a করোনা টেস্টের ফলাফল ৪ মিনিটেই পাওয়া যাবে
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

করোনা টেস্টের ফলাফল ৪ মিনিটেই পাওয়া যাবে


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ০৮ ফেরুয়ারী, ২০২২, ০৬:৫০
করোনা টেস্টের ফলাফল ৪ মিনিটেই পাওয়া যাবে

ফাইল ছবি

পিসিআর ল্যাব টেস্টের মাধ্যমে মাত্র ৪ মিনিটেই করোনা পরীক্ষার সঠিক ফলাফল পাওয়া যাবে বলে দাবি করেছে চীনের সাংহাইয়ের ফুডান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। কোভিড প্যাথোজেন নামে ডাকা হচ্ছে এই পরীক্ষাকে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সাময়িকী নেচার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রকাশিত একটি প্রকাশনা পর্যালোচনায় গবেষক দল বলেছেন, একটি সমন্বিত ও হালকা প্রোটোটাইপ ডিভাইসে সার্স-কভ-২ শনাক্তে একটি ইলেক্ট্রমেকানিক্যাল বায়োসেনসর প্রয়োগ করা হয়েছে। এতে মাত্র ৪ মিনিটেরও কম সময়ের মধ্যে আরএনএ ভাইরাস শনাক্ত করা হয়েছে।

তারা আরও জানায়, কোভিড-১৯ ল্যাব পরীক্ষায় যে পরিমাণ সময় খরচ হয়, তা কমিয়ে আনতে পারবে নতুন এই পরীক্ষার মাধ্যমে। সোয়াব থেকে জিনগত উপকরণ বিশ্লেষণে এতে মাইক্রোইলেকট্রনিক্স ব্যবহার করা হয়েছে।

মহামারি পরীক্ষায় চীনা গবেষকদের এই পদ্ধতি দ্রুত, সহজসাধ্য, অতি স্পর্শকাতর ও বহনযোগ্য। সাংহাইয়ের করোনায় আক্রান্ত ৩৩ অধিবাসীর নমুনা নিয়ে এই পদ্ধতির পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি তাদের নমুনার পিসিআর পরীক্ষাও করা হয়েছে।

পিসিআর পরীক্ষার মতোই নতুন এই পদ্ধতিতে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল পাওয়া গেছে। গবেষণায় আরও ৫৪ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে, যাদের করোনা না থাকলেও জ্বর ও ইনফ্লুয়েঞ্জা ছিল। এতে কোনো ভুল ফলাফল আসেনি।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

দশ গুণ রোগী সামাল দিয়েছি তারপরও বাড়লে আর সম্ভব হবে না: স্বাস্থ্যমন্ত্রী


স্বাস্থ্য ডেস্ক:
বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ০৩:২৮
দশ গুণ রোগী সামাল দিয়েছি তারপরও বাড়লে আর সম্ভব হবে না: স্বাস্থ্যমন্ত্রী

জাহিদ মালেক

দেশে করোনারোগী আরও বাড়লে সামাল দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, “হাসপাতালতো আর রাতারাতি বৃদ্ধি করা যায় না। হাসপাতালের বেডওতো রাতারাতি বাড়ানো যায় না। তারপরও আমরা এই অল্প সময়ের মধ্যে আড়াই হাজার বেড থেকে ৭/৮ হাজার বেড বৃদ্ধি করেছি। দশ গুণ রোগীও আমরা সামাল দিতে সক্ষম হয়েছি। কিন্তু তারপরও বাড়লে আর সম্ভব হবে না।”

তিনি বলেছেন, আমরা আর কত চিকিৎসা দেব, হাসপাতলে আর কত শয্যা বাড়াব। কত হাই ফ্লো নেজাল ক্যানোলা দেব, আমরা কত অক্সিজেনের ব্যবস্থা করব। বৃহস্পতিবার ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা চাই করোনা থেকে যেন আমরা রক্ষা পাই। আশা করি, আমরা যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারি, আমাদের জীবনযাত্রা যেন আবারও সুন্দর হয়। আমাদের যেন পুষ্টিকর খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার খুরশিদ আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক শাহানারা বেগম।

জাতীয় পুষ্টিসপ্তাহের আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

বিএনপির রোডমার্চ শুরু ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ অভিমুখে


স্বাস্থ্যডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০১ অক্টোবর, ২০২৩, ০১:০২
বিএনপির রোডমার্চ শুরু ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ অভিমুখে

ফাইল ছবি

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবি আদায়ে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ অভিমুখে রোডমার্চ শুরু করেছে বিএনপি।

রোববার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের ত্রিশাল থেকে উদ্বোধনী সমাবেশের পর রোডমার্চ শুরু হয়।

ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে ১১৪ কিলোমিটার পথে ময়মনসিংহের চুরখাই বাজার, সম্ভুগঞ্জ চায়না মোড়,  ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ উত্তরসহ কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। পরে কিশোরগঞ্জের লতিফাবাদ চক্ষু হাসপাতাল সংলগ্ন ময়দানে সমাপনী সমাবেশের মাধ্যমে রোডমার্চ শেষ হবে।

রোডমার্চে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান। উদ্বোধনী সমাবেশে তারা বক্তব্য প্রদান করেন। সূত্র: ইত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য