a ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
ঢাকা বুধবার, ১১ চৈত্র ১৪৩২, ২৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প


আরাফাত, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২২ জুন, ২০২৫, ০৭:১৫
ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

ছবি সংগৃহীত


ঢাকা প্রতিনিধি: ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব স্থাপনার মধ্যে ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান রয়েছে বলে জানানো হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘আমরা ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা-ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে ‘খুব সফল’ হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’

ট্রাম্প আরও দাবি করেন, মাটির ২৬২ ফুট গভীরে থাকা ফর্দো পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছেন তারা। হামলা চালানো বিমানগুলো যুক্তরাষ্ট্রে ফিরে আসতে সক্ষম হয়েছে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘এটি (ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা) মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’ সূত্র: আলজাজিরা, বিবিসি

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইসরাইলি সেনাবাহিনীর বাসে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে হামাস


আন্তর্জাতিক ডেস্ক:
বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ০৮:৫৫
ইসরাইলি সেনাবাহিনীর বাসে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে হামাস

ফাইল ছবি

গাজার উত্তরাঞ্চলীয় সীমান্তে ইসরাইলি সেনাবাহিনীর একটি বাসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সংবাদ মাধ্যম হারেৎজ সূত্রে এ খবর নিশ্চিত করেছে।  

তবে হামলার বিষয়টি স্বীকার করে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, বাসে ট্যাংক বিধ্বংসী গোলা দিয়ে হামলা চালানো হয়েছে। এতে এক সেনা সদস্য সামান্য আহত হয়েছে। ওই বাসটিতে সেনা বাহিনীর কোন সদস্য  ছিল না।  

সেনা সূত্র জানিয়েছে, বাসটির ওপর গোলা নিক্ষেপের সময় একজন সেনা সদস্য বাসটির কাছে দাঁড়িয়ে ছিল।  বিস্ফোরণের পর একটি অংশ এসে ওই সেনার শরীরে লাগে।  এতেই তিনি কিছুটা আহত হন। 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বর্বরতা এখনও চলছে । ইসরাইলি আগ্রাসনে গেল ১১ দিনে মৃত্যু সংখ্যা বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে ২৩০ জনে, এরমধ্যে ৬৩ জনই শিশু। গাজায় এখন পর্যন্ত ৫২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মাটির সাথে মিশে গেছে  প্রায় ৮শর বেশি ঘরবাড়ি। অপরদিকে হামাসের হামলায় এ পর্যন্ত ইসরাইলের ১২ জন নিহত হয়েছেন। 

এদিকে ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস। আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের মতে, গাজার ৫০টি স্কুল ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী। এতে প্রায় ৪২ হাজার শিক্ষার্থীর স্কুলজীবন হুমকির মুখে পড়েছে। 

জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির আহ্বান কানে তুলছে না ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনিদের সাহায্য করার ঘোষণা দিয়েছন প্রধানমন্ত্রী। তরুন প্রজন্মের নেতা ফারাজ করিম চৌধুরির প্রচেষ্টায় বাংলাদেশ থেকে প্রায় অর্ধকোটি টাকার ঔষধ পাঠানো হচ্ছে ফিলিস্তিনিদের জন্য।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

রাশিয়াবিরোধী দেশগুলোকে গ্যাস কিনতে হবে রুশ মুদ্রায়: পুতিন


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ১২:৫৮
রাশিয়াবিরোধী দেশগুলোকে গ্যাস কিনতে হবে রুশ মুদ্রায়: পুতিন

ফাইল ছবি

ইউক্রেনে সেনা অভিযানের পর রাশিয়ার সাথে যেসব দেশ অবন্ধুসুলভ আচরণ করছে, সেসব দেশের কাছে রুশ মুদ্রা রুবলে গ্যাস বিক্রির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি  বলেছেন, ‘অবন্ধুসুলভ’ দেশগুলোর কাছে রুবলে গ্যাস বিক্রি করবে মস্কো।

রাশিয়ার ওপর নানা মাত্রার নিষেধাজ্ঞা দিলেও এখনও ইউরোপের অনেক দেশ জ্বালানি বিশেষ করে তেল ও গ্যাসের জন্য রাশিয়ার ওপরই নির্ভরশীল।

পুতিন বলেন, ‘আগে সই করা চুক্তি অনুসরণ করে রাশিয়া অবশ্যই ভলিউম ও মূল্য অনুযায়ী প্রাকৃতিক গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে। এই পরিবর্তন শুধু অর্থপ্রদানের মুদ্রার বিষয়ে হবে। মুদ্রা হিসেবে রাশিয়ান রুবল ব্যবহার করা হবে।’

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে রুশ সরকারের শীর্ষ কর্তাদের সাথে বৈঠক করে পুতিন এসব সিদ্ধান্ত নেন। সূত্র: রয়টার্স

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক