a ট্যাক্স হচ্ছে জনগণের হক: এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান
ঢাকা রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩, ১৯ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

ট্যাক্স হচ্ছে জনগণের হক: এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান


আরাফাত, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৩
ট্যাক্স হচ্ছে জনগণের হক: এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান

ছবি সংগৃহীত

 

নিউজ ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, ট্যাক্স হচ্ছে জনগণের হক। কারণ এই ট্যাক্স জমা হয় সরকারের ট্রেজারিতে। আর সরকারের এই টাকার মালিক দেশের ১৮ কোটি জনগণ। ট্যাক্স ফাঁকি দেওয়া মানে ১৮ কোটি জনগণকে ফাঁকি দেওয়া।

একজন মানুষকে ঠকানোর পর যখন আপনার বোধহয় আপনি ঠকিয়েছেন তখন তার কাছে মাফ চাইতে পারেন। ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে ওই জেনারেশনের কাছে মাফ চাইতে পারবেন। কিন্তু আপনি যখন দেশের ১৮ কোটি মানুষকে ঠকাবেন তখন কতজনের কাছে আপনি মাফ চাইবেন। আপনি কিন্তু এই মাফ পাবেন না। তাই আমাদের সবার নৈতিক দায়িত্ব আইন মেনে চলা।

গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন এর সুবর্ণজয়ন্তী উদযাপন এবং ২০২৫-২০২৬ এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আমাদের রাষ্ট্র ১৮ কোটি মানুষের পরিবার। ১৮ কোটি মানুষই রোজগার করবে না। কেউ অনেক বেশি রোজগার করবে। সে অনেক বেশি ট্যাক্স দিবে। যে তার চেয়ে কম রোজগার করবে সে কম ট্যাক্স দিবে। যে কোনো রোজগারই করবে না সে কোনো ট্যাক্সই দিবে না। বরং সরকার তাকে দিবে। দুর্ভাগ্যবশত আমাদের দেশে এখনো সেই কালচার প্রতিষ্ঠা করা সম্ভব হয় নি। 

নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মালিক সোহেল সারোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী জিন্নাহ খানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য একেএম বদিউল আলম, ব্যারিস্টার মতাসিম বিল্লাহ ফারুকী, নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার রওশন আখতার, নারায়ণগঞ্জ ট্যাক্স ল ‘ইয়ার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব অ্যাডভোকেট মো.মাজম আলী খান, নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমীন, নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এমএসএ মনির, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলায়মান প্রমুখ।  সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত


কাজল, সিলেট প্রতিনিধি:
রবিবার, ৩০ মে, ২০২১, ১০:৩৫
সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত

ফাইল ছবি

 

আবারও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (৩০ মে) ভোর ৪টা ৩৫ মিনিট ৭ সেকেন্ডে দুই দশমিক ৮ মাত্রার এ ভূ-কম্পন অনুভূত হয়।

সিলেট আবহাওয়া ও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক মাহমুদুল হাসান সোহেল এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘ভূমিকম্পটি খুবই মাইনর ছিল। তাই এটি আমাদের ওয়েবসাইটে দেয়া হয়নি।

এর আগে শনিবার (২৯ মে) দেশের ইতিহাসে প্রথম একই অঞ্চলে একদিনে ৪ দফা ভূ-কম্পন অনুভূত হয়।

আবহাওয়া ও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে রিখটার স্কেলে ৩ মাত্রার, সকাল ১০টা ৫০ মিনিটে ৫৩ সেকেন্ডে ৪ দশমিক ১ মাত্রার, ১১টা ২৯ মিনিট ৫১ সেকেন্ডে ২ দশমিক ৮ মাত্রার এবং ১টা ৫৮ মিনিটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সিলেটের জৈন্তাপুর ও এর আশপাশে ছিল।
 
এর আগে ২০১৯ সালের জানুয়ারিতে একই এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ২০২০ সালের এপ্রিলে সিলেট অঞ্চলে আরেকটা ভূমিকম্প হয়। এগুলো ছোটমাত্রার ভূমিকম্প ছিল।

শনিবার (২৯ মে) সন্ধ্যায় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুমিনুল ইসলাম গণমাধ্যমকেবলেছিলেন, ‘সিলেট অঞ্চল দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের ঝুঁকির মধ্যে। বিশেষ করে তিনটি প্লেটের সংযোগস্থলে বাংলাদেশ। সিলেটের জৈন্তায় আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল। তবে সবগুলোই ছোটো ধরনের ভূমিকম্প।’

ভারপ্রাপ্ত কর্মকর্তা মুমিনুল ইসলাম আরও বলেন, ‘ভূমিকম্পের প্রি-শক ও আফটারশক থাকে। অনেক সময় বড় ভূমিকম্পের আগে ছোট কম্পন হয়। আবার বড় ভূমিকম্প হলে তারপর ছোট ছোট কম্পন হয়। যেহেতু সিলেট অঞ্চল ভূমিকম্পপ্রবণ সেজন্য সতর্ক থাকতে হবে। তাছাড়া ওই অঞ্চলে বড় ভূমিকম্পের ইতিহাস আছে।’

এদিকে শনিবারের ভূমিকম্পে সিলেট নগরের পনিটুলার দুটি বহুতল ভবনে হেলে পড়েছে। রাতে ওই স্থান পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। পরে তিনি ওই বাসার সবাইকে রাতের মধ্যে সরিয়ে যাওয়ার অনুরোধ জানান।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আইএইচআরসি বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের প্রেসিডেন্ট পদে পুনর্নিয়োগ পেলেন এম এ হাশেম রাজু


সাইফুল আলম, মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ০৫:৩৩
আইএইচআরসি বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের প্রেসিডেন্ট পদে পুনর্নিয়োগ পেলেন এম এ হাশেম রাজু

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

সাইফুল আলম, ঢাকা:  ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের (আইএইচআরসি) বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিবেশ পরিষদের সাবেক সদস্য এম এ হাশেম রাজু ২য় মেয়াদে প্রেসিডেন্ট পদে পুনর্নিয়োগ পেয়েছেন। ৩০ জুন আইএইচআরসি ডেনমার্ক হেড অফিস হইতে জারিকৃত রেফারেন্স নং-আইএনটি৮৩৯/আইএইচআরসি৮৯৪৫বি এর মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন করা হয়।

নিয়োগ রেফারেন্সে বলা হয়, মানবাধিকারের প্রতি আপনার অসাধারণ নিষ্ঠা, অঙ্গীকার এবং মানবতার জন্য অসামান্য সেবার স্বীকৃতিস্বরূপ, আইএইচআরসি বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের সভাপতি হিসেবে আপনার পুনর্নিয়োগের কথা আনুষ্ঠানিকভাবে জানাতে পেরে আমরা আনন্দের সাথে জানাচ্ছি। আপনার জীবন এবং কর্মকাণ্ড সেই মূল্যবোধের প্রতিফলন যা আমরা অন্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চ সাহস, আত্ম-সেবা এবং সকল প্রতিকূলতার বিরুদ্ধে সত্যকে ধারণ করি। বাংলাদেশে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জনাব পিটার ডি হাস এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসকে হুমকি প্রদানকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে আপনার নির্ভীক আইনি পদক্ষেপ ন্যায়বিচার এবং সততার প্রতি আপনার অটল অঙ্গীকারকে প্রতিফলিত করে। বিষয়টি এখন বাংলাদেশের মাননীয় আদালতের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা নীরবতার চেয়ে আইনানুগ প্রতিরোধে আপনার বিশ্বাসের প্রমাণ।

এমন এক সময়ে যখন বিশ্বকে শান্তির জন্য সত্যিকারের কণ্ঠস্বরের প্রয়োজন, আপনার নেতৃত্ব কেবল সময়োপযোগীই নয় বরং গভীরভাবে অর্থবহও। আপনি জনগণের পাশে দাঁড়িয়েছেন, অন্যরা যখন নীরব ছিল তখন আপনি আপনার আওয়াজ তুলেছেন এবং যেখানে অন্ধকার আছে সেখানে আপনি আলো হয়ে আছেন। আমরা নিশ্চিত যে আপনার উপস্থিতি বাংলাদেশের প্রতিটি ব্যক্তির অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য আইএইচআরসি’র লক্ষ্যকে আরও জোরদার করবে। এই পুনর্নিয়োগ আপনাকে স্মরণ করিয়ে দিক যে আপনার প্রচেষ্টা বিশ্বব্যাপী দেখা, মূল্যবান এবং সম্মানিত। আপনি কেবল পদবিতে নেতা নন, বরং ন্যায়বিচার, শান্তি এবং মানবতার মশালবাহক।

এই পুনর্নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং জারির তারিখ থেকে দুই বছরের জন্য বৈধ থাকবে, আপনার অব্যাহত অবদান এবং কর্মক্ষমতার উপর ভিত্তি করে মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে।আমরা আপনার নেতৃত্বে আস্থা রাখি এবং আশা ও দৃঢ়তার প্রতীক হিসেবে আইএইচআরসি’র সাথে আপনার অব্যাহত যাত্রার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

আইএইচআরসি বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের প্রেসিডেন্ট পদে পুনর্নিয়োগ পাওয়ায় এম এ হাশেম রাজু কে অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আইএইচআরসি’র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, আইএইচআরসি বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের অ্যাম্বাসেডর প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. জিনুবধি ভিক্ষু, সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন, প্রফেসর ড. এম এ গফুর, বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা ড. মাহফুজুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, আইএইচআরসি’ নির্বাহী পরিচালক সাইফুদ্দিন সালাম মিঠু, পরিচালক বিপ্লব পার্থ, প্রফেসর মো. ইকবাল হোসেন, প্রফেসর ড. আক্তার হোসেন, আইনজ্ঞ মো. আব্দুল মমিন চৌধুরী, ব্যারিস্টার পারভেজ আহমেদ, গোলাম সরোয়ার খান, এ্যাড. নাজিম উদ্দিন চৌধুরী, সোনিয়া সরোয়ার খান, এ্যাড. মোহাম্মদ আলী, এ্যাড. মোহাম্মদ আব্দুল মান্নান।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ