a বেগম খালেদা জিয়া ওমরাহ পালন শেষে বিদেশে চিকিৎসা নিতে যাবেন
ঢাকা মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩, ২১ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

বেগম খালেদা জিয়া ওমরাহ পালন শেষে বিদেশে চিকিৎসা নিতে যাবেন


স্বাস্থ ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ০৬:০০
বেগম খালেদা জিয়া ওমরাহ পালন শেষে বিদেশে চিকিৎসা নিতে যাবেন

ফাইল ছবি:বেগম খালেদা জিয়া

 

নিউজ ডেস্ক: বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ডিসেম্বরের মাঝামাঝিতে বিদেশে যেতে পারেন। পবিত্র ওমরাহ পালন শেষে প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে এবং পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। এজন্য যাবতীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে। গতকাল ঢাকায় মার্কিন দূতাবাসে গিয়েছিলেন ‘বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট’ দেয়ার জন্যে।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দু-তিনটি দেশে নেওয়ার প্রয়োজন হতে পারে। তাকে যুক্তরাষ্ট্রেও নেওয়া হতে পারে। সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১২ অথবা ১৩ ডিসেম্বর তিনি যাত্রা শুরু করবেন বলে আশা করা হচ্ছে। তার সঙ্গে চিকিৎসকসহ ১৭ জন সফরসঙ্গী থাকবেন। যাওয়ার পথে সৌদি আরবে ওমরাহ পালন করার কথা রয়েছে। সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে পরিবারের সদস্যদের নিয়ে হজ পালন করেছিলেন তিনি। ইতিপূর্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ওমরাহ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি সরকার।

খালেদা জিয়ার চিকিৎসকরা জানান, বর্তমানে বিমানে ভ্রমণের মতো শারীরিক ফিটনেস খালেদা জিয়ার রয়েছে। তবে ঝুঁকি এড়াতে তার সফরে ছয়জন চিকিৎসক থাকবেন। যুক্তরাজ্যের ভিসা ইতোমধ্যে পাওয়া গেছে। তবে যুক্তরাষ্ট্রের ভিসার কাজ এখনও শেষ হয়নি।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

করোনায় (১৫আগষ্ট) মৃত্যু ১৮৭, শনাক্ত ৬৬৮৪ এবং সুস্থ ১১৩৭১


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ১৫ আগষ্ট, ২০২১, ০৬:১৫
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৮৭ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ১৭৫ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৬,৬৮৪ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জন।
 
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১১৩৭১ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন।

উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩৩ হাজার ১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২০ দশমিক ২৫ শতাংশ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

কুমিল্লার মুরাদনগরে হিন্দু মহিলাকে ধর্ষণের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন


বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ৩০ জুন, ২০২৫, ০৯:৪২
কুমিল্লার মুরাদনগরে হিন্দু মহিলাকে ধর্ষণের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

কুমিল্লার মুরাদনগরে হিন্দু মহিলাকে ধর্ষণের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন অনুষ্ঠিত। কুমিল্লার মুরাদনগরে সম্প্রতি জনৈকা হিন্দু মহিলাকে নির্যাতন ও ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে আজ ৩০ জুন, সোমবার, জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নারী কল্যান সমিতি,চাঁদের কণা ও সুতাকতন নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুতাকথন নারী উন্নয়ন সংস্থার সভাপতি জান্নাতুন ফেরদৌসি, নারী কল্যাণ সমিতি’র সহ-সভাপতি মমতা পারভীন, সাধারণ সম্পাদিকা শামান্তা শাহীন, যুগ্ম সম্পাদক মনোয়ারা মৌলি,উর্মি রহমান, ফরিদা পারভীন, চাঁদের কনার যুগ্ম সম্পাদক মিলন মল্লিক, শামীম হোসেন। সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি সাজেদা ডুলু।

অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদের কণা সভাপতি এটিএম মমতাজুল করিম। সভায় বক্তারা সাম্প্রতিক মব সাংস্কৃতি, নারী নির্যাতন ও কুমিল্লার মুরাদনগরে হিন্দু মহিলাকে নির্যাতন ও ধর্ষণের ঘটনায় নাগরিক সমাজ আজ লজ্জিত।এ ধরনের ঘৃন্য কাজের সঙ্গে জড়িতদের সমুচিত শাস্তি না দিলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য