a
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
সাইফুল আলম, ঢাকা: ফারাক্কা চুক্তির পুনর্বিবেচনা ও নদী রক্ষায় জাতীয় ঐক্য জরুরি বলে মনে করেন সকল রাজনৈতিক যোদ্ধারা। ফারাক্কা বাঁধের ৪৯ বছর পার হলেও এখনো কোনো রাজনীতির সুরাহা হয়নি। ফারাক্কা দিবস উপলক্ষে বাংলাদেশ কংগ্রেস প্রতিবাদ সমাবেশ ও গণমিছিল করে।
বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাড. কাজী রেজাউল হোসেন বলেছেন, ফারাক্কা ব্যারেজের মাধ্যমে ভারতের পানি আগ্রাসন বাংলাদেশের জন্য নীরব বিপর্যয়। কৃষি,জীব বৈচিত্র্য বিধ্বংসী ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
আজ শুক্রবার (১৬ মে) বিকাল ৪ টায় ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে বাংলামটরে আয়োজিত আলোচনা সভা ও প্রতিবাদ মিছিলে তিনি এসব কথা বলেন।
মহাসচিব অ্যাড. ইয়ারুল ইসলাম বলেন, মাওলানা ভাসানীর লং মার্চ ছিল সাহসের প্রতীক। ফারাক্কা চুক্তির পুনর্বিবেচনা ও নদী রক্ষায় জাতীয় ঐক্য জরুরি।
গণমিছিলটি বাংলামটর থেকে শুরু হয়ে কারওয়ান বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এসময় কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংগৃহীত ছবি: হেফাজতে ইসলাম বাংলাদেশের দলীয় প্রতীক
সম্প্রতি দেশের ১১ জন বিশিষ্ট নাগরিক হেফাজতে ইসলামের বিরুদ্ধে যে বিবৃতি দিয়েছেন তা ‘অমানবিক ও উস্কানিমূলক’ বলে আখ্যায়িত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
আজ বুধবার বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
আজিজুল হক ইসলামাবাদী বলেন, দেশপ্রেমিক ও ধর্মপ্রাণ প্রতিবাদী জনতার আন্দোলনের বিরুদ্ধে একদল গণবিচ্ছিন্ন তথাকথিত বিশিষ্ট নাগরিকের বিবৃতিকে আমরা অমানবিক, উস্কানিমূলক ও গণবিরোধী বলে আখ্যায়িত করছি। এই বিবৃতি স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ও আধিপত্যবাদের নির্লজ্জ দালালির প্রমাণ বহন করে।
বিবৃতিতে তিনি বলেন, হেফাজতে ইসলামের আহ্বানে দেশব্যাপী পালিত শান্তিপূর্ণ বিক্ষোভ ও হরতালের কর্মসূচি চলাকালে প্রতিবাদকারী আলেম সমাজ, মাদ্রাসার ছাত্র ও ধর্মপ্রাণ মানুষদের ওপর বিনা উস্কানিতে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালানোর পর তীব্র গণপ্রতিরোধ গড়ে ওঠে।
পুলিশের গুলিতে হত্যাকাণ্ডের নিন্দা না জানিয়ে তারা একতরফাভাবে প্রতিবাদী জনতার গণপ্রতিরোধকে তথাকথিত ‘তাণ্ডব’ আখ্যা দিয়ে গণবিরোধী অবস্থান নিয়েছেন।
তিনি আরও বলেন, আপনারা এতই অন্ধ যে, আপনাদের বিবৃতিতে পুলিশের গুলিতে শহিদ হওয়া ১৭ জন নাগরিকের প্রতি কোনো ধরনের মানবিক সমবেদনা প্রকাশ করেননি। বরং আপনারা বিবেক-বুদ্ধি জলাঞ্জলি দিয়ে দালালির নজরানা পেশ করেছেন। প্রতিবাদী ধর্মপ্রাণ গণমানুষের ওপর ‘সর্বশক্তি প্রয়োগের' আহ্বান জানিয়ে প্রকারান্তরে ক্ষমতাসীনদের মানুষ হত্যার উৎসাহ দিয়েছেন।
এজন্য ভবিষ্যতে আপনাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ১৯৫৫ সালের যুক্তফ্রন্ট সরকারের তৎকালীন মূখ্যমন্ত্রী আবু হোসেন সরকারের ১২৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিশিষ্ট সংগঠক চাঁদের কনা’র সভাপতি এ.টি.এম মমতাজুল করিমের সভাপতিত্বে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মোঃ কফিল উদ্দিন। বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব মোঃ আইয়ুব হোসেন, কবি সাজেদা ডুলু, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান সরকার, বাংলাদেশ নাগরিক পরিষদের সভাপতি মোঃ আব্দুল আহাস নুর, লেখক সোহেল মোঃ ফকরুদ্দিন, ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের সেক্রেটারী মু.আ.ডা. মোক্তাদির, প্রাচ্য বাংলার সভাপতি রবিউল ইসলাম রবি, নাট্যকার নুর হোসেন রানা, এ্যাডভোকেট মোঃ আশরাফ উদ্দিন, এ্যাডভোকেট মোশারফ হোসেন মনির, সাবেক মূখ্য মন্ত্রী আবু হোসেন সরকার স্মৃতি পরিষদের আহ্বায়ক কবি নজরুল বাঙ্গালী প্রমূখ।
বক্তারা বলেন, আবু হোসেন সরকারের আত্মত্যাগে বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়েছে। সেই বাংলা একাডেমী বিগত ৫০ বছরেও তাঁর স্মরণে কোন স্মরণ সভা করা হয় নাই। বক্তারা বাংলা একাডেমীতে আবু হোসেন সরকারের নামে একটি স্মৃতি মঞ্চ প্রতিষ্ঠা ও লেখক-কবিদের জন্য একটি “কবি ভবন” করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে ভাষা সৈনিক মুহা. মোস্তাফিজুর রহমান, ইতিহাসবিদ লেখক সোহেল মোঃ ফকর উদ-দিন ও নাট্যকার মোঃ নুর হোসেন রানাকে সাবেক মূখ্যমন্ত্রী আবু হোসেন সরকার স্মৃতি সম্মাননা প্রদান করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে কবি নজরুল বাঙ্গালী কে আহ্বায়ক ও মোঃ আঃ কুদ্দুস কে সদস্য সচিব মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট সাবেক মূখ্যমন্ত্রী “আবু হোসেন সরকার স্মৃতি পরিষদ” গঠন করা হয়।