a
ফাইল ছবি: ইরানের আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি
শত্রুরা স্বপ্নেও এখন ইরানের সঙ্গে যুদ্ধের কথা ভাবে না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি।
তিনি বলেছেন, ইরানিরা যে শত্রুকে পরাজিত করতে সব দিক থেকে প্রস্তুত তারা তা ভালো করেই জানে। কারণ তারা ইরানি জাতির দৃঢ়তা প্রত্যক্ষ করেছে। মঙ্গলবার ইয়াজদ প্রদেশের শহীদদের স্মরণে আয়োজিত দ্বিতীয় জাতীয় কংগ্রেসে আইআরজিসি প্রধান এসব একথা বলেন।
সালামি বলেন, শত্রুরা ইরানি জাতি ও ইসলামী বিপ্লব ধ্বংস করতে সর্বশক্তি নিয়োগ করেছে। তারা বিভিন্নভাবে আমাদের সামরিক সংঘাতেও জড়িয়েছে কিন্তু তারা সফল হয়নি, ব্যর্থ হয়েছে। এখন তাদের কল্পনাতেও আর ইরানে হামলার বিষয়টি স্থান পায়না।
আইআরজিসি’র এই কমান্ডার আরও বলেন, সর্বোচ্চ নেতার নেতৃত্বে ইরানে উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রয়েছে এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব নিশ্চিত হয়েছে। অপরদিকে শত্রুদের জন্য ইরান কঠিন পরিস্থিতি তৈরি করতে সক্ষম হয়েছে বলে তিনি জানান।
ফাইল ছবি
রাশিয়া তার পরমাণু অস্ত্রগুলোকে বেলারুশ সীমান্তে ন্যাটোর নাকের ডগায় স্থাপন করতে যাচ্ছে। বেলারুশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বরিস গ্রিজলভ রোববার রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন। খবর আলজাজিরা ও রয়টার্সের।
তিনি আরও জানান, এ কাজে পুরোপুরি প্রস্তুত রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ও ন্যাটো সীমান্তবর্তী দেশ বেলারুশ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই দুই প্রতিবেশী আনুষ্ঠানিকভাবে একটি ‘ইউনিয়ন স্টেট’-এর অংশ এবং আরও ঘনিষ্ঠ হওয়ার জন্য বছরের পর বছর ধরে আলোচনা চালিয়ে আসছে।
এছাড়া গত বছর রাশিয়াকে ইউক্রেনে সৈন্য পাঠানোর জন্য বেলারুশিয়ান অঞ্চল ব্যবহার করার অনুমতি দেওয়ার পর এই প্রক্রিয়া আরও সুদৃঢ় হয়।
বেলারুশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বরিস গ্রিজলভ বেলারুশের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্রগুলো ‘আমাদের ইউনিয়ন স্টেটের পশ্চিম সীমান্তে স্থানান্তরিত করা হবে এবং এগুলো এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে বলে দাবী করেন। সূত্র: যুগান্তর
ফাইল ফটো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে ইরান। ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের ৪৮ জনকে গ্রেপ্তারে ইন্টারপোলকে ‘রেড নোটিশ’ জারির অনুরোধ জানিয়েছে তেহরান।
ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন খবর আল- জাজিরার।
সংবাদ সম্মেলনে গোলাম হোসেইন বলেন, ট্রাম্প ও মার্কিন ৪৭ জন কর্মকর্তাকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলকে অনুরোধ জানানো হয়েছে। গত বছর ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার সঙ্গে এই ৪৮ জনের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ট্রাম্প ও মার্কিন বেশ কয়েকজন কর্মকর্তার ইন্টারপোলের সহায়তা চেয়ে এমন আবেদন আগেও করেছিল ইরান। গত জুনে ট্রাম্পসহ বেশ কিছু মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে ‘হত্যা ও সন্ত্রাসবাদের’ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইরান।
আল–জাজিরার খবরে বলা হয়, ইরানের এ আবেদন নাকচ করে ইন্টারপোল। এর কারণ হিসেবে বলা হয়েছে, রাজনৈতিক, সামরিক, ধর্মীয় বা জাতিগত কোনো ইস্যুতে হস্তক্ষেপ করা ইন্টারপোলের নীতিবহির্ভূত।