a চীনের ১৯টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে তাইওয়ানের আকাশসীমায়
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

চীনের ১৯টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে তাইওয়ানের আকাশসীমায়


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৩
চীনের ১৯টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে তাইওয়ানের আকাশসীমায়

ফাইল ছবি

চারটি এইচ–৬ বোমারু বিমানসহ তাইওয়ানের আকাশসীমায় চীনের ১৯টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার দেশটির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়।

তাইওয়ান দাবি করেছে, সেগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমানও ছিল। 

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশসীমায় প্রবেশ করা যুদ্ধবিমানগুলোর মধ্যে চারটি এইচ–৬ বোমারু বিমান ছিল। সেগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। এছাড়া, বিমানগুলো সাবমেরিন ধ্বংস করতেও ব্যবহার করা হয়।

চীনা জঙ্গি বিমানগুলো তাইওয়ানের ‘প্রাতাস’ দ্বীপের উত্তর–পূর্ব অঞ্চলের উপর দিয়ে উড়ে যায়। সেগুলোর যাত্রাপথের একটি মানচিত্রও প্রকাশ করেছে তাইওয়ান।

অনুপ্রবেশের পর চীনা যুদ্ধবিমানগুলোকে সতর্ক করতে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রগুলো তৈরি রাখা হয়েছিল বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। পাশাপাশি দেশটির কয়েকটি ফাইটার বিমানও পাঠানো হয়।

তবে তাইপের এসব অভিযোগের ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেনি চীন। তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে বেইজিং। এর আগেও জুনে তাইওয়ানের আকাশসীমায় চীনের ২৮টি সামরিক বিমান অনুপ্রবেশ করেছিল।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আমেরিকা কোরীয় উপদ্বীপে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ০৫:০১
আমেরিকা কোরীয় উপদ্বীপে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে

ফাইল ছবি

২০১৭ সালের পর এই প্রথম মার্কিন পরমাণু শক্তিচালিত বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনকে কোরীয় উপদ্বীপে মোতায়েন করেছে। 

উত্তর কোরিয়া পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বিমানবাহী রণতরী মোতায়েন করলো পেন্টাগন।

মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা জানায়, ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বর্তমানে জাপান সাগরে অবস্থান করছে। সেখানে জাহাজটি জাপানের সামরিক বাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে।

কোরীয় উপদ্বীপে মার্কিন বিমানবাহী জাহাজ মোতায়েন সম্পর্কে অবশ্য দক্ষিণ কোরিয়া কোনো মন্তব্য করেনি। দক্ষিণ কোরিয়াও বর্তমানে আমেরিকার সঙ্গে সামরিক মহড়ায় যুক্ত হয়ে কাজ করছে।

এর আগে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছিল, কোরীয় উপদ্বীপে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন হবে এবং সেটি তিন থেকে পাঁচ দিন ওই এলাকায় অবস্থান করবে। এ ব্যাপারে মার্কিন এবং দক্ষিণ কোরিয়া যৌথ কমান্ডের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

২০১৭ সালে উত্তর কোরিয়া তার পরমাণু ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলে আমেরিকা কোরীয় উপদ্বীপে তিনটি বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করে। সূত্র: রয়টার্স/বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

পাকিস্তানের টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে বাদ পড়েছে মালিক, সরফরাজ


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন 
সোমবার, ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৭
পাকিস্তানের টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে বাদ পড়েছে মালিক, সরফরাজ

ফাইল ছবি

পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে নিয়েই বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অভিজ্ঞ দুই তারকা ব্যাটসম্যান শোয়েব মালিক এবং সাবেক চ্যাম্পিয়নস ট্রফি জয়ী অধিনায়ক সরফরাজ আহমেদের ও যায়গা হয়নি ঘোষিত এই স্কোয়াডে।

আইসিসির নিয়ম অনুযায়ী স্কোয়াডে ৩ জনকে রিজার্ভ রাখা হয়েছে । চমকের বিষয় স্কোয়াডে যায়গা করে নিয়েছেন সাবেক ক্রিকেটার মঈন খানের ছেলে আজম খান। আরেক অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান ফখর জামানের যায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে। বাবর আজমের নেতৃত্বাধীন দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছেন স্পিনার শাদাব খানকে ।

গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এই স্কোয়াড ঘোষণা করে পিসিবি। ঘোষিত স্কোয়াডটি বিশ্বকাপ ছাড়াও নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে খেলবে। আগামী ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে কখনও হারাতে পারেনি দলটি। তবে এবার ভারতকে হারিয়েই বাবর আজমরা বিশ্বকাপ ক্যাম্পেইন শুরু করবেন বলে আশা প্রকাশ করেছেন দলের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম।

একনজরে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড:

বাবর আজম (অধিনায়ক), আসিফ আলী, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, সোহাইব মাকসুদ, আজম খান, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাদাব খান, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ হাসনাইন, শাহীন শাহ আফ্রিদি।

রিজার্ভ খেলোয়াড় : ফখর জামান, শাওনেওয়াজ দহনি, উসমান কাদির।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক