a ইসরাইল হামাসের ভয়ে সীমান্তে আয়রন ডোম বাড়িয়েছে
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ইসরাইল হামাসের ভয়ে সীমান্তে আয়রন ডোম বাড়িয়েছে


আমিনুল, মুক্তসংবাদ প্রতিদিন:
মঙ্গলবার, ১১ মে, ২০২১, ১২:০২
ইসরাইল হামাসের ভয়ে সীমান্তে আয়রন ডোম বাড়িয়েছে

ফাইল ছবি


 
ইসরাইলের দক্ষিণাঞ্চলে নতুন করে আরও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ‘আয়রন ডোম’ বসিয়েছেন দখলদার সেনারা।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাসের যোদ্ধারা ব্যাপক সংখ্যায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কায় আয়রন ডোমের সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানা যায়। খবর হারেৎজের।

ইসরাইলি মিডিয়া আরও বলে যে, ইসরাইলের দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী সেনার সংখ্যাও বাড়ানো হয়েছে। বায়তুল মুকাদ্দাসে সহিংসতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইসলামি প্রতিরোধ আন্দোলন-হামাস গাজা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করতে পারে বলে আশঙ্কা থেকে ইসরাইল এসব পদক্ষেপ নিয়েছে।

এ ছাড়া পশ্চিমতীরেও ফিলিস্তিনিরা অভিযান চালানোর আশঙ্কা করছে দখলদার ইসরায়েল সেনারা। এ কারণে সেখানে তাদের পূর্বনির্ধারিত প্রশিক্ষণ কোর্স স্থগিত করেছে।

সোমবার সন্ধ্যায় গাজা উপত্যকা থেকে ইসরাইলে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের একটি অনাবাসিক এলাকায় আঘাত হানে। এর পর দখলদার বাহিনী গাজার দক্ষিণে ব্যাপক বিমান হামলা চালায়।

এতে ৯ শিশুসহ অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হন। গত কয়েক দিন ধরেই বায়তুল মুকাদ্দাসে মসজিদুল আকসা ও এর আশপাশের এলাকায় ফিলিস্তিনিদের ওপর ব্যাপক হামলা চালিয়ে আসছে ইসরায়েল বাহিনী। এসব হামলায় তিন শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আমেরিকা পারস্য উপসাগরে ড্রোন টাস্কফোর্স গঠন করতে যাচ্ছে


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ১০:০২
আমেরিকা পারস্য উপসাগরে ড্রোন টাস্কফোর্স গঠন করতে যাচ্ছে

ফাইল ছবি

ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশকে সাথে নিয়ে পারস্য উপসাগরে একটি যৌথ সমুদ্র ড্রোন টাস্কফোর্স গঠন করতে যাচ্ছে আমেরিকা। 

বুধবার মধ্যপ্রাচ্য ভিত্তিক মার্কিন পঞ্চম নৌবহর এ সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন পঞ্চম নৌবহর ঘোষণা করেছে যে, তারা একটি নতুন টাস্কফোর্স গঠন করবে যার সঙ্গে এয়ারবোর্ন, নৌ জাহাজ ও আন্ডারওয়াটার ড্রোন যুক্ত থাকবে। সমুদ্রে জাহাজে হামলার ঘটনা নিয়ে যখন ইরোনের সঙ্গে মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশ ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে তখন এই ধরণের খবর প্রকাশ পেল।

মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তর এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে। তবে তারা বলেছে আগামী কয়েক মাসের মধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চল তাদের ড্রোন বহরের সক্ষমতা দেখবে।

দীর্ঘ কয়েক বছর ধরে মধ্য এশিয়ায় মার্কিন সেনারা একের পর এক ব্যর্থতার পর নতুন কৌশল গ্রহণ করেছে। এর আওতায় লোকজনের মনোযোগ আকর্ষণ এবং মার্কিন সেনাদের উপস্থিতির বৈধতা দেয়ার লক্ষ্যে সমুদ্রভিত্তিক এই কথিত যৌথ টাস্ক ফোর্স গঠনের তৎপরতা চালাচ্ছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

রাশিয়া তেল বিক্রিতে সর্বোচ্চ রেকর্ড গড়েছে


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ২৫ মে, ২০২২, ০৯:৩১
রাশিয়া তেল বিক্রিতে সর্বোচ্চ রেকর্ড গড়েছে

ফাইল ছবি

রাশিয়ার তেল বিক্রেতাদের ক্রেতা খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে এরকম খবর পশ্চিমা মিডিয়ায় খবর হলেও তেল বিক্রির রেকর্ড গড়লো দেশটি। ছয় কোটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে এই মুহূর্তে রাশিয়ার কয়েকটি তেল ট্যাংকার সমুদ্রে অবস্থান করছে খালাসের জন্য। এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভোরটেক্সা নামের জ্বালানি তথ্য বিশ্লেষণকারী সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি যে পরিমাণে তেল বিক্রি করতো বর্তমানে তার চেয়ে তিনগুণ তেল নিয়ে রুশ জাহাজ সাগরে অবস্থান করছে।

সেইগলের তথ্য মতে, সমুদ্রে রাশিয়ার মোট তেলবাহী জাহাজের শতকরা ১৫ ভাগের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, এটিও যেকোনো সময়ের চেয়ে বেশি। সেইগল বলছে, বেশিরভাগ জাহাজ চীন ও ভারতের দিকে যাচ্ছে আর কিছু জাহাজের তেল অজ্ঞাত স্থান দিয়ে বিক্রি হচ্ছে। একইসঙ্গে ইউরোপে বিভিন্ন দেশে রাশিয়ার তেল বিক্রির পরিমাণও বেড়েই চলেছে।

হিউস্টোনভিত্তিক জ্বালানি কৌশল প্রণয়নকারী সংস্থা ‘ক্লে সেইগল’ বলছে, সমুদ্রে রাশিয়ার অপরিশোধিত তেলবাহী জাহাজের সংখ্যা দিন দিন বাড়ছে। সূত্র: ইত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক