a
ফাইল ছবি
মন্ত্রিপরিষদ বিভাগের অধীন কর্মকর্তা ও কর্মচারীদের জরুরিভিত্তিতে সম্পদের হিসাব দিতে বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে গত ২৮ জুলাই কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ সম্পদ বিবরণী জরুরিভিত্তিতে সংস্থাপন অধিশাখায় পাঠানোর নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।
‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’ অনুযায়ী পাঁচ বছর পর পর সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী দাখিল এবং স্থাবর সম্পত্তি অর্জন বা বিক্রির অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এ নিয়ম মানছেন না।
এ প্রেক্ষাপটে বিধিমালাটি বাস্তবায়নের মাধ্যমে সম্পদ বিবরণী দাখিল ও স্থাবর সম্পত্তি অর্জন বা বিক্রির নিয়ম মানতে মন্ত্রিপরিষদ সচিবসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ২৪ জুন চিঠি পাঠানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা-৪ শাখার উপসচিব নাফিসা আরেফীন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’ এর বিধি ১১, ১২ ও ১৩-তে সরকারি কর্মচারীদের স্থাবর সম্পত্তি অর্জন, বিক্রয় ও সম্পদ বিবরণী দাখিলের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সুশাসন নিশ্চিতে প্রধানমন্ত্রী উল্লিখিত বিধিসমূহ কার্যকরভাবে কর্মকর্তাদের অনুসরণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে জোর নির্দেশনা দিয়েছেন।
এমতাবস্থায়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর আওতাভুক্তদের তাদের নিয়ন্ত্রণকারী প্রশাসনিক মন্ত্রণালয়/দফতর/অধীনস্থ সংস্থায় কর্মরত সব সরকারি কর্মকর্তার সম্পদ বিবরণী দাখিল, উক্ত সম্পদ বিবরণীর ডাটাবেজ তৈরি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে স্থাবর সম্পত্তি অর্জন ও বিক্রয়ের অনুমতি গ্রহণের বিষয়ে ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’ এর ১১, ১২ এবং ১৩ বিধি পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিপালনের মাধ্যমে জরুরি ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা দেওয়া হয় ওই চিঠিতে।
এছাড়া সরকারি কর্মচারীর জমি/বাড়ি/ফ্ল্যাট/সম্পত্তি ক্রয় বা অর্জন ও বিক্রির অনুমতির জন্য আবেদনপত্রের নমুনা ফরম এবং বিদ্যমান সম্পদ বিবরণী দাখিলের ছকও চিঠির সঙ্গে পাঠানো হয়েছে। সেই চিঠির প্রেক্ষাপটে মন্ত্রিপরিষদ বিভাগ এই উদ্যোগ নিল। সূত্র: যুগান্তর
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিনিধিঃ জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে সাবেক ক্যাডেটদের ৩ দিনব্যাপী প্রথম পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার পুনর্মিলনীর দ্বিতীয় দিন জমকালো আয়োজনে উদযাপিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেখানে সেনাপ্রধান তার ভাষণে কলেজের বর্তমান ও সাবেক ক্যাডেটদের দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধান অতিথি হিসেবে সেনাপ্রধান জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে উপস্থিত হলে তাকে অভ্যর্থনা জানান সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ ও অ্যাডজুটেন্ট জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী, জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া, কলেজের অধ্যক্ষ, সভাপতি, অ্যাসোসিয়েশন অব জয়পুরহাট এক্স ক্যাডেটস (এজেইসি) ও অভ্যাগত অতিথিরা। এরপর প্রধান অতিথি এজেইসি পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন।
তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও সাবেক ক্যাডেটদের উদ্দেশে ভাষণ দেন। ভাষণে তিনি বর্তমান ও সাবেক ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি তাদেরকে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তি, সাবেক ও বর্তমান ক্যাডেটদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। ৩ দিনব্যাপী সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শুরু হয়। আজ শনিবার (১৫ নভেম্বর) তা শেষ হওয়ার কথা রয়েছে।
ফাইল ছবি
তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে ক্রিকেট বন্ধ হয়ে যাবে, এমন খবর অনেক গণমাধ্যমে প্রচার হলেও আফগানিস্তান ক্রিকেট বোর্ডে দেখা যাচ্ছে উল্টো চিত্র। স্থবিরতার বদলে নতুন করে যেন গতি সঞ্চার হয়েছে দেশটির ক্রিকেটে। তালেবানদের ক্ষমতা দখলের আলোচনার মধ্যেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডে নিয়োগ দেয়া হয় নতুন চেয়ারম্যান। বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার শন টেইট। এবার জাতীয় দলের নতুন ব্যাটিং কোচের নাম ঘোষণা করল তারা।
আফগানিস্তানের নতুন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার আভিষ্কা গুনাবর্ধনে। মঙ্গলবার আফগান বোর্ড এক টুইটে নিশ্চিত করেছে এই খবর।
টুইটে তারা লিখেছে, ‘শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান এবং কোচ আভিষ্কা গুনাবর্ধনে আফগানিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন।’ এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে শ্রীলঙ্কার হয়ে ৬টি টেস্ট এবং ৬১টি ওয়ানডে খেলেছেন গুনাবর্ধনে। টেস্টে তার নামের পাশে ১৮১ রান। ওয়ানডেতে এক সেঞ্চুরিসহ করেছেন ১৭০৮ রান।
আগামী মাসে শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে আফগানিস্তান। যেখানে দুই দলের তিনটি ওয়ানডেতে অংশ নেয়ার কথা।