a করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডে সিলিন্ডার বিস্ফোরণে মৃত ২৩ রোগী
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডে সিলিন্ডার বিস্ফোরণে মৃত ২৩ রোগী


নাঈম: আন্তর্জাতিক ডেস্ক
রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ০২:২০
করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডে সিলিন্ডার বিস্ফোরণে মৃত ২৩ রোগী

ফাইল ছবি

করোনা ভাইরাস সংকটের মধ্যেই অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ ঘটে গেল ইরাকের (iraq) ইবন আল-খাতিব হাসপাতালে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কে হাসপাতাল থেকে পালিয়ে যায় রোগী এবং তাদের পরিজনরা।

জানা গিয়েছে এই ভয়াবহ দুর্ঘটনায় আহত ৫০ জন এবং মারা গিয়েছেন ২৩ জন রোগী।শনিবার মধ্য রাতে ইরাকের ইবন আল-খাতিব হাসপাতালে হঠাৎই আগুন লেগে যায়। দ্রুত আগুন লেগে যাওয়ায় তৎক্ষণাৎ সেখান থেকে ভয়ে বেরিয়ে আসেন রোগী ও স্বজনরা। আগুন নিয়ন্ত্রণ ফায়ার সার্ভিসে খবর দেওয়ায় দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অভিযোগ উঠেছে, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বাগদাদের গভর্নর মুহাম্মেদ জাবের দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। 

স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-তামিমিকে পদচ্যুত ও তাঁর বিরুদ্ধে শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাধেমিকে নির্দেশ দেওয়া হয়েছে। করোনা সংকট দেখা দেওয়ায় আরও বিপাকে পড়েছে ইরাক সরকার। জানা গিয়েছে, এই দুর্ঘটনার সময় ১২০ জন রোগী ও তাদের পরিজনেরা হাসপাতালে উপস্থিত ছিলেন। উদ্ধারকারী দল ৯০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ফরাসি দূতাবাসে বিদ্যুৎ-পানিসংযোগ বন্ধ করে দিয়েছে নাইজার


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ২৯ আগষ্ট, ২০২৩, ০৭:০১
ফরাসি দূতাবাসে বিদ্যুৎ-পানিসংযোগ বন্ধ করে দিয়েছে নাইজার

ফাইল ছবি

নাইজার এক সময় ফ্রান্সের ঔপনিবেশ ছিল। কিন্তু সম্প্রতি দেশটির পশ্চিমাপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে সামরিক সরকার। বন্দি করে রেখেছে তাকে। বাজুমকে মুক্তি দিয়ে জান্তাকে ক্ষমতা ছাড়তে হুমকি দিয়ে আসছে আফ্রিকা ইউনিয়নের নেতারা।

নাইজারের রাজধানী নিয়ামিতে অবস্থিত ফ্রান্সের দূতাবাসের বিদ্যুত্, পানিসহ জরুরি পরিষেবা বন্ধ করে দিয়েছে দেশটির সামরিক সরকার। শুধু তাই নয়, বাইরে থেকে দূতাবাসে কোনো খাবার ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানকার একাধিক সূত্রের বরাতে রবিবার এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সোমবার তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানা গেছে, নাইজারের জিন্দারে অবস্থিত ফরাসি ক্যানসুলেটেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে। নাইজারে ফরাসি ঘাঁটির পানি, বিদ্যুৎ সরবরাহ এবং খাদ্য পণ্য স্থগিত করার নির্দেশ দেন ন্যাশনাল সাপোর্ট কমিটি ফর দ্য সেফগার্ডিং অব কান্ট্রির (সিএনএসপি) সভাপতি এলহ ইসা হাসুমি বোরিমা। যারা পণ্য ও পরিষেবা সরবরাহে ফরাসিদের সহায়তা করবে তারা ‘সার্বভৌম জনগণের শত্রু’ বলে বিবেচিত হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।  সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সারাদেশে ছড়িয়ে পডছে জিঞ্জিরার নকল গ্লুকোজ-ট্যাং-সেমাই-জুস


এমএস.প্রতিদিন ডেস্ক:
শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ০৫:৩০
সারাদেশে ছড়িয়ে পডছে জিঞ্জিরার নকল গ্লুকোজ-ট্যাং-সেমাই-জুস

ফাইল ছবি

কেরানীগঞ্জের মান্দাইল, বরিশুর, ভাগনা, খোলামুড়া ও আমিরাবাগ এলাকার বেশকিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসকে টার্গেট করে ময়দা, সুজি, চিনি, কৃত্রিম ফ্লেভার ও বিভিন্ন রং ব্যবহার করে তৈরি করছে নকল ট্যাং, সেমাই ও গ্লুকোজ।

জিঞ্জিরার এ ভেজাল খাদ্যসামগ্রী প্রতিদিন স্থানীয় প্রশাসনের সামনের সামনে দিয়ে দেশের বিভিন্ন জেলার অঞ্চলগুলোতে পাইকারী বিক্রেতাদের কাছে বিক্রির জন্য রাজধানীর চকবাজার ও মৌলভীবাজার এলাকার বিভিন্ন দোকানে ডেলিভারী করে আসছে। রং ও বাহারী ডিজাইনের বিদেশি কোম্পানির মোড়ক দেখে বোঝার কোন উপায় নেই কোনটা আসল আর কোনটা নকল।

চকবাজারের পাইকারি দোকানিরা জিঞ্জিরার তৈরি এসব ভেজাল ও নকল খাদ্যসামগ্রী বিক্রি করে দুই থেকে তিন গুণ লাভ করছেন।

বিষেশ করে রমজান উপলক্ষ্যে ভেজাল ও নকল এসব পণ্যের বাজার রমরমা ব্যবসা করছে। চিকিত্সকদের মতে, এ ধরনে ভেজাল ট্যাং, সেমাই ও গ্লুকোজ নিয়মিত খেলে ফুসফুস ও পাকস্থলিতে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার ভয়ানক ভাবে ঝুঁকি রয়েছে । তাদের পরামর্শ ইফতারে গরমে তৃষ্ণা মেটাতে লেবুর শরবত খাওয়া উত্তম।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক