a
সংগৃহীত ছবি
চট্টগ্রামে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সন্ধ্যা ৬টার পর ওষুধের দোকান (ফার্মেসি) ও কাঁচাবাজার ছাড়া সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি)। শুক্রবার (২ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এ নির্দেশনা প্রদান করেন ।
তিনি বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়া আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রামের সব শপিং সেন্টার, বিপণি কেন্দ্র, হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে। তবে ওষুধের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে।
এসব নির্দেশনা অমান্যকারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি দেয়া হবে তিনি জানান। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে ৫১৮ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ জন।
জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, ৯টি ল্যাবে ২ হাজার ৫৩৫ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত হিসেবে ৫১৮ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৪৩৬ জনই নগরীর বাসিন্দা।
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
সাইফুল আলম, ঢাকা: ২০০৯ - ২০২৪ সময়ে রাজনৈতিক ভাবে বৈষম্যের শিকার হওয়া বঞ্চিত সেনা, নৌ ও বিমানবাহিনীর অসংখ্য অফিসারদের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তি সরকার ন্যায়বিচার প্রদানের লক্ষ্য একটি কমিটি গঠন করে। গত ৩০ নভেম্বর ২০২৫ তারিখে, কমিটি তাদের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেন। কিন্তু অত্যন্ত দুখ জনক ভাবে উক্ত রিপোর্টটি মিথ্যায় পরিপূর্ণ ও পুরাপুরি প্রহসন মুলক। বাস্তবে রিপোর্টটি সত্যের অপলাপ। কমিটি সংস্লিস্ট বঞ্চিত অফিসারদের না ডেকে, তাদের আবেদন বিবেচনা না করে উক্ত রিপোর্ট প্রদান করে বলে প্রায় ৬০০ অফিসার দাবি করেন।
কমিটির এই প্রহসন মূলক রিপোর্টের ফলস্রুতিতে কয়েকশত বঞ্চিত অফিসার দ্বিতীয়বার বঞ্চিত হবার আশংকা দেখা দিয়েছে। এমতাবস্থায় উক্ত অফিসারগন পক্ষ থেকে একটা টিম এর কারন জানার জন্য যোগাযোগ করে। এতে জানা যায় যে, কমিটি বাহিনী সদর দপ্তর থেকে সহযোগিতা না পাওয়ায় তাদের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে সক্ষম হয়নি। এমনকি কমিটির কার্যক্রমে চাকুরীরত সদস্যগন কোনভাবেই উপস্থিত হননি। কমিটি মূলত ইতোপূর্বে বাহিনী সদর দপ্তর কর্তৃক প্রেরিত সুপারিশ সমুহকেই পুনরায় সুপারিশ করেছে মর্মে জানা যায়। দু:খজনকভাবে বাহিনী সদর দপ্তরের সুপারিশে ফ্যাসিস্টদের সহযোগীরাই পুনরায় সুবিধা পেতে যাচ্ছে। আজ ০৬ ডিসেম্বর ২০২৫, ঢাকার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাস্টিস ফর কমরেডস আয়োজিত প্রোগ্রামে বক্তারা এই দাবি জানান।
এ প্রহসনের কারন হিসেবে উল্লেখ্য করা যায় যে পটপরিবর্তনের পরে অদ্যবধি বাহিনী সমুহে গুনগত সংস্কার না করায় ফ্যাসিস্ট এর দোসররাই এখানে বাহিনীসমূহ নিয়ন্য্রন করছে। এমনকি কমিটি তে নিযুক্ত সদস্যগনও ফ্যাসিস্ট আমলের সুবিধাভোগি। ফলে তাদের এই রিপোর্টটি পুরাপুরি পক্ষপাততুস্ট।
বক্তারা অভিযোগ করেন – কমিটি গণমাধ্যমে প্রকাশ করেছে যে তারা সকল আবেদনকারীর সাথে কথা বলেছেন/সাক্ষাতকার নিয়েছেন, অথচ বাস্তবে বেশিরভাগ বঞ্চিত অফিসারকে ডাকাই হয়নি। মূলত তাদের আবেদন বিবেচনাই করা হয়নি। সকল আবেদনকারীদের সাক্ষাতকার ছাড়া কমিটি পূর্নাঙ্গ রিপোর্ট জমা দেয়া এবং ‘সকল আবেদনকারীদের সাক্ষাতকারের মাধ্যমে সুপারিশ করা হয়েছে’ এইরূপ বক্তব্য সম্পূর্ন ভাবে মিথ্যা। বক্তাদের কাছে এটা প্রতিয়মান যে, বাহিনী সদর দপ্তর যেসব পছন্দনীয় ব্যক্তদেরকে সুপারিশ করেছিল, সরকার গঠিত কমিটিও তাদেরকেই সুপারিশ করেছে। এক্ষেত্রে ফ্যসিস্ট আমলে তৈরি করা অসত্য ডকুমেন্ট সমূহকেই তারা বিবেচনায় নিয়েছে। এই কাজে গোয়েন্দা সংস্থা সহ ইতোমধ্যে সুপারিশকৃত কিছু অফিসার কমিটিকে প্রভাবিত করে নিজেদের সুবিধা আরো বাড়িয়ে নিয়েছে।
সরকারের কাছে লেঃ জেনারেল হাফিজ এর কমিটি যে রিপোর্ট জমা করেছে তা বক্তারা প্রত্যাখ্যান করছে। বক্তারা জমাকৃত প্রতিবেদন স্থগিত বা বাতিল করার দাবি করেন। তারা সরকারের কাছে সকল আবেদনকারীদের জন্য কমিটির কার্যক্রম চালু রেখে অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারিদের মত আবেদনকরা বাকি ৬০০ অফিসার ও যারা এখনো আবেদন করতে পারেননি কিন্তু সত্যিকারভাবে বঞ্চিত তাদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
সাইফুল আলম, ঢাকা: দেশের সর্বস্তরের মানুষ কোন না কোনভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। ৫ ই আগস্টের পর এই বৈষম্যগুলো যেন আরো বেশি দৃশ্যমান হচ্ছে। সকল পেশাজীবীদের মত সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছেন শিক্ষকরা।
আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতার দাবি, শিক্ষায় বৈষম্য নিরসনে শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, সর্বজনীন বদলি, ইবতেদায়ির নীতিমালা দ্রুত বাস্তবায়ন, ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা, অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যানের অর্থ প্রদানের দাবিতে "শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ ১৫ মার্চ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে অধ্যক্ষ মোঃ মাঈনউদ্দিনের সভাপতিত্বে, উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক মোঃ নাসির উদ্দিন খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন অধ্যাপক ড. এ.কে.এম মাহবুবুর রহমান, ড. মুহাম্মদ মহিউদ্দিন, ড. মোর্শেদ আলম ছালেহী, ড. মুহাম্মদ আবু ইউসুফ, মুফতি বদিউল আলম সরকার, ড. মোঃ আবু ছায়েম, ড. মুহাম্মদ মাসুদুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ লুৎফর রহমান, জনাব মোঃ রেজাউল হক, মাওলানা শেখ নজরুল ইসলাম, মো: নুরুল হুদা, মোসলেহউদ্দিন, কারি মোঃ রফিকুল ইসলাম, ড. মুহাম্মদ আহমদ উল্লাহ, সেতারা পারভীন, প্রফেসর ড. ইকবাল হোসাইন প্রমুখ।
সবার শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন, মোঃ আবদুর রহমান, মহাসচিব, বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারি জোট।