম ক্যাম্পাসকে সুসজ্জিত করতে হবে। দ্বিতীয় ক্যাম্পাসের দায়িত্ব সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। অতি দ্রুত সেখানকার কাজ শেষ করে শিক্ষার্থীদের জন্য আবাসন উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। বর্তমানে ক্যাম্পাসে বিকেল ৩টার পর বাস ছেড়ে যায়, ফলে ক্যাম্পাস কার্যত বন্ধ হয়ে পড়ে। গবেষণার মতো গুরুত্বপূর্ণ কাজও মাঝপথে ছেড়ে বাস ধরতে হয়। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে এসে এমন ব্যবস্থা নিতে হবে, যাতে আমরা রাত ১০টা কিংবা ১২টা পর্যন্তও কাজ চালিয়ে যেতে পারি।”

ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী নূর নবী বলেন, “প্রতিটি স্তরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। মন্ত্রণালয় ও সচিবালয়ে এমন কিছু স্বৈরাচারী দোসর বসে আছে, যারা ইচ্ছাকৃতভাবে জবির বাজেট আটকে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ১১টি হলের কথা বলা হলেও বাস্তবে সেগুলো বিভিন্ন গোষ্ঠীর দখলে। প্রশাসন এখনও এসব হল বা জমি উদ্ধার করতে পারেনি। বলা হচ্ছে, জমিগুলো ভেস্টেড প্রপার্টি (ভিপি), যেখানে নির্মাণের অনুমতি নেই। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক হলই ভিপি জমিতে গড়ে উঠেছে। এই বৈষম্যের জবাবদিহিতা আমাদের কাছেই করতে হবে।”

ইংরেজি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী প্রিয়ন্তী বলেন, “আমরা যখন অধিকার আদায়ের জন্য শিক্ষকদের পাশে চাই, তখন অনেক শিক্ষক আমাদের সহায়তা করেন না। তারা আমাদের অবজ্ঞা করেন। এতে আমাদের লজ্জা লাগে, কিন্তু শিক্ষকরা লজ্জা পান না—কারণ তারা আমাদের সন্তান মনে করেন না। অথচ শিক্ষার্থীরাই সবচেয়ে বড় লিডার, এটি সবার মনে রাখা উচিত।”

শিক্ষার্থীদের চার দফা দাবি
১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট বৃদ্ধি করতে হবে এবং ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভুক্ত করতে হবে।
২. দ্বিতীয় ক্যাম্পাস এবং পুরান ঢাকার ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ মে ২০২৫-এর মধ্যে শুরু করতে হবে।
৩. বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হল ও দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কার্যক্রমের অগ্রগতি প্রতি ১৫ দিন অন্তর মুক্তমঞ্চে এসে অবহিত করতে হবে।
৪. আগামী ১৫ মে ২০২৫-এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য