a অভিনেতা শামীম আহমেদের সন্ধান মিলেছে
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

অভিনেতা শামীম আহমেদের সন্ধান মিলেছে


নিউজ ডেস্ক:
মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১, ১০:৩৪
অভিনেতা শামীম আহমেদের সন্ধান মিলেছে

শামীম আহমেদ

অভিনেতা শামীম আহমেদের সন্ধান মিলেছে। তার স্ত্রী আশা বিষয়টি নিশ্চিত করেছেন। আশা জানান, সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর তার (শামীম) সন্ধান পেয়েছি। তিনি উলুখোলা এলাকায় শুটিংয়ে আছেন।

এর আগে গত শুক্রবার (২০ মার্চ) থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। স্বামীর নিখোঁজ হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী আশামনি। তিনি জানান, স্বামীর সন্ধানে থানায় ছুটে গিয়েছিলেন তিনি। তবে সেখানে জিডি নেওয়া হয়নি। সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় আশামনি জানান, শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে তার সাথে যোগাযোগ বন্ধ। স্বামীর সন্ধান পেতে তিনি রাজধানীর একটি থানায় যান। কিন্তু থানা জিডি নেয়নি। কারণ, তার স্বামী কোন জায়গা থেকে নিখোঁজ হয়েছেন, তা তিনি জানেন না। শামীম আহমেদ ঢাকার মালিবাগে থাকেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

আশামনি বলেন, ‘গত ১৪ মার্চ ভোরে শুটিংয়ের জন্য গাজীপুরের উলুখোলার উদ্দেশ্যে তিনি (শামীম আহমেদ) হাসিমুখে বাসা থেকে বেরিয়ে যান। ১৪ ও ১৫ মার্চ সেখানে শুটিং করেছেন বলে আমাদের জানান। ১৬ মার্চ সকালে সেখান থেকে সিলেটে গিয়েছেন। এরপর ১৯ মার্চ রাতে আমাকে অন্য আরেকটি নম্বর থেকে কল দিয়ে জানান, তার ফোন কারা যেন ছিনিয়ে নিয়েছে। সিলেটে কোথায় যেন শুটিং করতে যাওয়ার পর বাধার মুখে ওখানকার মানুষ তার ফোন নিয়ে গেছেন।

তিনি বাসে করে ঢাকায় আসছেন, বাসে তার পাশের সিটে থাকা যাত্রীর ফোন থেকে কল দিয়েছেন আমাকে। এরপর থেকে আর আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। ওই যাত্রীকে কল দেওয়া হলে তিনি জানান, বাস থেকে টঙ্গীতে তিনি নেমে গিয়েছেন, আর কিছুই জানেন না। তিনি আরও বলেন, আত্মীয়-স্বজন এবং ওনার বন্ধুসহ সবার বাসায় খোঁজ করা হয়েছে। কোথাও যাননি উনি। কাদের সঙ্গে শুটিং করেছিলেন সেই তথ্য আমাদের কাছে নেই। এমন পরিস্থিতিতে আমরা পুরো পরিবার অসহায় হয়ে পড়েছি। কেউ ওনার কোনো ক্ষতি করল কি না সেটা মাথায় ঘুরছে।

স্ত্রী-সন্তান নিয়ে শামীম আহমেদ ঢাকার মালিবাগে থাকেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিন দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত এ অভিনেতা। কমেডি চরিত্রে টিভি নাটকে কাজ করার সুবাদে দারুণ জনপ্রিয় তিনি। অভিনয়ে তার পথচলার শুরু ১৯৯৯ সালে ‘বন্ধন’ ধারাবাহিক নাটক দিয়ে। এরপর নিয়মিতভাবে নাটকে কাজ করে আসছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মিস ওয়ার্ল্ডের ফাইনাল রাউন্ড স্থগিত হয়েছে ১৭ প্রতিযোগী করোনা আক্রান্তের কারণে


বিনোদন ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ০৯:৩৫
মিস ওয়ার্ল্ডের ফাইনাল রাউন্ড স্থগিত হয়েছে ১৭ প্রতিযোগী করোনা আক্রান্তের কারণে

ফাইল ছবি

প্রতিযোগী ও আয়োজকদের একটি বড় অংশ করোনায় আক্রান্ত হওয়ায় আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে এবছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত আসর। জানা গেছে আয়োজনের  ১৭ প্রতিযোগীই করোনায় আক্রান্ত।

ডিসেম্বরের ১৬ তারিখে পুয়ের্তো রিকোয় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালের আসর বসার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়েছে ৯০ দিনের জন্য।

সিএনএনে প্রকাশিত এক বিবৃতিতে আয়োজকদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, পুয়ের্তো রিকোয় ফাইনাল হবে, কিন্তু ৯০ দিন পর। কারণ আয়োজক ও প্রতিযোগীদের একটা বড় অংশ করোনায় আক্রান্ত। তাই ফাইনাল রাউন্ড স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে যখন একাধিক করোনা আক্রান্তের খবর পাওয়া যায়, তখন কথা বলা হয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। সেই আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিযোগিতা পিছিয়ে দেওয়ার।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না


এমএস.প্রতিদিন ডেস্ক:
রবিবার, ০৬ জুন, ২০২১, ০৯:১৩
আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

সংগৃহীত ছবি

রাজধানীর কিছু এলাকায় আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

এতে বলা হয়, ‌‘গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য ৪ ঘণ্টা গ্যাস থাকবে না।’ 

যেসব এলাকায় গ্যাস থাকবে না: কমলাপুর রেলস্টেশন থেকে টিটিপাড়া, সায়েদাবাদ বাস টার্মিনাল, মুগদা, গোলাপবাগ, বেলতলা, মানিকনগর, অতীশ দীপঙ্কর রোড, আর কে মিশন রোড, গোপীবাগ, উত্তর যাত্রাবাড়ী ও ধলপুর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চার ঘণ্টা এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এছাড়া সরবরাহ বন্ধ থাকার কারণে সংশ্লিষ্ট এলাকার পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ তুলনামূলক কম থাকতে পারে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - বিনোদন