a
ফাইল ছবি
আগামী ১৩ সেপ্টেম্বর থেকে দেশের সব মেডিকেল কলেজ খুলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এসময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে খুলে দেয়া হচ্ছে মেডিকেল, ডেন্টাল ও নার্সিং কলেজ। ধাপে ধাপে হবে ক্লাস।
তিনি বলেন, সকল ধরনের সুরক্ষা নিয়ে ১৩ সেপ্টেম্বর থেকে দেশের কয়েকশ মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় সকলকে মাস্ক পড়তে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তবে পরিস্থিতি দেখে পর্যায়ক্রমে সকল কিছু খোলা হবে।
তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ পর্যায়ে প্রাথমিকভাবে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের স্বশরীরে ক্লাস শুরু হবে। পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য বর্ষের ক্লাস খুলে দেয়া হবে।
২০২১ সেশনের একজন শিক্ষার্থীর প্রবেশপত্র
বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক ফার্মাসিস্টদের ৯ এপ্রিল ঘোষিত পরীক্ষা লকডাউনের কারনে মৌখিকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে অফিস থেকে। পরবর্তীতে ফোনে জানিয়ে দেয়া হবে অফিস থেকে জানান অফিস কর্মকর্তা মাহমুদ আলম। এসময়ে উপস্থিত ছিলেন প্রবেশ পত্র নিতে আসা শিক্ষার্থী পাপিয়া, মামুনসহ অনেকে।
কর্মকর্তা মাহমুদ আলম (মাহমুদ আলম- ০১৭১১৩২২৫১৫) তার ফোন নম্বর আগত শিক্ষার্থীদের দিয়ে বলেছেন প্রয়োজনে কোন বিষয় জানতে ফোন দিয়ে যোগাযোগ করতে। পরীক্ষার পরবর্তী সময় অফিস থেকে জানিয়ে দেয়া হবে। তিনি আরও বলেন, তার দেয়া নম্বরে যোগাযোগ রাখতে এবং নিজেদের মাঝে যোগাযোগ রাখার পরামর্শ দেন।
আর রবিবার ৪ এপ্রিল এডমিট প্রদান করেন এবং একজন শিক্ষার্থী নাম লিখে দিয়ে অন্যের এডমিটও নেয়ার ব্যবস্থা রাখা রয়েছে। যেহেতু লকডাইন তাই যারা এরমধ্যে এডমিট নিতে যাবেন, তারা অবশ্যই উপরোক্ত নম্বরে যোগাযোগ করে এডমিট সংগ্রহ করতে যাবেন। (এটা আমার ব্যক্তিগত অভিমত)
উল্লেখ্য, আমি মো. খোরশেদ আলম, আপনারা যে কোন সময়ে কোন পরামর্শ নিতে/দিতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ০১৯১১-৬৮০৮৭৪। তাছাড়া স্বাস্থ্য বিষয়ে যে কেউ কোন লেখা প্রচার করতে চাইলে যোগাযোগ করুন: ইমেইল:msprotidin@gmail.com/ ফেসবুক লিংক:https://www.facebook.com/ এবং হোয়াটস এ্যাপ:০১৯১১-৬৮০৮৭৪
অথবা, যে কোন বিষয়ে বিস্তারিত জানতে ভিজিটি করুন: প্রথমে msprotidin.com ক্লিক করে, পরে লাইফস্টাইলে স্বাস্থ্য বিভাগে ক্লিক করুন।
আর Pharmacist-c Students Forum এর লিংক: https://www.facebook.com/Pharmacist-c-Students-Forum-102024211981313
ফাইল ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুত হতে বলেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (২৮ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে। আমি আওয়ামী লীগের সব নেতাকর্মীকে প্রস্তুত হতে বলব। সবাইকে সব অনুষ্ঠান সতর্কতার সঙ্গে করতে হবে। পাশাপাশি গত বছর মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, তেমনি সামনের দিনেও মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষ যেন কষ্টে না থাকে।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমরা যা করার করব। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগেরও মানুষের পাশে থাকতে হবে। যে দল বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছে, তাদের ওপর অনেক দায়িত্ব। মানুষের জন্য খাদ্য বিতরণ, মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সারাবিশ্বের রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছা দিয়েছেন। এটা আমাদের জন্য সম্মানের, এটাই আমাদের সার্থকতা। তবে আমাদের যাত্রা অনেক দূরের; জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে হবে।
সরকার প্রধান বলেন, আমাদের অনেক দূর যেতে হবে। আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই। এটাই জাতির পিতার স্বপ্ন। তার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ব, এটাই প্রতিজ্ঞা।
শেখ হাসিনা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পাঁচ দেশের প্রধানরা বাংলাদেশে এসেছেন, বিশ্বের বিভিন্ন দেশ ও ২৭টি প্রতিষ্ঠান থেকে শুভেচ্ছা বার্তা আমরা পেয়েছি। এটা বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত সম্মানের। এটাই আমাদের সার্থকতা।
তিনি বলেন, সময়ের অভাবে বিদেশিদের সব বার্তা শোনাতে পারিনি। সব বার্তা সংরক্ষণে আছে। এসব তৃণমূল পর্যন্ত প্রচার করতে হবে। তাদের শুভেচ্ছা বার্তা যেন জনসাধারণ জানতে পারে। সরকারের পাশাপাশি আওয়ামী লীগও বিভিন্ন সহযোগী সংগঠনকে এগুলো প্রচারে কাজ করার নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সবুজ বাংলা আরও সবুজ করতে চারা রোপণ করতে হবে। এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। কোনো জলাশয় যেন অনাবাদি না থাকে। খাদ্য উৎপাদন করে নিজেদের প্রস্তুতি রাখতে হবে। করোনা পরিস্থিতি কোন দিকে যায় বলা যায় না। যাতে অন্তত খাদ্য সংকট না হয়। আমরা নিজের খাদ্য নিজেই জোগান নিশ্চিত করে অন্যকে দেবো।
সরকার প্রধান বলেন, ভ্যাকসিন দেওয়া অব্যাহত থাকবে। তবে কেউ যাতে মাস্ক ছাড়া বাইরে বের না হয়। নিরাপদ দূরত্ব মেনে বসতে হবে। সভা-সেমিনার-কর্মশালা স্বাস্থ্য সুরক্ষা মেনে করতে হবে। যতদূর সম্ভব খোলা জায়গায় কর্মসূচি করতে হবে। ঘরের মধ্যে করলে করোনার প্রাদুর্ভাব আরও বেশি দেখা দেয়।
শেখ হাসিনা বলেন, আজকে আমাদের প্রতিজ্ঞা হলো, বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আমরা সেই ব্যবস্থা করে যাচ্ছি। বঙ্গবন্ধু তার সংবিধান ও আইনে যে মৌলিক নির্দেশনা রেখে গেছেন, আমরা সে আলোকেই পথ চলছি। তার সব কাজ পূর্ণ করছি।
প্রধানমন্ত্রী বলেন, ২১ বছর দেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা হয়েছে। ৭ মার্চের ভাষণও নিষিদ্ধ করা হয়েছিল। বাংলাদেশকে ভিন্ন খাতে নেওয়া হয়েছিল। আমরা ক্ষমতায় আসার পর বিভিন্ন কর্মসূচি নিয়েছিলাম। তারপরও চক্রান্ত থামেনি। ২০০১-এ আমাদের ক্ষমতায় আসতে দেয়নি। কিন্তু ফল ভালো হয়নি। পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বিভিন্ন খাতে পিছিয়েছে বাংলাদেশ।
তিনি বলেন, আমাদের শাসনামলে গত ১২ বছরে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছি। এত সব অর্জনে বঙ্গবন্ধুর আদর্শই কারণ। এটা নতুন কিছু না, কোনো ম্যাজিকও না। এদেশের মানুষ জাতির পিতার নির্দেশে মুক্তিযুদ্ধ করে। ৭ মার্চের ভাষণে যা যা করতে বলেছেন, মানুষ তাই করেছিল। তিনিই বলেছিলেন, বাঙালিকে দাবায়া রাখতে পারবা না। আসলেও দাবায়া রাখা যায়নি, যাচ্ছে না। আমরা তার আদর্শে দেশ পরিচালনা করে এগিয়ে যাচ্ছি। সূত্র: ঢাকাপোষ্ট