a
ফাইল ছবি
বর্তমান সময়ে দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির স্থাবর-অস্থাবর কোনো সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছেন মহামান্য হাইকোর্ট। একইসঙ্গে ইভ্যালিকে কেন অবসায়ন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন।
একজন গ্রাহক গত ৫ মাস আগে ইভ্যালিতে ওয়াশিং মেশিন অর্ডার করেছিলেন। কিন্তু গত ৫ মাসেও তাকে অর্ডার বুঝিয়ে না দেওয়া এবং টাকা ফেরত না দেওয়ায় তিনি ইভ্যালির বিলুপ্তি চেয়ে হাইকোর্টে এ আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতেই আদালত এ আদেশ দেন।
এর আগে বুধবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং মোহাম্মদ কাওছার ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণা, অর্থ আত্মসাৎ ও অর্থপাচার বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার নির্দেশনা চাওয়া হয়।
এদিকে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে আরও একটি মামলা করা হয়েছে। এ নিয়ে মোট চারটি মামলা হয়েছে তাদের বিরুদ্ধে।
গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে মো. মুজাহিদুর রহমান নামে এক ব্যক্তি মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ধানমন্ডি থানাকে এফআইআর হিসাবে গ্রহণ করার নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মো. রাসেল ও তার স্ত্রী শামীমাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ইভ্যালির প্রতিষ্ঠাতা সিইও রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র্যাব।
২০১৬ সালে প্রথমে অনলাইনে ডায়াপার বিক্রি দিয়ে যাত্রা শুরু করেন রাসেল। ২০১৭ সালে এই ব্যবসা করতে গিয়ে বড় একটি অনলাইন প্লাটফর্মের কথা চিন্তা করেন তিনি। সেই চিন্তা থেকেই প্রতিষ্ঠা করেন দেশীয় ই-কমার্স কোম্পানি ‘ইভ্যালি’। প্রায় ১৭ লাখ নিয়মিত ক্রেতা, ২০ হাজারের বেশি বিক্রেতা নিয়ে বাংলাদেশের ই-কমার্স খাতে স্বল্প সময়ে প্রথম সারিতে উঠে আসে ‘ইভ্যালি’।
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
সরিষাবাড়ি প্রতিনিধি: পুরো নাম মোঃ আলাউদ্দিন আলা, জামালপুর, সরিষাবাড়ি উপজেলাধীন ৪ নং আওনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্থল গ্রামের বাসিন্দা। তৃণমূল বিএনপির একজন সহজ সরল মানবিক উদার ও ত্যাগী কর্মী। বিগত স্বৈরাচার হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনামলে দফায় দফায় রাজনৈতিক মামলা-হামলা, নির্যাতন ও লুট-পাটের শিকার। সেই দু:সময়ে বিএনপির নেতা কর্মীদের সাথে নিয়ে সুখ দুঃখ ভাগাভাগি করে চলতেন। তার ডাক নাম আলা, এলাকার লোকজন এ নামেই ডাকেন এবং তিনি তিন সন্তানের জনক। নিজে লেখাপড়া না জানলেও সন্তানদের তিনি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন।
আলা, অন্যান্য গ্রামের গৃহস্থের মতো কৃষি কাজের পাশাপাশি গরু, ছাগল, হাঁস-মুরগী পালন করেন। বলা চলে, একজন স্বচ্ছল কৃষক! আলা ন্যায়-নীতির এই দুর্ভিক্ষ সমাজে সর্বশ্রেণি মানুষের কাছে নীতিবান একজন সুন্দর মনের মানুষ হিসেবেই পরিচিত। এজন্য এলাকার সবাই তাকে ভালোবাসে।
চায়ের দোকানে কথার ফাঁকে কয়েকজনের সঙ্গে কথা বলে শোনা গেল, যে দলে আলাদের মতো মানুষ আছে সে দলের কোন পতন নেই। আলাদের মতো সহজ সরল এই মানুষগুলো দলের জন্য সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত! এই দল পাগল মানুষটি সহজ সরল হওয়ায় সবাই তাকে ভালবাসে।
বিগত স্বৈরচার আন্দোলনগুলোতে নানা ভয়ভীতি, হুমকি উপেক্ষা করে আলা বিএনপির বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করতে কার্পণ্য করতেননা কখনো। উপজেলা-জেলা বিভিন্ন দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করতেন এবং কেন্দ্রীয় কোন প্রোগ্রাম থাকলে তিনি দলের অন্যান্য নেতা-কর্মীদের সাথে নিয়ে এবং কখনো নিজের পকেট থেকে পয়সা খরচ করে নেতা-কর্মীদের বহর বাড়ানোর চেষ্টা করতেন বলে জানা যায়।
ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আলাউদ্দিন আলার মতো ত্যাগী নেতা প্রতিটি ভাতৃপ্রতিম দলে বা সংগঠনে থাকলে এরা দলের বা নেতার যে কোন বিপদ-আপদে একজন আদর্শিক সৈনিক হিসেবে পাশে থাকবে অতন্ত্র প্রহরী হিসেবে।
আলা, আপনাকে ছালাম দিছেন। এবং ওর সাক্ষাৎ কার টা আপনার কাছে আশা করেন। ও বিভিন্ন জনের কাছে বলছেন আমার মনের কথা মাছুম ভাইয়ের আত্মীয় বড় সাংবাদিক উনি লেখবেন। আপনি অনেক ব্যাস্ততার মধ্যে থাকেন তাই লেখা টা খসড়া করে দিলাম। বিষয় টা দেখবেন। ভালো থাকুন দোয়া রইলো।
সংগৃহীত ছবি
হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস নিজ বাড়িতে অস্ত্রধারীদের হামলায় নিহত হন। এ ঘটনায় জড়িত চার সন্দেহভাজনকে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ বাহিনী। এদিকে, হাইতিতে জরুরি অবস্থা জারি করেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লড জোসেফ। খবর বিবিসির।
প্রেসিডেন্টের হত্যাকারীদের বিচারের আওতায় প্রতিশ্রুতি দিয়ে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী ক্লড জোসেফ জানান, ‘আমি সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি । খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে আমি এবং সব মন্ত্রী কাজ করে যাচ্ছি এবং আমরা আপনাদের আশ্বাস দিতে চাই যে, হত্যাকারীরা বিচারের আওতায় আসবে।’
এ ঘটনায় জড়িত চার সন্দেহভাজনকে গুলি করে হত্যার পাশাপাশি আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির রাজধানী পোর্ট-অব-প্রিন্সে বাকি সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, গত বুধবার স্থানীয় সময় দুপুর ১টায় একদল দুর্বৃত্তরা অস্ত্র হাতে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান ৫৩ বছর বয়সী প্রেসিডেন্ট। গুরুতর আহত হন তার স্ত্রী মার্টিন ময়েস।