a করোনায় (২৫জুলাই) মৃত্যু ২২৮, শনাক্ত ১১২৯১ এবং সুস্থ ১০৫৮৪
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

করোনায় (২৫জুলাই) মৃত্যু ২২৮, শনাক্ত ১১২৯১ এবং সুস্থ ১০৫৮৪


স্বাস্থ্য ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২৫ জুলাই, ২০২১, ০৬:৪০
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২২৮ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ২৭৪ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১১,২৯১ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন।
 
আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১০,৫৮৪ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন।

উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩০ দশমিক ০৪ শতাংশ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও অবনতি, নিবিড় পর্যবেক্ষণে


স্বাস্থ্যডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০৪
খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও অবনতি, নিবিড় পর্যবেক্ষণে

ফাইল ছবি: বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে খনিজের অসমতা দেখা দিয়েছে। ক্যালসিয়াম, পটাশিয়াম ও রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কমেছে। হঠাৎ করে স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারের অবনতি হওয়ায় উদ্বিগ্ন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

রবিবার (০৩ সেপ্টেম্বর) রাতে এসব তথ্য জানান মেডিকেল বোর্ডের একজন সদস্য। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পেটে পানি বেড়েছে। ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স দেখা দিয়েছে। এ কারণে ঘুম হচ্ছে না। কয়েকদিন ধরেই তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। বোর্ড নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার লিভারের সমস্যা জটিল হচ্ছে। আসলে এর শতভাগ চিকিৎসা দেশে সম্ভব নয়। বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু একাধিক জটিলতা থাকায় সীমাবদ্ধতা রয়েছে। এ জন্য তাঁকে বারবার উন্নত সেন্টারে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রেশার, ডায়াবেটিসসহ স্বাস্থ্যের প্রায় সব প্যারামিটারই ওঠানামা করছে। অ্যাটিবায়োটিক দিয়ে তা কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। গত দু’দিনে অনেক টেস্ট করা হয়েছে। বোর্ড কয়েকটির রেজাল্ট দেখে উদ্বিগ্ন।

উল্লেখ্য, গত ২৫ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন। নানা শারীরিক জটিলতা নিয়ে গত মাসের ৯ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।

এর আগে, গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তাঁর হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়লে এর একটিতে রিং পরানো হয়। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

টোকিও অলিম্পিকে চ্যাম্পিয়ন ব্রাজিল


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন 
শনিবার, ০৭ আগষ্ট, ২০২১, ০৯:৪৪
টোকিও অলিম্পিকে চ্যাম্পিয়ন ব্রাজিল

ফাইল ছবি

কোপা আমেরিকার ফাইনালের হারের শোককে শক্তিতে পরিনত করে টোকিও অলিম্পিক চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। এক মাস আগে কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরে রানার আপ হয় ব্রাজিল। মাস না পেরুতেই আরেকটি অর্জন যোগ হলো ব্রাজিল ফুটবলে। টোকিও অলিম্পিকে বাংলাদেশ সময় আজ শনিবার টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল মাঠে নামে ব্রাজিল এবং তারা স্পেনকে ২ঃ১ গোলে হারিয়ে ব্যাক টু ব্যাক অলিম্পিকের সোনা জিতলো টিম ব্রাজিল। ব্রাজিলের হয়ে গোল করে কুনহা আর ম্যালকম।

খেলায় উত্তাপ ছড়াচ্ছিলো উভয় দলই নির্ধারিত ৯০ মিনিটে ১ঃ১ গোলে সমতা থাকায় অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায় ফাইনালের ভাগ্য সেখানে ১০৮ তম মিনিটে ম্যালকমের গোলে এগিয়ে যায় ব্রাজিল এর আগে ৪৫+৩ মিনিটে কুনহার গোলে লিড নিয়ে বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। হাফ টাইমের পর ৬১ মিনিটে দারুন এক গোল করে স্পেনকে সমতায় ফেরান ওয়ারজাবেল। ৮৫ তম মিনিটে ক্রসবারে বল না লাগলে আজ হয়ত চ্যাম্পিয়ন হত স্পেনই। গত অলিম্পিকের চ্যাম্পিয়ন ছিল ব্রাজিল সেদিক থেকে কিছুটা এগিয়ে থেকেই ফাইনালে নামে সেলেসাওরা।

গত মঙ্গলবার সেমিফাইনালে  মেক্সিকোর বিপক্ষে টাইব্রেকারে জিতে ফাইনালে উঠে সেলেসাওরা।

অন্যদিকে, ১৯৯২ সালে বার্সা অলিম্পিকে একমাত্র স্বর্ণ জিতেছিল স্পেন। ওইবারই অলিম্পিকে ফুটবলের অভিষেক হয়েছিল। আর ২০০০ সালে সিডনিতে শেষ ফাইনাল খেলে স্প্যানিশরা, ক্যামেরুনের কাছে হেরে রুপা জিতে সন্তুষ্ট থাকতে হয় স্পেনের।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য