a কুমিল্লার মুরাদনগরে হিন্দু মহিলাকে ধর্ষণের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

কুমিল্লার মুরাদনগরে হিন্দু মহিলাকে ধর্ষণের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন


বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ৩০ জুন, ২০২৫, ০৯:৪২
কুমিল্লার মুরাদনগরে হিন্দু মহিলাকে ধর্ষণের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

কুমিল্লার মুরাদনগরে হিন্দু মহিলাকে ধর্ষণের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন অনুষ্ঠিত। কুমিল্লার মুরাদনগরে সম্প্রতি জনৈকা হিন্দু মহিলাকে নির্যাতন ও ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে আজ ৩০ জুন, সোমবার, জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নারী কল্যান সমিতি,চাঁদের কণা ও সুতাকতন নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুতাকথন নারী উন্নয়ন সংস্থার সভাপতি জান্নাতুন ফেরদৌসি, নারী কল্যাণ সমিতি’র সহ-সভাপতি মমতা পারভীন, সাধারণ সম্পাদিকা শামান্তা শাহীন, যুগ্ম সম্পাদক মনোয়ারা মৌলি,উর্মি রহমান, ফরিদা পারভীন, চাঁদের কনার যুগ্ম সম্পাদক মিলন মল্লিক, শামীম হোসেন। সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি সাজেদা ডুলু।

অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদের কণা সভাপতি এটিএম মমতাজুল করিম। সভায় বক্তারা সাম্প্রতিক মব সাংস্কৃতি, নারী নির্যাতন ও কুমিল্লার মুরাদনগরে হিন্দু মহিলাকে নির্যাতন ও ধর্ষণের ঘটনায় নাগরিক সমাজ আজ লজ্জিত।এ ধরনের ঘৃন্য কাজের সঙ্গে জড়িতদের সমুচিত শাস্তি না দিলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

সাইনবোর্ডে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ০৯ মে, ২০২৩, ১০:২৩
সাইনবোর্ডে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন

ফাইল ছবি

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইন বোর্ড এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসের সিটসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত সাড়ে ১১টায় এধরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ আগুন ধরে গিয়ে মুহূর্তে অনাবিল ঢাকা মেট্রো ব ১৫-১৭৪২ নম্বর বাসটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাৎ হোসেন গণমাধ্যমকে জানান, আগুনটি রহস্যজনক। আগুনে বাসের অধিকাংশ পুড়ে গেছে। কিভাবে আগুন লেগেছে তা কেউই বলতে পারেনি, তবে বিষয়টি খতিয়ে দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, নাশকতা না অন্য কিছু তা তদন্তের আগে বলা যাবে না। ঘটনাস্থলে বাসের কাউকে পাওয়া যায়নি। তবে বাসটি যাত্রী নামিয়ে দিয়ে সাইনবোর্ড পার্কিং করার পর আগুনের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ধর্ম মন্ত্রণালয়েই পূর্ণমন্ত্রী হলেন ফরিদুল হক খান


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক:
শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪, ১২:০৮
ধর্ম মন্ত্রণালয়েই পূর্ণমন্ত্রী হলেন ফরিদুল হক খান

ছবি সংগৃহীত

 
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মো. ফরিদুল হক খান। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রী হিসেবে শপথ নেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের এই সংসদ সদস্যকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। 

ফরিদুল হক খান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে বিপুল ভোটে লাঙ্গল প্রতীককে হারিয়ে নৌকা প্রতীকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
 
তিনি একাদশ জাতীয় সংসদে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এবার তিনি একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - অপরাধ