a অসুস্থ বোধ করার একটু পরই মারা গেলেন ঢাবি’র শিক্ষক
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

অসুস্থ বোধ করার একটু পরই মারা গেলেন ঢাবি’র শিক্ষক


নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১, ১২:৩২
অসুস্থ বোধ করার একটু পরই মারা গেলেন ঢাবি’র শিক্ষক

অধ্যাপক রাশীদ মাহমুদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক রাশীদ মাহমুদ মারা গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। বুধবার সাতক্ষীরার শ্যামনগরে তিনি মারা যান বলে জানা যায়। ঢাবি নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা বেগম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, অধ্যাপক রাশীদ মাহমুদ সাতক্ষীরার শ্যামনগরে গবেষণার জন্য ফিল্ডওয়ার্কে ছিলেন। সেখানে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। এর পরই তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, তাকে (অধ্যাপক রাশীদ মাহমুদ) মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। কী কারণে তিনি মারা গেছেন তা ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত বলা যাবে না।

নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারহানা বেগম গণমাধ্যমকে বলেন, “আমি করোনায় আক্রান্ত। আজ (বুধবার) সকালে রাশীদ ফোন করে আমার খোঁজ-খবর নিয়েছেন। প্রাণবন্ত ও স্বাভাবিক একজন মানুষের মৃত্যুর খবর পেয়ে খুব খারাপ লাগছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে বেদনাহত।”

অধ্যাপক রাশীদ মাহমুদের পৈতৃক বাড়ি ফেনীতে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

নিম্নোক্তভাবে বস্তায় আদা চাষ করে নিজ পরিবারের চাহিদা মেটাতে পারবেন


খোরশেদ, মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ০৮:২৮
নিম্নোক্তভাবে বস্তায় আদা চাষ করে নিজ পরিবারের চাহিদা মেটাতে পারবেন

ছবি সংগৃহীত: বস্তায় আদা চাষ

মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক: বাড়ির আশে পাশে খালি জায়গায় বা ছাদে বস্তায় আদা চাষ করতে নিম্নের ব্যবস্থাগুলো নিতে হবে:

উপযুক্ত মাটিঃ আদা চাষের জন্য উচু জায়গা ও জৈব সার সমৃদ্ধ দোঁআশ ও বেলে দোঁআশ মাটি সবথেকে উত্তম।

* বস্তায় আদা লাগানোর সময়ঃ বস্তায় আদা চাষের জন্য এপ্রিল-মে মাসে আদা রোপন করতে হয়।তবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে উপযুক্ত সময়।

* বস্তায় আদা লাগানোর স্থানঃ বসতবাড়িতে বা বাগানে ৩০%-৪০% ছায়াযুক্ত স্থানে আদা ভালো হয়। সম্পূর্ণ ছায়া বা আলোতে আদা ভালো হয় না৷ তাই দিনের ২/৩ ভাগ আলো আসে এরকম জায়গায় বস্তা রাখতে হবে।

* আদার জাত নির্বাচনঃ বস্তায় চাষের জন্য জনপ্রিয় জাত
বারি আদা_১ ও
বারি আদা_২  
বাংলাদেশ মসলা গবেষণা কেন্দ্র, শিবগঞ্জ, বগুড়া থেকে আদার বীজ ক্রয় করতে পারেন। প্রচলিত বাজার থেকে বীজ কিনে বস্তায় আদা চাষ করা উচিত না।

* আদার কন্দের সাইজ নির্বাচনঃ মাটি তৈরি হয়ে গেলে বস্তায় রোপনের জন্যে ৪০-৫০ গ্রাম সাইজেট আদার কন্দ প্রয়োজন।

* বীজ শোধনঃ আদার কন্দ লাগানোর আগে কার্বোডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ৩ গ্রাম হারে মিশিয়ে নিয়ে এক কেজি আদার কন্দ শোধন করে নিতে হবে। শোধনের পর কন্দগুলো সাথে সাথে রোপন করা যাবে না কমপক্ষে একঘণ্টা ছায়ায় রেখে শুকিয়ে নিতে হবে। রোদে শুকানো যাবে না

* মাটি প্রস্তুতঃ বস্তায় আদা চাষের জন্য আদার কন্দ রোপনের ১৫ দিন আগে মাটি ও সার প্রস্তুত করতে হবে।

* মাটি তৈরিঃ আদা কন্দ বা রাইজোম জাতীয় মসলা ফসল তাই মাটি যত নরম ও ঝড়ঝড়ে হবে তত ভালো।  এতে রাইজম সহজেই মাটির নিচে বড় হতে পারে।  শক্ত মাটিতে আদার ফলন কম হয় কারণ মাটি শক্ত হওয়ায় রাইজোম বড় হতে পারে না।

বস্তা নির্বাচনঃ বস্তায় আদা চাষের জন্য বস্তা সিমেন্টের বস্তা আদা চাষের জন্য উত্তম। একটি সিমেন্টের ব্যাগ কেটে দুইটি করে আদার বস্তা হিসাবে ব্যবহার করতে পারেন। তাহলে বস্তার খরচ ৫০% কমে যাবে। প্রতি বস্তার জন্য ঝুর ঝুরে পরিস্কার

১। মাটি ১৫ কেজি
২। পঁচা গোবর ৫-৬ কেজি
৩। টিএসপি ২০ গ্রাম
৪। এমওপি (পটাশ) ১০ গ্রাম
৫। জিপসাম ১০ গ্রাম
৬। জিংক ৫ গ্রাম
৭। বোরন ৫ গ্রাম
৮। দানাদার কীটনাশক ১০ গ্রাম
৯। কাঠের গুড়া ১ কেজি
১০। ছাই ১ কেজি (সম্ভব হলে)
১১। ভার্মিকম্পোষ্ট ১ কেজি (সম্ভব হলে)
১২। বালু ১ কেজি (বেলে দোআঁশ মাটি হলে দরকার নেই)
 
মাটি মিশ্রণ বা তৈরি পদ্ধতিঃ সমস্ত সার মাটি দানাদার কীটনাশক, কাঠের গুড়া বালু ভালোভাবে মিশিয়ে ১২-১৫ দিন কালো পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। ১২-১৫ দিন পর পলিথিন উঠিয়ে মাটি উল্টাপাল্টা করে কমপক্ষে ২৪ ঘন্টা রেখে দিতে হবে। তার পর বস্তায় ভরে ২-৩ দিন রেখে আদার বীজ বপন করতে হবে।

বস্তায় সার মিশ্রিত মাটি ভরাটঃ বস্তায় সার মিশ্রিত মাটি এমন ভাবে ভর্তি করতে হবে যাতে বস্তার উপরের অংশ ২-৩ ইঞ্চি ফাঁকা থাকে।

* বস্তা স্থাপন পদ্ধতিঃ বৃষ্টির পানি জমাট বাধে না এমন যায়গায় সারিতে ৮-১০ ইঞ্চি পর পর পাশাপাশি ২ টি বস্তা স্থাপন করতে হবে। মাঝ খান দিয়ে চলাচলের জন্য রাস্তা রাখতে হবে যাতে সহজে চলাফেরা করা যায় এবং আন্তপরিচর্যা করতে সুবিধা হয়।

* আদা কন্দ রোপনের গভীরতাঃ আদার বীজ মাটির ভিতরে ৪ থেকে ৫ ইঞ্চি গভীরে লাগাতে হবে। বীজ লাগানোর পর মাটি দ্বারা ঢেকে দিতে হবে।

* আগাছাঃ বস্তায় আদা চাষে তমন কোন আগাছা হয় না। যদি আগাছা দেখা যায় তাহলে হাত দিয়ে নিড়ানি দিয়ে গোড়া পরিস্কার রাখতে হবে।

* সেচ প্রয়োগঃ বৃষ্টি না হলে হালকা ছিটানো পানি দিতে হবে।  

পানি নিষ্কাশনঃ মাটি ভরাটের আগে বস্তার নিচে, সাইডে ৪-৫ টি ফুটা করে দিতে হবে যাতে অতিবৃষ্টিতে বস্তায় পানি জমে না থাকে।
 
*সার প্রয়োগ:  
প্রথম কিস্তিঃ আদার কন্দ রোপনের ৫০ দিন পরে বস্তা প্রতি ১০ গ্রাম ইউরিয়া ও ৫ গ্রাম এমওপি একত্রে প্রয়োগ করতে হবে।

দ্বিতীয় কিস্তিঃ আদার কন্দ রোপনের ৮০ দিন পরে বস্তা প্রতি ইউরিয়া ৫ গ্রাম পটাশ ৫ গ্রাম হারে গাছের চারি পশে ছিটিয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে।

তৃতীয় কিস্তিঃ আদার কন্দ রোপনের ১১০ দিন পরে ইউরিয়া ৫ গ্রাম পটাশ সার ৫ গ্রাম হারে মিশিয়ে প্রয়োগ করতে হবে
 
* আদা উত্তোলনঃ জানুয়ারি-ফেব্রুয়ারী মাসে তোলা যায়। আদার পাতা হলুদ হয়ে আসলে আদার পরিপক্ক হয়ে যায়।

* ফলনঃ উপযুক্ত পরিচর্যায় প্রতি বস্তায় ১-৩ কেজি পর্যন্ত আদা পাওয়া যায়। এছাড়াও রোগবালাইয়ের আক্রমণ দেখা গেলে আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা /উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

প্রধানমন্ত্রী লন্ডন-নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ০৯:১৪
প্রধানমন্ত্রী লন্ডন-নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন

ফাইল ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে বৃহস্পতিবার সকালে লন্ডন ও নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা আজ সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

এর আগে বুধবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাদিয়া মুনা তাসনিম লন্ডনে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের অভ্যর্থনা জানাবেন।

১৬ সেপ্টেম্বর কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড প্রধানমন্ত্রীর সঙ্গে তার অবস্থানকালীন হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া, উত্তর আফ্রিকা, জাতিসংঘ ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী লর্ড আহমদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

১৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যের বিরোধীদলীয় এবং লেবার পার্টির নেতা স্যার কেইর স্টারমার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী ১৮ সেপ্টেম্বর বাকিংহাম প্যালেসে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে রাজার এক সংবর্ধনায় যোগ দেবেন। ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নেবেন। একই দিন সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে প্রধানমন্ত্রীর লন্ডন ত্যাগ করার কথা রয়েছে।

জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত।

এরপর ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেবেন। ২৪ সেপ্টেম্বর তিনি প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - অন্যান্য

সর্বোচ্চ পঠিত - অন্যান্য

অন্যান্য এর সব খবর