a
ফাইল ছবি
শীত ও করোনার নতুন ধরন ওমিক্রনের আবির্ভাবে ইউরোপে ভাইরাসটির প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর পূর্বে বিশেষজ্ঞদের ধারণাই বাস্তবে রূপ নিচ্ছে। ইউরোপের বেশ কয়েকটি রাষ্ট্রে প্রতিদিনই সংক্রমণের নতুন নতুন রেকর্ড গড়ছে। যুক্তরাজ্য, ইতালি, গ্রিস, ফ্রান্স এবং পর্তুগালে আক্রান্তের হার ক্রমই ঊর্ধ্বমুখী। সূত্র: আল জাজিরা
ফ্রান্সে করোনা মহামারির শুরুর পর মঙ্গলবার একদিনে রেকর্ড ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জন শনাক্ত হয়েছে।
যুক্তরাজ্যেও করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনার শনাক্ত হয়েছে ১ লাখ ২৯ হাজার ৪৭১ জনের মধ্যে।
সংক্রমণের হার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে পর্তুগাল, স্পেন, সাইপ্রাস, ইতালি, গ্রিস ও জার্মানিতে। এসব রাষ্ট্রগুলোতে ভ্যাকসিনের দুই ডোজ দেওয়া মানুষও নতুন করে ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন।
রাশিয়ার মিগ-৩১ জঙ্গিবিমান
প্রশান্ত মহাসাগরের আকাশ থেকে আমেরিকার একটি আরসি-১৩৫ কৌশলগত গোয়েন্দা বিমানকে তাড়িয়ে দিয়েছে রাশিয়ার একটি মিগ-৩১ জঙ্গিবিমান। তবে মার্কিন বিমানটি রুশ আকাশসীমা লঙ্ঘন করেনি বলে জানা যায়।
শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। বিমানটি রাশিয়ার আকাশসীমার দিকে এগিয়ে যেতে থাকলে সেটিকে বাধা দেয় রুশ বিমান। পরে রাশিয়ার বিমানের তাড়া খেয়ে মার্কিন গোয়েন্দা বিমানটি ওই এলাকা থেকে পালিয়ে যায়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, তাদের রাডারে প্রশান্ত মহাসাগরের কামচাটকা উপকূলের আকাশে মার্কিন বিমানটি নিশানায় পড়ে।
বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বিমানের উপস্থিতি টের পেয়ে কামচাটকার বিমানঘাঁটি থেকে একটি মিগ-৩১ জঙ্গিবিমান উড়ে যায় এবং মার্কিন বিমানকে তাড়া করে। মার্কিন বিমানটি রুশ সীমান্ত এলাকা থেকে চলে যাওয়ার পর মিগ-৩১ বিমানটি আবার নিরাপদে নিজ ঘাঁটিতে চলে আসে। সূত্র: রয়টার্স
ফাইল ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন যার বয়স ৭৮ এবং তার স্ত্রীর বয়স ৬৯। তারা দুজন একসাথে আছেন প্রায় ৪৪ বছর ধরে। তবে বয়সের ভারে রোমান্টিকতা বিন্দুমাত্রও কমেনি এ দম্পতির। এখনও তারা ছোট খাটো বিষয়গুলোতে উপভোগ করেন ভালোবাসা।
গতকাল ২৯ এপ্রিল বৃহস্পতিবার জর্জিয়ার উদ্দেশ্যে অপেক্ষারত বিমানে উঠবেন প্রেসিডেন্ট যুগল। সে উদ্দেশ্যে তারা হোয়াইট হাউস থেকে বেরও হয়েছিলেন। হঠাৎ করেই মাটিতে কি যেন খুজে নিলেন প্রেসিডেন্ট বাইডেন। মুহূর্তেই ছোট্ট এক ঘাসফুল উপহার দিয়ে চমকে দেন স্ত্রীকে।
সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সকলেই বাইডেনের মাঝে এক রোমান্টিক তারুণ্যের ছাপ দেখতে পান। নিজ স্ত্রীকে উপহার দিচ্ছেন বাইডেন এবং এটা শুনার পর সবাই হয়ত নিশ্চিত যে দামি কিছু দিচ্ছেন! কিন্তু সকলকে অবাক করে স্ত্রীকে উপহার দিলেন মাটি থেকে তুলে নেয়া মূল্যহীন ঘাসফুল।
তাদের এমন রোমান্টিক দৃশ্য ধরা পড়ে গণমাধ্যমের ক্যামেরায়। এরই মধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও ছবি।