a
ছবিঃ মুক্তসংবাদ প্রতিদিন
নিজস্ব প্রতিনিধিঃ আজ ঢাকায় গাইবান্ধা জেলা উন্নয়ন ফোরামের সহ সভাপতি এডভোকেট মোঃ মোশারফ হোসেন মনিরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এডভোকেট মোঃ মোশারফ হোসেন মনিরকে এসিস্ট্যান্ট এটর্নী জেনারেল নিয়োগ দেওয়ায় ঢাকাস্থ গাইবান্ধা জেলা উন্নয়ন ফোরামের উদ্যোগে আজ সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সাবেক অতিরিক্ত সচিব আইয়ুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব কফিল উদ্দিন, এস এম, জাকির হোসেন, ফোরামের প্রতিষ্ঠাতা এটিএম, মমতাজুল করিম, মশিয়ুর রহমান, বকুল মহন্ত, তাজুল ইসলাম সরকার, নেয়ামুল আহসান পামেল, খাইরুল ইসলাম আকন্দ, আব্দুল হাদী, তোফাজ্জল হোসেন প্রমুখ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম
সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলমের এর বরাত দিয়ে হেফাজতে ইসলাম নেতা মামুনুল হক’কে নিয়ে একটি বিবৃতি প্রচার করা হয়েছে।
এ ঘটনায় সোমবার দুপুরে এক বিবৃতি দিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানিয়েছেন, প্রকৃতপক্ষে তিনি এ ধরণের কোন বিবৃতি দেননি। সংশ্লিষ্ট সকলকে এ ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন।
তিনি গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে কে বা কারা এসব বিভ্রান্তি ছড়াচ্ছে, তা আমার জানা নেই। তবে আমরা তাদেরকে চিহ্নিত করার কাজ শুরু করেছি। তিনি আরও বলেন, সাধারণ মানুষ যেন এরকম বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে মন্তব্য বা শেয়ার করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন।
এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ফেসবুক পেজে সোমবার দুপরে বিবৃতিটি পোস্ট করে প্রতিবাদ জানানো হয়েছে।
উল্লেখ্য, রবিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের নাম দিয়ে একটি মিথ্যা বিবৃতি ছড়িয়ে দেয়া হচ্ছিল।
সংগৃহীত ছবি
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা টিকা গ্রহণের দুই মাস পর করোনায় আক্রান্ত হলেন। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানান।
তিনি লেখেন, ‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারী থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন।’
উল্লেখ্য, তিনি গত ২৭ জানুয়ারি দেশে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা কার্যক্রম উদ্বোধনের দিনে টিকা গ্রহণ করেছিলেন। টিকা গ্রহণ করার দুই মাস পর তিনি করোনায় আক্রান্ত হলেন।