a
ফাইল ছবি । ইসরায়েলি বিজ্ঞানী এভি হার ইভান
ফিলিস্তিনিদের সোর্ড অব কুদস অভিযানের সময় আহত ইসরায়েলি মহাকাশ বিজ্ঞানী এভি হার ইভান শেষ পর্যন্ত মারাই গেলেন। ৮৪ বছর বয়সী এই বিজ্ঞানী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শিল্পেও অবদান রেখেছেন বলে জানা গেছে।
গাজায় ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের সময় ইসরায়েলের অভ্যন্তরে আরব মুসলমানেরা যে বিক্ষোভ-আন্দোলন শুরু করেন তারই ধারাবাহিকতায় ইহুদিবাদীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। তখন আক্রা নামক এক শহরে একটি হোটেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আর সেসময় বিজ্ঞানী এভি হার ইভান সেই হোটেলেই অবস্থান করছিলেন।
ফলে আগুনে তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। এ ছাড়া হোটেলে ধোয়ার কারণে তিনি গুরুতরভাবে আহত হন। এরপর হাসপাতালেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয় বলে ইসরায়েলের প্রায় সব গণমাধ্যম আজ সোমবার তা প্রকাশ করে।
ইসরায়েলের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এভি হার ইভানকে হাইফা হাসপাতালে স্থানান্তরের পর থেকেই তিনি অজ্ঞান ছিলেন এবং কৃত্রিমভাবে তিনি শ্বাস নিচ্ছিলেন।
বিজ্ঞানী এভি হার ইভান এর আগে ইসরায়েলের মহাকাশ সংস্থার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। এই বিজ্ঞানীকে তার অবদানের জন্যে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারেও ভূষিত করা হয়েছিল। সূত্র: পার্সটুডে
ফাইল ছবি । পুতিন ও বাইডেন
রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের পরিকল্পনা করছে আমেরিকা। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেছেন, রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে জেল দেওয়ার ঘটনায় এই নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে আমেরিকা।
রবিবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেক সুলিভান এ কথা জানান।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুইজারল্যান্ডের জেনেভা শহরে বৈঠক করার কয়েকদিন পর সম্ভাব্য এই নিষেধাজ্ঞার কথা প্রকাশ করলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
ফলে আবারও দুই দেশের মধ্যে উত্তেজনার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
গত ১৬ জুন জেনেভা শহরে পুতিন ও বাইডেন শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর রাশিয়ার রাষ্ট্রদূত নতুন করে আমেরিকায় ফিরে গেছেন। ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটার পর গত মার্চ মাসে রুশ রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনা হয়।
রাশিয়ার রাষ্ট্রদূত আমেরিকায় ফিরে যাওয়ার পর ধারণা করা হচ্ছিল- দুই দেশের মধ্যে সম্পর্কের নাটকীয় উন্নতি হয়েছে। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা পরিকল্পনার কথা প্রকাশ হওয়ার পর সেই ধারণা পাল্টে যাবে বলে মনে করা হচ্ছে।
এর আগেও নাভানলিকে জেল দেওয়ার ঘটনায় আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
২০২০ সালের আগস্ট মাসে নাভানলিকে নার্ভ গ্যাস প্রয়োগ করে হত্যা চেষ্টার অভিযোগ ওঠে। সে সময় নাভানলি অভিযোগ করেছিলেন যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি নির্দেশে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। পুতিন এসব অভিযোগ বরাবরই নাকচ করে দিয়েছেন। মস্কো বলছে, পাশ্চাত্যের দেশগুলোর উসকানিতে নাভানলি রাশিয়ার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছেন।
ফাইল ছবি
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মাঝে হঠাৎ পদত্যাগ করলেন ইউক্রেনের কৃষিমন্ত্রী রোমান লেশচেঙ্কো। ইউক্রেনে রাশিয়ার অভিযানের এক মাস পূর্তির দিনই তার এই পদত্যাগের খবর সামনে এলো। তবে রোমান লেশচেঙ্কোর পদত্যাগের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। খবর রয়টার্সের।
গণমাধ্যমটি জানিয়েছে, ইউক্রেনের জ্যেষ্ঠ আইনপ্রণেতা মাইকোলা সোলস্কিকে কৃষিমন্ত্রী হিসেবে লেশচেঙ্কোর জায়গায় স্থলাভিষিক্ত করা হচ্ছে। ইউক্রেন বিশ্বের অন্যতম বড় কৃষি পণ্যের উৎপাদক ও রপ্তানিকারক। আশঙ্কা করা হচ্ছে, ইউক্রেনে যুদ্ধের কারণে দেশটির কৃষি খাত ক্ষতিগ্রস্ত হওয়ায় গোটা বিশ্বের ওপর এর প্রভাব পড়বে।
প্রায় এক সপ্তাহ আগে রোমান লেশচেঙ্কো বলেছিলেন, ২০২১ সালের তুলনায় চলতি বছর ইউক্রেনের কৃষি উৎপাদন অর্ধেকে নেমে যেতে পারে। রাশিয়ার অভিযানের কারণে আবাদি দেড় কোটি হেক্টর জমি ৭০ লাখ হেক্টরে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, রাশিয়ার আক্রমণ প্রতিরোধ করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রসহ মিত্রদেশগুলোর কাছে যুদ্ধবিমান সহায়তা চাইলেও যুক্তরাষ্ট্র এখনো ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে রাজি নয় বলে খবর প্রকাশ করেছে সিএনএন। সূত্র: বিডি প্রতিদিন