a
ফাইল ছবি
রোমাঞ্চকর এক লড়াইয়ে পর্দা উঠেছে আইপিএলের চতুর্দশ আসরের। দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ বলে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সকে ২ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে মুম্বাই। ইন্ডিয়ান্সদের শুরুটা ভালো হলেও শেষ দিকে সেভাবে রান তুলতে পারেননি তারা। ওপেনার রোহিত শর্মা ও ক্রিস লিন শুরুতে তোলেন ২৪ রান। এরমধ্যে রোহিত ১৫ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন। বেঙ্গালুরু অধিনায়ক কোহলিকে সাজঘরে পাঠান বুমরাহ।
এরপর অজি ওপেনার লিন করেন ৩৫ বলে ৪৯ রান। তিনে নামা সূর্যকুমার যাদব ২৩ বলে ৩১ রান করেন। চারে নামা ইশান কিষাণ ২৮ রানের ইনিংস খেলেন। কিন্তু শেষ দিকে হার্ডিক পান্ডিয়া ১০ বলে ১৩, কিয়েরন পোলার্ড ৯ বলে ৭ এবং ক্রুনাল পান্ডিয়া ৭ বলে ৭ রান করার সংগ্রহটা কম হয়ে যায় রোহিতদের।
ওই রান নিয়েই দারুণ লড়াই করে মুম্বাই। শুরুতে উইকেট নিয়ে ফেলে দেয় চাপে। তবে বিরাট কোহলি ৩৩ ও গ্লেন ম্যাক্সওয়েল ৩৯ রান করে দলকে ভরসা দেন। এবি ডি ভিলিয়ার্স এরপর দলকে জয়ের পথে তুলে নেন। তিনি খেলেন ২৭ বলে ৪৮ রানের দারুণ এক ইনিংস। শেষ দুই বলে থাকা দুই রান হার্শাল প্যাটেলরা তুলে নেন। বেঙ্গালুরু পেসার হার্শাল প্যাটেল বল হাতে ২৭ রানে তুলে নেন পাঁচ পাঁচটি উইকেট।
ফাইল ছবি
আজ হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা। সম্প্রতি বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে। এখন আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার অপেক্ষায় টাইগাররা। আইরিশদের প্রথম ম্যাচে ২২ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৭৭ রানে হারায় বাংলাদেশ।
এবার হোয়াইটওয়াশের মিশনে শুক্রবার দুপুর ২টায় আইরিশদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। ২০১০ সালে আইরিশদের আরেকবার হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। শুক্রবার জিতলেই এই প্রথম টানা দুটি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করবে টাইগাররা।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে শুরু করে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচে রেকর্ডের পর রেকর্ড গড়েছে টাইগাররা। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বাধাপ্রাপ্ত হয় বৃষ্টির কারণে। তারপরও ২২ রানের জয় পেতে সমস্যা হয়নি সাকিব বাহিনীর। দ্বিতীয় টি-টোয়েন্টি ছিল রেকর্ডময়। ম্যাচটি ছিল সাকিব, লিটন ও তাসকিনের। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও বৃষ্টি বাধা হয়। ১৭ ওভারে ৩ উইকেটে ২০২ রান করে বাংলাদেশ। আয়ারল্যান্ডের ইনিংস থেমে যায় ৭৭ রান আগে, ৯ উইকেটে ১২৫ রানে। ম্যাচে দুই ওপেনার লিটন ও রনি তালুকদার ৯.২ ওভারে ১২৪ রানের ভিত দেন। যে কোনো দলের বিপক্ষে টাইগারদের যা সর্বোচ্চ রানের রেকর্ড। সূত্র: বিডি প্রতিদিন
সংগৃহীত ছবি
বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে পেশ করা হবে ২০২১-২২ অর্থবছরের বাজেট। বাজেটে নতুন করে কর আরোপ না করায় চাল, ডাল, চিনি, লবণ, দেশে উৎপাদিত পেস্ট, ফলের জুস, পাউরুটি, সাবান, বোতলজাত পানি, মসলা ও প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্যের দাম বাড়বে না। কর অব্যাহতি-রেয়াতি সুবিধা এবং আমদানি করা সমজাতীয় পণ্যে শুল্ক আরোপ করায় বিদেশি খেলনার দাম বাড়লেও কমবে দেশি খেলনার দাম। আমদানি করা পূর্ণাঙ্গ মোটরসাইকেলের চেয়ে দেশে সংযোজিত মোটরসাইকেল কম দামে পাওয়া যাবে।
তবে করোনাভাইরাস মহামারির এই সংকটকালে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা থাকছে আগামী অর্থবছরের বাজেটে। দেশে উৎপাদিত এবং বেশি ব্যবহার হয় এমন বেশির ভাগ পণ্যের দাম নাগালে রাখতে দেশি শিল্পে ব্যাপক হারে রাজস্ব ছাড় দেওয়া হচ্ছে।
অপরদিকে দেশে কম্পিউটারসহ কিছু পণ্যের উৎপাদন উৎসাহিত করতে সেসব পণ্য আমদানির ক্ষেত্রে বেশি হারে শুল্ক আরোপ করা হচ্ছে। তবে শুল্ক ছাড় পাচ্ছে কৃষিযন্ত্র, স্বাস্থ্য সুরক্ষা পণ্য। এতে ওই সব পণ্যের দাম কমতে পারে।
সিগারেট, বিড়িসহ তামাকজাতীয় পণ্যের ওপর বাড়তি কর আরোপের ঘোষণা অন্যান্য বছরের ন্যায় এবারও থাকছে।
জানা গেছে, প্রথমবারের মতো জিডিপির ৬ শতাংশের বেশি ঘাটতি ধরে চূড়ান্ত করা হয়েছে আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট। যার আকার হচ্ছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এটি মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। আর চলতি সংশোধিত বাজেটের তুলনায় নতুন বাজেটের আকার বাড়ছে ৬৪ হাজার ৬৯৮ কোটি টাকা। যা বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।