a দেশের ডাকের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাকা বুধবার, ১১ চৈত্র ১৪৩২, ২৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

দেশের ডাকের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


আরাফাত, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ০১১:০০
দেশের ডাকের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

বিশেষ প্রতিনিধি, ঢাকা: গতকাল ৩০ জুলাই ঢাকায় বাশিকপ মিলনায়তনে সাপ্তাহিক দেশের ডাক পত্রিকার ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দেশের ডাক সম্মাননা প্রদান করা হয়। 

অত্র পত্রিকার সম্পাদক এটিএম,মমতাজুল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন সাবেক রাষ্ট্রদূত মসয়ুদ মান্নান, প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি  বীরমুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নাগরিক পরিষদের সভাপতি আবদুল আহাদ নুর। 

বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, কবি নজরুল বাঙালি, প্রিন্সিপাল খন্দকার মোঃ শামছুল আলম, সালেহ আহমেদ, কবির আহমেদ, মুহাম্মদ ইউছুফ, মুরশিদুর রহমান সোহেল প্রমুখ। 

সভায় প্রধান আলোচক বীরমুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত বলেন,৭১ কে বাদ দিয়ে যারা দেশ পরিচালনা করতে চায়, তারা  দেশ ও জাতীয় শত্রু। জুলাই বিপ্লবে যে সকল তরুণ- যুবকেরা আত্মাহুতি দিয়েছে তাদের অবদানও দেশবাসী ভুলবে না। আর যে কোটা ও বৈষম্য নিয়ে আন্দোলন হলো জাতি তা থেকে এখনো মুক্ত নয়। শকুনের সেই হিংস্র থাবা আজও দেশবাসীকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। আর এ থেকে মুক্তি পেতে অতিশীঘ্রই জাতীয় নির্বাচনের ঘোষণা দেয়ার জন্য তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮-তম মৃত্যুবার্ষিকী পালন


আরাফাত, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ১১:২৩
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮-তম মৃত্যুবার্ষিকী পালন

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

ষ্টাফ রিপোর্টারঃ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮- তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকায় ১৭ নভেম্বর, রবিবার, পুরানা পল্টনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাষানী ন্যাপ ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক আব্দুল লতিফ ভাসানীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নাগরিক পরিষদের উপদেষ্টা ও জাতীয় মুক্তি দলের চেয়ারম্যান এটিএম,মমতাজুল করিম, নাগরিক পরিষদের সভাপতি আব্দুল আহাদ নুর , বাংলাদেশ জাস্টিস পার্টির সভাপতি এডভোকেট আবুল কাশেম মজুমদার, মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কুদ্দুস, আবুল হোসেন, মুক্তিযোদ্ধা ও প্রজন্ম কল্যাণ সমিতির সেক্রেটারি নজরুল বাঙালি, মুন্সি আবদুল কাদের, শিপ্রা বেগম, নাসরিন হীরা প্রমুখ।‌

সভায় উত্তরবঙ্গ থেকে অর্ন্তবর্তী সরকারে কোন উপদেষ্টা নিয়োগ না করায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং অনতিবিলম্বে উত্তরবঙ্গ থেকে ৪ জন উপদেষ্টা নিয়োগ ও লালমনিরহাট ও বগুড়ায় বিমানবন্দর চালু করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানানো হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

সরকারের এই মুহূর্তে দুই চ্যালেঞ্জ- ওবায়দুল কাদের


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ০৬ এপ্রিল, ২০২১, ০৭:২৮
সরকারের এই মুহূর্তে দুই চ্যালেঞ্জ- ওবায়দুল কাদের

ফাইল ছবি

এই মুহূর্তে সরকারের দুই চ্যালেঞ্জের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এই মুহূর্তে করোনা সংক্রমণ মোকাবিলা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা প্রতিরোধ করাই হচ্ছে সরকারের চ্যালেঞ্জ। এই দুই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি কাজের সুসমন্বয় এবং দলের ঐক্য আরও সুসংহত করা আশু জরুরি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।’

আজ মঙ্গলবার কক্সবাজার লিংক রোড থেকে উনচিপ্রাং পর্যন্ত ৫০ কিলোমিটার সম্প্রসারিত সড়কের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। ঢাকায় নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন। 

ওবায়দুল কাদের বলেন, ‘এ সময় ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এ লড়াইয়ের সাহসী কাণ্ডারি শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। করোনা মোকাবিলায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি মহাসচিব লঞ্চডুবির সঙ্গে প্রাকৃতিক দুর্যোগকেও মিলিয়ে ফেলেছেন। কোনটি সরকারের দায়, কোনটি নয়—সেটিও বিবেচনায় নেওয়ার সক্ষমতা হারিয়েছে বিএনপি। সমালোচনা বিএনপিকে এমনই অন্ধ করেছে যে, এখন কালবৈশাখীর মৃত্যুর দায়ও সরকারের ওপর চাপাচ্ছে। সামনের দিনগুলোতে হয়তো দেখা যাবে বজ্রপাতে নিহতের ঘটনায়ও সরকারকে দায়ী করছে বিএনপি।’

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - গণমাধ্যম