a
ফাইল ছবি
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজ) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে। কিন্তু আইসিজের নির্দেশনা অমান্য করে ইসরায়েল রাফায় হামলা অব্যাহত রেখেছে। এরকম নির্দেশনা অমান্য করলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।
আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন জানিয়েছেন, ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নিয়ে নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনাও করেছেন ইউরোপের ২৭ দেশের জোটের পররাষ্ট্রমন্ত্রীরা।
গত সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালত এক সাময়িক আদেশে রাফায় ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত বলেছে, ইসরায়েল সেখানে হামলা করলে আশ্রয়রত বেসামরিক ফিলিস্তিনিদের ধ্বংসের ঝুঁকি তৈরি হবে। আইসিজের এই রায়ের ওপর গুরুত্ব দিয়েই তাদের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান আইরিশ পররাষ্ট্রমন্ত্রী।
ব্রাসেলসে ইইউ-এর পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিকদের মার্টিন বলেন, প্রথমবারের মতো ইইউ-এর বৈঠকে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে দেখেছি। সূত্র: ইত্তেফাক
ফাইল ছবি
আমেরিকার হাতে রয়েছে সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র। ফলে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য বর্তমানে সবচেয়ে বড় হুমকি হচ্ছে আমেরিকা বলে দাবি করেছে চীন। এ অবস্থায় পরমাণু অস্ত্রের ভাণ্ডার ধ্বংস করার জন্য আমেরিকাকে আহ্বান জানিয়েছে।
গত বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে আমেরিকা ও জাপান ‘চীনের ক্রমবর্ধমান পরমাণু সক্ষমতার জন্য’ উদ্বেগ প্রকাশ করে এবং স্বচ্ছতার সঙ্গে পরমাণু অস্ত্র কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানায়। এর জবাবে শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এই দাবি করেন।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকার হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র এবং তারাই আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এছাড়া, তাদের হাতে সর্বাধুনিক এবং সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র থাকার পরেও তারা পরমাণু অস্ত্রের আধুনিকায়নের জন্য ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বেইজিংয়ের সমালোচনা করার আগে আমেরিকার উচিত তার নিজের দিকে ফিরে তাকানো এবং নিজে পরমাণু অস্ত্র ধ্বংস করে অন্য দেশগুলোর জন্য উদাহরণ তৈরি করা। সূত্র: প্রেস টিভি/বিডি প্রতিদিন
ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর হিসেবে আবদুর রউফ তালুকদার দায়িত্ব গ্রহণ করেছেন। ঈদের পর প্রথম কার্যদিবসে আজ মঙ্গলবার সকাল ১০টায় তিনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, আজ সকাল ১০টায় নতুন গভর্নর দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের সব স্তুরের কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা চেয়েছেন।
আবদুর রউফ তালুকদার বিদায়ী গভর্নর ফজলে কবিরের স্থলাভিষিক্ত হয়েছেন। বিসিএস ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা আবদুর রউফ তালুকদার সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন সচিবালয় ক্যাডারের কর্মকর্তা হিসেবে। কর্মজীবনে তিনি শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতরের উপনিবন্ধক, মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব, খাদ্য মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ে সহকারী সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সূত্র: বিডি প্রতিদিন