a
ঘনিয়ে আসছে টি-টুয়ান্টি বিশ্বকাপ। আজ ১০ সেপ্টেম্বর ই হলো দল ঘোষণার বেধে দেওয়া সময়ের শেষ দিন, তবে নিয়ম অনুযায়ী দল ঘোষণার পর পরিবর্তন করা যাবে স্কোয়াড। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলে রেখেছেন অভিজ্ঞ ক্রিকেটার ক্রিস গেইল, আন্দ্রে রাসেল ও ব্রাভোকে। এছাড়াও দীর্ঘ ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন রবি রামপাল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা আসলেই সবার আগে নাম উঠে আসবে ওয়েস্ট ইন্ডিজ দলটির কথা। তাঁর কারণ বেশ পরিস্কার। গত দুই আসরের চ্যাম্পিয়ন দল তাঁরা। ২০১২ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপ জিতেছিল ক্যারিবীয়রা। ভারতে অনুষ্ঠিত হওয়া ২০১৬ বিশ্বকাপের ট্রফিও নিজেদের ঘরেই তুলেছে ক্যারিবীয়রা।
এছাড়াও এই দলে রয়েছেন পোলার্ড, গেইল, রাসেলদের মতো টি-টোয়েন্টি ক্রিকেটে দাপিয়ে বেড়ানো ক্রিকেটাররা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা ক্রিকেট দেশটির ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের মূল দলে চমক বলতে পেসার রবি রামপাল।
দীর্ঘ ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে এই অভিজ্ঞ পেসার। অবশ্য টি-টোয়েন্টি দলে যুক্ত করার পেছনে রয়েছে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স। চলমান সিপিএলে সাত ম্যাচে ৭ উইকেট পেয়েছেন রামপাল। এছাড়াও টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রোস্টন চেজ। সিপিএলে ৭ ম্যাচে ১৫০ এরও বেশি স্ট্রাইক রেটে করেছেন ২৮১ রান।
এছাড়াও যথারীতি বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছে অভিজ্ঞ ওপেনার ক্রিস গেইলকে। দলে রয়েছেন ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরনের মতো বিপজ্জনক ব্যাটসম্যান।
১৫ সদস্যের মূল দলে জায়গা না হলেও দলের সঙ্গে আরব আমিরাতে যাবেন জেসন হোল্ডার, ড্যারেন ব্রাভো, শেল্ডন কটরেল, আকিল হোসেইন। আগামী ২৩ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। সুপার ১২ এ ইংল্যান্ডের পাশাপাশি প্রতিপক্ষ হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া।
এক নজরে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াডঃ কাইরন পোলার্ড-(অধিনায়ক), নিকোলাস পুরান-(সহ অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেড ম্যাকয়, রবি রামপাল, ওশান থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র, লেন্ডল সিমন্স।
রিজার্ভঃ ড্যারেন ব্রাভো, শেল্ডন কটরেল, জ্যাশন হোল্ডার, আকিল হোসেইন।
ম্যাক্স ও'ডাউড
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নেপালের কাছে হেরে বসা নেদারল্যান্ডস আজ কির্তীপুরের ত্রিভূবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে। টবিয়াস ভিসের (১) সাথে ম্যাক্স ও’ডাউডের জুটি অবশ্য টিকেনি ১৭ রানের বেশি। টবিয়াস বিদায় নিলে উইকেট রক্ষক স্কট এডওয়ার্ডের সাথে যোগ করেন ৪৯ রান। এডওয়ার্ডের ব্যাট থেকে আসে ২৩ বলে ৩১ রান।
এরপর বেন কুপারকে নিয়ে রীতিমত তান্ডব চালিয়েছেন ও’ডাউড। মালয়েশিয়ার বোলারদের উপর ঝড় বয়ে দেওয়ার পথে ও’ডাউডকে সঙ্গ দেওয়া কুপারের অবদান ২০ বলে ২০। অবিচ্ছেদ্য তৃতীয় উইকেট জুটিতে ৬৯ বলে রান এসেছে ১২৫।
৩৮ বলে ৬ চার ১ ছক্কায় ফিফটি ছোঁয়া ও’ডাউড সেঞ্চুরিতে পৌঁছাতে খরচ করেছেন মাত্র ২১ বল। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৭৩ বলে ১৫ চার ৬ ছক্কায় ১৩৩ রানে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই নেদারল্যান্ডসের কোন ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি। যা চিরদিন এক রেকর্ড হয়ে থাকবে ডাচভক্তদের মনে।
ফাইল ছবিঃ মুক্তা দাশ
একটিবার হলেও এসো
মুক্তা দাশ
আজ একবার স্বপ্নে এসোতো,
অনেকদিন তোমায় দেখিনি।
দেখিনি বললে মিথ্যে বলা হয়,
তুমি তো আমার সাথেই থাকো ছায়ার মতোন।
অমাবস্যা - পূর্ণিমা যাই হোক না কেনো আকাশে,
কলঙ্কের দাগটা দগদগে আগুনের মতোই জ্বলতে থাকে মনের মধ্যে !
আমি প্রতি মুহুর্তে আগুনে মন পোড়াই !! তাতানো তাপে মনটাকে শুদ্ধ করি
ক্ষতের গভীরে তোমাকে পাকাপোক্ত ভাবে পূতে রাখি, যেনো...
হারিয়ে না ফেলি কোনদিন !! শেষ শরতের ভরা পূর্ণিমায় না হয়
আজ একবার স্বপ্নে এসো...
মেঘের ছাউনির এপাশ থেকে দেখবো তোমায়....! নিষ্পলক চোখে দেখবো ...!!
কথা না হয় নাইবা বললাম, শুধু
অনুভূতিগুলোর ক্যানভাসে তুলির আঁচড়ে আঁচড় কাটবো অনুভবে অনুভবে! সৃজনশীল সৃষ্টি উল্লাসে !!
আসবে তো !?
একটিবারের জন্যে হলেও এসো।
আমি অপেক্ষায় রইলাম।
পূর্ণিমার চাঁদের গায়ে আরো একবার কলঙ্কের দাগ কেটে দিয়ে যেও...
উজ্জ্বল কালো কলঙ্কের দাগ !!
এসো কিন্তু.....
অপেক্ষায় আছি ...।