a
ফাইল ছবি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
নিজস্ব প্রতিনিধিঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পুলিশকে বডি ক্যামেরা প্রদানের পাশাপাশি সিসিটিভি স্থাপন এবং ড্রোন ব্যবহার করার বিষয়টিও ভাবছেন। এ সংক্রান্ত আইনগত দিকগুলোও খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেননি। প্রেস সচিব জানান, তেজগাঁওয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্বে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অন্য এক প্রসঙ্গে শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট শহরে বাংলাদেশের নতুন কনস্যুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, কনস্যুলেট চালুর পর পরই এর সব সেবা অনলাইনে দেওয়ার সক্ষমতা নিশ্চিত করার কথ বলা হয়েছে। সূত্র: ইত্তেফাক
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ভুলতা কর্ণগোপ এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৮ জুলাই) বিকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
এ সময় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার ৭ তলা ভবনে। এ ঘটনায় মিনা আক্তার (৪০) ও স্বপ্না রানী নামে দুই শ্রমিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
হতাহতের সংখ্যা অর্ধশতাধিকের বেশি বলে জানা গেছে। এর মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজে ১৬ জনকে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও আড়াই ঘণ্টার মধ্যেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ওই কারখানায় ৭-৮ হাজার লোক কর্মরত আছেন বলে শ্রমিকদের মাধ্যমে জানা যায়।
এদিকে হতাহতের বিষয়টি নিশ্চিত করে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ডাক্তার মো. শাহাদাত হোসেন জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা কর্ণগোপ এলাকায় সেজান জুস কারখানার হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানার অগ্নিকাণ্ডে ২ জন নিহত হয়েছেন।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল আল আরেফিন সংবাদ মাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে শুনেছি ওয়েল্ডিংয়ের কারণে কারখানায় আগুন লাগে।
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিনিধিঃ চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজন আসামির রায় ঘোষণাকে সামনে রেখে আহত জুলাই যোদ্ধারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন।
আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটের পর রাকিব হাওলাদার, নিয়ামুলসহ আহত কয়েকজন জুলাইযোদ্ধা ট্রাইব্যুনাল ভবনে পৌঁছান। বেলা ১১টার পর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করবেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও কামাল এখনও পলাতক। তবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গ্রেপ্তারের পর প্রায় এক বছর ধরে কারাগারে আছেন। রাজসাক্ষী হয়ে তিনি ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশন জানিয়েছে, মামুনের শাস্তির বিষয়টি ট্রাইব্যুনালের বিবেচনার ওপর ছাড়া হয়েছে, তবে হাসিনা ও কামালের সর্বোচ্চ দণ্ড দাবি করা হয়েছে। সূত্র: দৈ.ইত্তেফাক