a পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে: তারেক রহমান
ঢাকা রবিবার, ২১ চৈত্র ১৪৩২, ০৫ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে: তারেক রহমান


আরাফাত, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৭
পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে: তারেক রহমান

ছবি সংগৃহীত


নিউজ ডেস্ক: মা খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ১ জানুয়ারি ২০২৬ইং তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি এক আবেগঘন স্ট্যাটাসে এ অনুভূতির কথা জানান।

তিনি বলেন, প্রিয় মা, তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন।

স্ট্যাটাসের শুরুতে তারেক রহমান লেখেন, ‘গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি।’

তিনি বলেন, ‘তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়।’ তবে এই কঠিন সময়ে দেশের মানুষের উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি বলেও উল্লেখ করেন তিনি। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, ‘অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় আমি গভীরভাবে আবেগাপ্লুত।’

তিনি আরও বলেন, ‘লক্ষ-লক্ষ মানুষ একসাথে এসে যেভাবে সম্মান জানিয়েছে, ভালোবাসা দিয়েছে এবং এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন; তা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে, তিনি শুধু আমার মা ছিলেন না; অনেক দিক থেকে, তিনি ছিলেন সমগ্র জাতির মা।’

আন্তর্জাতিক মহলের উপস্থিতির কথাও স্ট্যাটাসে তুলে ধরেন তারেক রহমান। তিনি লেখেন, ‘দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক এবং উন্নয়ন সহোযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান।’

এছাড়া যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের এই সহমর্মিতা আমাদের হৃদয় গভীরভাবে ছুঁয়ে গেছে।’

শোকের এই সময়ে পরিবারের অন্য সদস্যদের কথাও স্মরণ করেন তিনি। তারেক রহমান লেখেন, ‘আমি আমার প্রাণপ্রিয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করছি।’

তিনি বলেন, ‘আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে, পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে।’

স্ট্যাটাসের শেষাংশে বেগম খালেদা জিয়ার জীবন ও উত্তরাধিকারের কথা তুলে ধরে তারেক রহমান লেখেন, ‘আমার মা সারাজীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন।’ তিনি জানান, ‘আজ তার সেই দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি।’

একই সঙ্গে তিনি অঙ্গীকার করে বলেন, ‘একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যেখানে আমার মা’র পথচলা থেমেছে, সেখানে আমি চেষ্টা করবো সেই পথযাত্রাকে এগিয়ে নিতে।’

সবশেষে তিনি দোয়া কামনা করে লেখেন, ‘আল্লাহ যেন আমার মা’র রূহকে শান্তি দান করেন,’ এবং তার রেখে যাওয়া ‘অসীম ভালোবাসা, ত্যাগ ও উদারতার উদাহরণ থেকেই আমরা শক্তি, ঐক্য এবং দেশপ্রেম খুঁজে পাই।’ সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক::
সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৫
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর ও নদীবন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এজন্য সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে এখন উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মিথ্যা অপবাদ দিয়ে জবি শিক্ষার্থীর নামে সংবাদ প্রকাশে নিন্দা


অমৃত রায়, জবি:
মঙ্গলবার, ১৮ মে, ২০২১, ১০:৩৫
মিথ্যা অপবাদ দিয়ে জবি শিক্ষার্থীর নামে সংবাদ প্রকাশে নিন্দা

ফাইল ছবি

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নের দক্ষিণ নোয়াগাঁও গ্রামে ঘটে যাওয়া  অপ্রীতিকর ঘটনায় মিথ্যা অপবাদ দিয়ে জবি শিক্ষার্থী আশিক আরমান এর নামে সংবাদ প্রচার করা হয়।

উক্ত এলাকার লোকজনের সূত্রে জানা গেছে যে, গত বুধবার চুরি করার সন্দেহে সোহাগ নামে একটি ছেলেকে কিছু  যুবক মারপিঠ করার ঘটনা ঘটেছে। সেখানে সমবয়সী কিছু যুবক থাকলেও আশিক আরমান সেখানে অনুপস্থিত ছিল বলে দাবি করা হয়।

অথচ  সোহাগ এর বাবা আশিক আরমান-এর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে স্থানীয় সাংবাদিককে ভুল তথ্য দিয়ে নিউজ করান বলে অভিযোগ করা হয়। এলাকাবাসীর মধ্যে এ নিয়ে তার সম্মানের হানি ঘটছে। তাদের মধ্যে এ মিথ্যা অপবাদ নিয়ে সংবাদ প্রচারের জন্য সমালোচনা ও নিন্দা করা হয়।

আশিক এলাকাবাসী ও সম্মানিত ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করে এ মিথ্যা অপবাদের বিষয়টি প্রমাণ সাপেক্ষে বিবেচনা করার আহ্বান জানান ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়