a
ফাইল ছবি
পাকিস্তানের অষ্টম তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আনওয়ারুল হক কাকার। সোমবার বিকেলে তিনি শপথ গ্রহণ করেন।
আনওয়ারুলকে শপথ পড়িয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে শপথ নেন তিনি।
শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর চিফ অব স্টাফ অসিম মুনির এবং সাবেক প্রধানমন্তী শাহবাজ শরীফ।এসময় ইমরান খানের দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদ ওয়াসিম।
এখন অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিপরিষদ গঠন করবেন আনওয়ারুল। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত সেই সংক্ষিপ্ত মন্ত্রিপরিষদই থাকবে পাকিস্তানের শাসনকার্য পরিচালনার দায়িত্বে। সূত্র: ডন
ফাইল ছবি
দেশের রেলপথে কিছু পণ্য রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদে পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে লিথুয়ানিয়া। এতে রাশিয়া বাল্টিক রাষ্ট্রটিকে কয়েকদিন ধরে কঠোর পরিণতির হুমকি দিয়ে আসছে।
কিন্তু লিথুয়ানিয়ার বিরুদ্ধে রাশিয়া কী পদক্ষেপ নেবে তা স্পষ্ট না করলেও রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা কিছুটা ইঙ্গিত দিয়ে বলেছেন, রাশিয়ার জবাব ‘শুধুমাত্র কূটনীতিক’ হবে না।
মারিয়া জাকারোভা বলেন, অনেকগুলো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো- লিথুনিয়ার বিরুদ্ধে জবাব শুধুমাত্র কূটনীতিক উপায়ে হবে কি-না। উত্তর হলো ‘না’। রাশিয়ার জবাব হবে কার্যকরী বলে মন্তব্য করেন তিনি।
এর আগে মস্কো বলছে, লিথুয়ানিয়ার সিদ্ধান্তের জবাবে রাশিয়া এমন ব্যবস্থা নেবে যার ফলে ওই দেশের জনগণের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রাশিয়ার ‘জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ সূত্র: রয়টার্স
চট্টগ্রামের একটি নির্মাণাধীন ভবন নাশকতার আশঙ্কায় ঘিরে রেখেছে পুলিশ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সামনের ওই ভবনটি থেকে বোমা সদৃশ বস্তুসহ বিপুল সংখ্যক লাঠি ও মশাল উদ্ধার করেছে পুলিশ। এগুলোকে উদ্ধারের পর ওই ভবনটি ঘিরে রেখেছে পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ মার্চ) জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
পুলিশের ধারণা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির জন্য এসব মজুদ করা হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে ওই নির্মাণাধীন ভবনটিকে ঘিরে ফেলে প্রতিটি তলায় তল্লাশি চালায় পুলিশ। এসময় দৌড়ে পালাতে গেলে আটক করা হয় একজনকে। এদিকে তল্লাশির সময় তৃতীয় তলার একটি কক্ষে বিপুল সংখ্যক মশাল পড়ে থাকতে দেখা যায়। এছাড়াও ওই একই কক্ষের পিলারের পাশে ব্যাগের মধ্যে বোমা সদৃশ বস্তু দেখে খবর দেয়া হয় বোম্ব ডিসপোজাল ইউনিটকে।
সিএমপির চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই ঘটনাস্থলে যান পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির জন্য এসব প্রস্তুত করা হচ্ছিল বলে ধারণা করছেন তারা।
সিএমপির উপ কমিশনার (উত্তর) বিজয় বসাক এ বিষয়ে জানান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ঠিক উল্টো পাশেই ভবনটির অবস্থান। পুলিশ ভবনটি ঘিরে রেখেছে।