a
ছবি সংগৃহীত
নিউজ ডেস্ক: একটা ট্রাক রাতের বেলায় লাশ নিয়ে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে। পথের মধ্যে ড্রাইভার এবং হেলপারের চায়ের নেশা ধরলো। তাই তারা রাস্তার পাশে গাড়ি থামিয়ে ড্রাইভার ও হেলপার দোকানে চা খেতে নামলো।
তারা দোকানে বসে চা খাচ্ছে। এইদিকে এক লোক ঢাকার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে গাড়ীর অপেক্ষায় রাস্তার পাশে থাকতে থাকতে অনেক রাত হয়ে গেলে গাড়ি না পেয়ে রাস্তায় বসেছিলো।
হঠাৎ লোকটা ট্রাকটি দেখে ভাবলো এই ট্রাকটি খালি ড্রাইভার এবং হেলপারকে না দেখিয়ে উঠে পড়ি। যেমন ভাবনা তেমনি কাজ উঠে পড়ল ট্রাকে। ট্রাকে উঠে অন্ধকারে লাশের ওপর বসে পড়ল।
কারন, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। অতঃপর ( ড্রাইভার & হেলপার) চা খাওয়া শেষ করে যথারীতি গাড়ি চালিয়ে যাচ্ছে।
কিছুক্ষণ পর ট্রাকে বসা লোকটা একটা সিগারেট ধরে মনের সুখে টানতে লাগলো। হঠাৎ হেলপারের চোখ পিছনে পড়তেই দেখলো পিছনে লাশটা বসে সিগারেট টানছে।
হেলপার ভয়ে ভয়ে ড্রাইভারকে বললঃ
হেলপারঃ-- ওস্তাদ গাড়ি থামান!
ওস্তাদঃ-- কেন?
হেলপারঃ-- পিছনে তাকিয়ে দেখেন লাশ বসে সিগারেট টানছে!
ওস্তাদঃ-- দূর বেটা এইটা কেমনে হয়?
হেলপারঃ-- দেখেন না আপনি?
এবার দুইজনে ( ড্রাইভার & হেলপার) গাড়ি থেকে নামল দেখার জন্য যে ব্যাপারটা কি?
লাশের ওপর বসে থাকা লোকটা সিগারেট টানতে টানতে বললঃ-- কিরে গাড়ি থামালি কেন?
এই শুনে ওস্তাদ বলল কাম সারছে অতঃপর দূইজনে মিলে দিল খিচ্ছা দৌড়!
দৌড়ের দৃশ্য দেখে লোকটা ভাবলো মনে হয় কোনো সমস্যা হইছে!
নইলে ওরা দৌড় দিল কেন!
বসে থাকলে সে বিপদে পড়বে ভেবে সেও ওদের পিছনে পিছনে দিল দৌড়।
হেলপার পিছনে তাকাইয়া দেখে লাশটা ওদের পিছনে পিছনে দৌড়াইতাছে!
হেলপার বললঃ ওস্তাদ আজ আর রক্ষা নেই ঐ লাশটাও আমাদের পিছনে দৌড়াচ্ছে তাড়াতাড়ি জান বাঁচাইয়া ভাগেন,
সত্যি করে বলেন মন খুলে কত দিন পর হাসলেন? পড়া শেষে ধন্যবাদ দিতে ভুলবেন না কিন্তু।
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
আরাফাত, বিশেষ প্রতিনিধি, ঢাকা: গতকাল রাজধানীর রামপুরায় সুইড বাংলাদেশের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় রামপুরা শাখার সভাপতি ডঃ মনির আল দ্বিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী, মেনটর মো. মামুনুর রশিদ, সুইড বাংলাদেশের যুগ্ন সম্পাদক ইমলদা হোসেন দিপা, আসিফ ইকবাল প্রমুখ।
সভার দ্বিতীয় পর্বের সাধারণ সভায় তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এ,টি,এম, মমতাজুল করিম, এডঃ মোশাররফ হোসেন মনির ও অধ্যাপক মোহা: খোরশেদ আলম।
উপস্থিত সাধারণ সদস্যদের মধ্যে থেকে পুর্ন প্যানেলে সভাপতি - ডঃ মনির আল দ্বিনসহ সভাপতি - কামাল উদ্দিন আহমেদ, আব্দুর রশিদ, আবদুল বারেককে সহ- সভাপতি, বকুল চন্দ্র মহন্তকে নির্বাহী সচিব, মোঃ শহীদুল ইসলামকে যুগ্ম সচিব, এজানুর রহমানকে অর্থ সচিব, রমেশ ব্যাপারীকে সাংগঠনিক সচিব, পংকজ কুমার দাশকে ক্রিড়া সচিব, আরিফ চৌধুরী পলাশ সাংস্কৃতিক সচিব, হাফিজুর রহমানকে প্রচার সম্পাদক, আরিফা আক্তার কাকন কল্যান সম্পাদক , শান্তি জান্নাত, মামুনুর রশীদ, রেখা রানি বিশ্বাস ও তৌহিদুল ইসলামকে নির্বাহী সদস্য নির্বাচিত করে ২০২৫-২৭ অর্থ বছরের কার্যকরী কমিটি গঠন করা হয়।
বার্ষিক সাধারণ সভা ও ২০২৫-২০২৭ কার্যনির্বাহী কমিটি নির্বাচনের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাইল ছবি
মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করা হবে আগামী ২৩ অক্টোবর। এই দিনটিকে উদযাপন করতে মতিঝিলের শাপলা চত্বরে ঢাকা বিভাগীয় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।
সোমবার আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, মহাসমাবেশকে সফল করতে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ৫টি দল গঠন করেছে। প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার আশপাশের ১৫টি জেলা ও মহানগর শাখায় গিয়ে নেতাকর্মীদের সঙ্গে বিশেষ বর্ধিত সভা করবেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সাংগঠনিক প্রতিনিধি দলের সদস্যবৃন্দ আগামী ১৫ অক্টোবরের আগেই জেলাসমূহে বর্ধিত সভায় অংশ নেবেন।
এতে আরও বলা হয়, সকল বিশেষ বর্ধিত সভায় সংশ্লিষ্ট জেলা/মহানগরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, মন্ত্রী, দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানগণ, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়রগণ, ইউনিয়ন পরিষদের দলীয় চেয়ারম্যানবৃন্দ, জেলা/মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সকল নেতৃবৃন্দ ও উপদেষ্টা পরিষদ সদস্যবৃন্দ, উপজেলা/থানা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, পৌরসভা/ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং জেলার সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকগণ উপস্থিত থাকবেন।
বিশেষ বর্ধিত সভাসমূহে আগামী ২৩ অক্টোবর মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষ্যে মতিঝিল শাপলা চত্বরে অনুষ্ঠিতব্য ঢাকা বিভাগীয় মহাসমাবেশ সফল করার জন্য প্রত্যেক উপজেলা/থানা/পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড থেকে বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে উপস্থিত হওয়ার জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হবে বলে জানা গেছে।
এছাড়া গত রোববার ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগের এক বৈঠকে মতিঝিলে সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধনের দিন আমরা মতিঝিল প্রান্তে একটি সমাবেশ করব। সূত্র: বিডি প্রতিদিন