a আগামী বৃহস্পতিবার সৃজনঘর আয়োজিত তারুণ্যের মাহফিল
ঢাকা শনিবার, ১৪ চৈত্র ১৪৩২, ২৮ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আগামী বৃহস্পতিবার সৃজনঘর আয়োজিত তারুণ্যের মাহফিল


বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ২৩ আগষ্ট, ২০২২, ০৮:০২
আগামী বৃহস্পতিবার সৃজনঘর আয়োজিত তারুণ্যের মাহফিল

ছবি:মুক্তসংবাদ প্রতিদিন

শীলিত সুজনের ছায়ানীড় ‘সৃজনঘর-এর উদ্যোগে তরুণদের জন্য বিশেষায়িত আয়োজন ‘সৃজনঘর তারুণ্যের মাহফিল-২০২২ আগামী (২৫ আগস্ট) বৃহস্পতিবার  সিলেট আমান উল্লাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

তারুণ্যের মাহফিলকে সাজানো হয়েছে, তিনভাগে, প্রথমভাগে ইসলামি সংস্কৃতি বিষয়ক টকশো, দ্বিতীয়ভাগে তামাদ্দুন ওয়ার্কশপ  এবং শেষে কাওয়ালি জলসা  হবে। এতে প্রত্যেক আলোচক তাদের নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা করবেন। তারুণ্যের মাহফিলে তারাই অংশগ্রহণ করবেন, যারা রেজিস্ট্রেশন করেছেন।

তারুণ্যের মাহফিল ২০২২ উপলক্ষে প্রকাশিত হচ্ছে স্মারক। স্মারকে থাকছে আমন্ত্রিত সাত প্রশিক্ষকের নির্ধারিত বিষয়ের ওপর সাতটি রচনা। রেজিস্টার্ড প্রত্যেকের জন্য থাকছে স্মারকসহ আকর্ষণীয় গিফটপ্যাক।  প্রশিক্ষণের আলোচনা থেকে বিভিন্ন বিষয়ে নিয়ে ‘টেন মিনিট এক্সাম’ ও ‘ঝটপট প্রশ্ন ঝটপট উত্তর‘ পর্বও রয়েছে। এতে বিজয়ীরা পাবেন বিশেষ পুরস্কার।

তিন পর্বের এ মাহফিলের মূল অধিবেশন তামাদ্দুন ওয়ার্কশপে আলোচক ও প্রশিক্ষক  হিসেবে থাকছেন অবসরপ্রাপ্ত  অধ্যাপক ও গবেষক ড. আ ফ ম খালিদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মাদ গিয়াস উদ্দিন তালুকদার, বরেণ্য লেখক, বহুগ্রন্থ প্রণেতা ও উস্তাদুল হাদিস মাওলানা মুহাম্মাদ যাইনুল আবিদীন, বরেণ্য লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মদ, বিশিষ্ট দাঈ ও মিডিয়া ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ,  কবি, গবেষক  ও বহুগ্রন্থ প্রণেতা মাওলানা মুসা আল হাফিজ, অর্থনীতি বিশেষজ্ঞ আলেম মুফতি আব্দুল্লাহ মাসুম।

ইসলামি সংস্কৃতি বিষয়ক টকশো পর্বে আলোচক থাকবেন পাঁচ তরুণ লেখক— সাবের চৌধুরী , মনযুরুল হক, সাদিকুর রহমান, ইমরান রাইহান ও ফারুক ফেরদৌস। টকশো সঞ্চালনা করবেন বাশিরুল আমিন।

দিনশেষে থাকছে ঐতিহ্যবাদী ধারার সংগীতানুষ্ঠান- কাওয়ালি জলসা। গাইবেন জনপ্রিয় নাশিদ শিল্পী শালীন আহমদ, আহমদ আবদুল্লাহ, শেখ এনাম, শাহেদ নবজাম, মাসুম বিল্লাহ।  দিনব্যাপী অনুষ্ঠানজুড়ে উপস্থাপক হিসেবে থাকবেন কবি মীম সুফিয়ান ও কবি মুহাম্মাদ রাইহান।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— শিক্ষাবিদ, লেখক-সাংবাদিক, সমাজ সেবক, নবীন-প্রবীণ আলেমে দীন, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

তারুণ্যের মাহফিলের প্রস্ততি বিষয়ে সৃজনঘরের সাধারণ সম্পাদক হামমাদ রাগিব বলেন, ‘ইসলামের ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি ও মূল্যবোধ বিষয়ে বাঙালি মুসলিম তরুণ শ্রেণির মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আমরা ভাবিনি এত তুমুল সাড়া পড়বে। নির্দিষ্ট তারিখের বহু আগেই ১ হাজার আসনের সুবিশাল ভেন্যু ফিলাপ হয়ে যাওয়ায় আমরা আগ্রহী অসংখ্য তরুণকে অংশগ্রহণের সুযোগ দিতে পারছি না। টিকেট সলড আউট হয়ে যাওয়ার পর ফোনে ম্যাসেজে প্রচুর অনুরোধ আসছে, কিন্তু আমরা গ্রহণ করতে পারছি না। এটা একদিকে আমাদের মধ্যে যেমন দুঃখবোধ জাগাচ্ছে, অন্যদিকে আনন্দিতও করছে এ জন্য যে এই সময়ের তরুণরা জানতো চান।

ইসলামের ইতিহাস ঐতিহ্য ও মূল্যবোধের চর্চা করতে চান। ইনশাআল্লাহ, এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে পারলে তরুণদের নিয়ে নতুন আঙ্গিকে আরও কী কী করা যায়, সে বিষয়ে সৃজনঘর নতুন করে ভাবতে বসবে। আপাতত তারুণ্যের মাহফিল ২০২২ সুন্দর ও সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন করা যায়, সেই দুআ চাচ্ছি সকলের কাছে।’

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আজ জগন্নাথ দেবদের রথযাত্রা উৎসব


অমৃত রায়, মুক্তসংবাদ প্রতিদিন:
সোমবার, ১২ জুলাই, ২০২১, ১২:১৬
আজ জগন্নাথ দেবদের রথযাত্রা উৎসব

ফাইল ছবি

সনাতন ধর্মাবলম্বীদের বারো মাসে তের পার্বন। গতকাল ১২ জুলাই, ২০২১, ২৭ আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ সোমবার রথযাত্রা উৎসব। এই উৎসব হিন্দুদের কাছে একটি পূণ্য তিথিও। এই পূণ্য তিথিতে শ্রীজগন্নাথ ধামপুরী ছাড়াও বাংলাদেশ সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পালিত হয়।

হিন্দুদের বিশ্বাস রথের দড়ির স্পর্শ করলে (দড়ি টানলে) পূণ্য লাভ হয়। শাস্ত্রমতে রথযাত্রার পূণ্য তিথিতে যে কোনও কাজ শুরুর ক্ষেত্রে শুভ।

তবে করোনা মহামারীর কারণে  এ ঐতিহ্যবাহী উৎসবে আমেজ প্রায় শূন্য। সারাদেশের মন্দির প্রাঙ্গণেই সীমিত পরিসরে এবং যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে রথটানা ও অন্য ধর্মীয় অনুষ্ঠানমালা আয়োজিত হবে। করোনার কারণে গতবছরও অনুরূপভাবে সীমিত পরিসরে রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছিল।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী সাংবাদিকদের জানিয়েছেন, সীমিত পরিসরে রথযাত্রা আয়োজন বিষয়ে সারাদেশের পূজা উদ্যাপন কমিটির নেতাদের নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, কেবল মন্দির পরিচালনা কমিটির সদস্যদের অংশগ্রহণে ও ধর্মীয় রীতিনীতি অনুযায়ী মন্দিরের ভেতরে রথটান ও পুজোসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হবে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে মন্দিরের বাইরে কোন ধরনের শোভযাত্রা কিংবা ভক্ত সমাবেশ করা হবে না।

প্রতিবছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এর নয়দিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ২০ জুলাই। রথযাত্রার মতো উল্টো রথযাত্রাও উদযাপিত হবে সীমিত পরিসরে।

জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ঢাকা’র সীমিত পরিসরের অনুষ্ঠানমালা আজ শুরু হচ্ছে। ইসকনের স্বামীবাগ আশ্রম মন্দিরের মধ্যে সামাজিক দূরত্ব মেনে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ ও সংক্ষিপ্ত আলোচনা শেষে দুপুর ১২টায় মন্দিরের ভেতরেই রথটান অনুষ্ঠিত হবে। ২০ জুলাই উল্টো রথযাত্রাও একইভাবে আয়োজিত হবে।

ধামরাইয়ের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রাও সীমিত পরিসরে আয়োজিত হবে। এছাড়া পুরান ঢাকার তাঁতীবাজারের জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির এবং শাঁখারীবাজার একনাম কমিটিসহ রাজধানীর অন্যান্য মন্দির ও দেশের বিভিন্ন মন্দিরেও সীমিত পরিসরে রথটান অনুষ্ঠিত হবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

প্রধানমন্ত্রী রিস্ক না নিয়ে ‘লকডাউন’ দিতে বলেছেন


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ১৪ জুন, ২০২১, ১০:৩৩
প্রধানমন্ত্রী রিস্ক না নিয়ে ‘লকডাউন’ দিতে বলেছেন

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা সংক্রমণ বাড়লে রিস্ক না নিয়ে সেই স্থান ব্লক (লকডাউন) করে দিতে। জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী সোমবার (১৪ জুন)  এ কথা স্মরণ করে দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
 
মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব।

করোনা নিয়ে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কিনা- প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব সচিবালয়ে ব্রিফিংয়ে বলেন, উনি বলছেন যে, এখন থেকে বলে দাও সবাইকে। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে অথরিটি দিয়ে দেওয়া হলো। অলরেডি আমরা চিঠিতে বলে দিয়েছি। উনি আবার রিমাইন্ড করে দিতে বলেছেন। কোনো রকম রিস্ক না নিতে। যেখানে যারা কমফোর্টেবল মনে করবেন তারা সেখানে যেন ব্লক করে দিয়ে এটাকে থামানোর চেষ্টা করে।

কেন্দ্রীয় লকডাউন নিয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা-এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিববলেন, এটা নিয়ে এখনও কোনো আলোচনা নেই। এটা আরও দুই দিন সময় আছে। এটা কি বৃদ্ধি করা হতে পারে- এ প্রশ্নে তিনি বলেন, দেখা যাক কী হয়।
 
লকডাউনে সরকারি সব অফিস খোলা আছে- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিংয়ে বলেন, আমরা (লোকবল) ভাগ করে নিয়েছি। আমাদের অর্ধেকের বেশি আসে না।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, করোনা নিয়ে মোটামুটি আলোচনা হয়ে গেছে। মিটিং ছাড়াও আলাপ হয়। অলরেডি আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা লোকাল গভমেন্ট যারা আছেন বা আর্মড ফোর্সেস বা ‘ল’ এজেন্সিজ সবাইকে বলে দিয়েছি তারা স্থানীয়ভাবে বসে, যদি দেখেন কোনো এলাকায় বেশি হচ্ছে (সংক্রমণ) সেই এলাকায় ইমফোর্স করা, ট্রিটমেন্ট বেশি দেওয়া বা লকডাউন; যেটা তারা কমফোর্টেবল ফিল করবে সেভাবে। কারণ পুরো দেশ তো এখন একভাবে স্প্রেড করছে না।

সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, নর্থবেঙ্গলের দিনাজপুরের একটু বেড়েছে, যশোরে একটু কমেছে। চাঁপাইনবাবগঞ্জে একটু কমে এসেছে। প্রধানমন্ত্রীসহ এটা সরকারেরই সিদ্ধান্ত, যদি উনারা মনে করেন কোনো এলাকা ব্লক করে দেবেন সেটা স্থানীয়ভাবে সবাই মিলে আলেঅচনা করে ব্লক করে দিতে পারবেন। চীন-রাশিয়ার টিকার বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, আলোচনা চলছে, দেখা যাক। এটা স্বাস্থ্য মন্ত্রণালয় ব্রিফ করবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ধর্ম

সর্বোচ্চ পঠিত - ধর্ম

ধর্ম এর সব খবর