a ভারতীয় যুদ্ধবিমান প্রশিক্ষণ অবস্থায় বিধ্বস্ত, পাইলট নিহত
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ভারতীয় যুদ্ধবিমান প্রশিক্ষণ অবস্থায় বিধ্বস্ত, পাইলট নিহত


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ১৭ মার্চ, ২০২১, ১১:৪০
ভারতীয় যুদ্ধবিমান প্রশিক্ষণ অবস্থায় বিধ্বস্ত, পাইলট নিহত

ফাইল ফটো

ভারতীয় যুদ্ধবিমান প্রশিক্ষণ অবস্থায় দুর্ঘটনার মুখে পড়ল বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান। এতে পাইলট গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তবে এরই মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় বিমানবাহিনী।

জানা যায়, যুদ্ধ সংক্রান্ত প্রশিক্ষণের জন্য সকালে মধ্য ভারতের একটি বিমানঘাঁটি  থেকে মিগ-২১ বাইসন যুদ্ধবিমান উড়ছিল। উড়ার সময় সেটি দুর্ঘটনায় পড়ে। ভারতের কোন বিমানঘাঁটিতে সেই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো জানানো হয়নি।

উল্লেখ্য, দুই মাস আগেও রাজস্থানের সুরতগড়ে একটি মিগ-২১ ফাইটার জেট ভেঙে পড়েছিল। সৌভাগ্যক্রমে সেসময়ে প্রাণে বেঁচে যান প্রশিক্ষনরত পাইলট। ভারতীয় বিমানবাহিনী সূত্রে জানা যায়, ২০১৬ সাল থেকে ভারতে ২৭টি এয়ারক্রাফ্ট দুর্ঘটনার কবলে পড়েছে। এর মধ্যে ১৫টি ফাইটার জেট। সূত্র: হিন্দুস্তান টাইমস

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

শান্তিতে ২ সাংবাদিক নোবেল পুরস্কার পেলেন


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ০৮ অক্টোবর, ২০২১, ০৪:১৯
শান্তিতে ২ সাংবাদিক নোবেল পুরস্কার পেলেন

ফাইল ছবি

২০২১ সালে শান্তিতে নোবেল বিজয়ী যৌথভাবে জিতেছেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা এবং রাশিয়ান সাংবাদিক দিমিত্রি মুরাতভ। 

আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় নরওয়ের রাজধানী অসলো থেকে বিজয়ীর নাম ঘোষণা করে নোবেল কমিটি। মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় প্রচেষ্টার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে, যা গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে নিজ নিজ দেশে মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপুর্ণ ভূমিকা রেখেছেন তারা। একই সঙ্গে মারিয়া রেসা ও দিমিত্রি মুরতভ তাদের সেই সব পূর্বসূরীদের প্রতিনিধিত্ব করেছেন, যারা  সততা ও সাহসিকতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের মাধ্যমে গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় নিরলসভাবে কাজ করে গেছেন।

গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পায় বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ১৯০১ সাল থেকে বিশ্বব্যাপী শান্তিপ্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। 

২০২০ সাল পর্যন্ত মোট ১০১বার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত এ পুরস্কার পেয়েছেন ১৩৫ জন, যাদের মধ্যে ১০৭ জন ব্যক্তি ও ২৮টি প্রতিষ্ঠান আছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশে ফিরলেন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বুধবার, ০৯ মার্চ, ২০২২, ১২:৪৭
‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশে ফিরলেন

ফাইল ছবি

রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে দেশে ফিরেছেন ইউক্রেনে আটকেপড়া বাংলার সমৃদ্ধির জাহাজের ২৮ বাংলাদেশি নাবিক। বুধবার দুপুরে বুখারেস্ট থেকে ঢাকায় পৌঁছান তারা।

গতকাল মঙ্গলবার রাত পৌনে দুইটায় রোমানিয়া থেকে ২৮ নাবিক টার্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে রওয়ানা দেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।

ইউক্রেন থেকে ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হলেও হাদিসুর রহমানের মৃতদেহ এখনো দেশে আনা সম্ভব হয়নি। তার মৃতদেহ ইউক্রেনে ফ্রিজিং করে রাখা হয়েছে। পরে সুবিধামতো সময়ে তার মৃতদেহ দেশে আনা হবে বলে জানানো হয়। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক