a
ফাইল ছবি: ডোনাল্ড ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে প্রতিনিধি পরিষদের স্পিকারের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম বৃহস্পতিবার এ কথা জানায়। এই সপ্তাহে নিজ দলের অতি-ডান সদস্যরা রিপাবলিকান কেভিন ম্যাককার্থির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনে এবং ডেমোক্র্যাটদের সাথে তার সহযোগিতায় ক্ষুব্ধ হয়ে একটি নৃশংস, ঐতিহাসিক বিদ্রোহের মাধ্যমে স্পিকার পদ থেকে অপসারিত করা হয়। খবর এএফপি’র।
ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘আমাকে সমন্বয়কারী হিসেবে কথা বলতে বলা হয়েছে কারণ কংগ্রেসে আমার অনেক বন্ধু রয়েছে।’
তিনি আরো বলেন, ‘তারা আমাকে জিজ্ঞাসা করেছে যে যদি তারা ভোট না পায়, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী কাউকে না পাওয়া পর্যন্ত আমি স্পিকার থাকার কথা বিবেচনা করব কিনা, কারণ আমি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছি।’
তবে সাবেক রিপাবলিকান কংগ্রেসওম্যান বারবারা কমস্টক সিএনএনকে বলেন, ট্রাম্প এই ভূমিকার জন্য যোগ্য হবেন না কারণ তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। কমস্টক বলেন, ‘দুর্ভাগ্যবশত তিনি হাউসের নিয়মাবলী জানেন না। নিয়মানুযায়ী অভিযুক্ত ব্যক্তি হাউসের নেতৃত্বে থাকতে পারবেন না।’
২০২৪ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়নের জন্য অগ্রগামী ট্রাম্প, ২০২০ সালের নভেম্বরে বিজয়ী ডেমোক্র্যাট জো বাইডেনের নির্বাচনের ফলাফলকে নস্যাৎ করার ষড়যন্ত্রের অভিযোগে আগামী মার্চে ওয়াশিংটনে বিচারের মুখোমুখি হতে চলেছেন।
ট্রাম্পের বিরুদ্ধে অন্যান্য ফৌজদারি মামলাগুলোর মধ্যে রয়েছে জর্জিয়ায় দক্ষিণ রাজ্যে নির্বাচনী ফলাফলগুলোকে বানচাল করার ষড়যন্ত্রের অভিযোগ এবং ফ্লোরিডায় গোপন সরকারী নথিগুলোকে অব্যবস্থাপনার অভিযোগে ২০২৪ সালের মে মাসে ট্রায়ালের মুখোমুখি হবেন।
ট্রাম্প ও তার দুই ছেলেও বর্তমানে নিউইয়র্কে তাদের রিয়েল এস্টেট সম্পদের মূল্য বৃদ্ধির জন্য আরও অনুকূল ব্যাংক ঋণ ও বীমা শর্তাবলী পাওয়ার জন্য একটি নাগরিক জালিয়াতির বিচারের মুখোমুখি হচ্ছেন। সূত্র: ইত্তেফাক
ফাইল ছবি: আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন
ইসরায়েল-আমেরিকার যৌথ সেনাবাহিনী গাজাসহ বিভিন্ন শরণার্থী শিবিরগুলোতে বোমা মেরে শত শত ফিলিস্তিনি নারী-শিশুকে হত্যা করছে। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশগুলোও যখন আমেরিকা থেকে তাদের মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন আমেরিকার কিছুটা বোধোদয় হয়েছে।
ইসরায়েলের যুদ্ধবাজমন্ত্রী বেনিগন্টিজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহুর সাথে বিরোধের জেরে গত পরশু পদত্যাগ করেন। এরপরই গাজা ডিভিশনের প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজনফিল্ডও নেতানিয়াহুর উপর অসন্তোষ হয়ে পদত্যাগ করেন। এরপর হামাসের ফাঁদে আরও ৪ ইসরায়েলী সেনা নিহত হওয়ার পর ইসরায়েল সেনাদের মধ্যে দারুণ আতঙ্ক বিরাজ করছে।
এদিকে, জাতিসংঘ কালো তালিকায় ইসরায়েলী সেনাবাহিনীকে অন্তর্ভূক্ত করায় আমেরিকাও এক প্রকার বোবা হয়ে গেছে। ঘনিষ্ট বন্ধু রাষ্ট্রগুলো যখন আমেরিকার দু'মুখো নীতিকে উপেক্ষা করছে, তখন উপয়ান্তর না পেয়ে ইসরায়েলের অনুরোধেই হয়তোবা আমেরিকার প্রস্তাবে সর্বশেষ চতুর্থবারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস করা হয়।
গাজায় জাতিসংঘ কর্তৃক পরিচালিত সেইবাত শরণার্থী শিবিরে শত শত ফিলিস্তিনী শিশুকে ইসরায়েলী সেনারা হত্যা ও আহত করায় জাতিসংঘ সর্বশেষ ক্ষোভের বর্হিপ্রকাশ ঘটায় ইসরায়েল সেনাবাহিনীকে কালো তালিকাভূক্ত করার মাধ্যমে।
রাশিয়াসহ অন্যান্য আরব দেশগুলো বিগত তিনবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হয়েছিল, প্রতিবারই যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় ইসরায়েল প্রত্যাক্ষান করেছে।
অবশেষে ইসরায়েল সেনাবাহিনী ৮ মাস যুদ্ধ করে কোন সুবিধা করতে না পারায় এবং নিজেদের আভ্যন্তরীন বেসামাল পড়ায় শেষটায় যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন পক্ষগুলোর মোড়লদের সাথে বৈঠকের জন্য ছুটাছুটি করছেন।
এখন মুখ রাখার চেষ্টায় আমেরিকা বলছে, যুদ্ধবিরতি কেমন হবে সে বিষয়ে পরিকল্পনার জন্য ইসরাইলে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি নাকি ইসরাইলের বিরোধী দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথেও আলোচনা করবেন। আসলে ইসরায়েলের ভেতরে বহুমুখী সমস্যা মিটাতে অর্থাৎ তীরে যেন তরী না ডুবে, সেই কাজটিই করার চেষ্টা করছেন। কারণ ইসরায়েলের অসম্মানজনক পরাজয় অর্থ আমেরিকারই পরাজয় এবং ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে যে আমেরিকার একচ্ছত্র অধিকার ছিল তা নিমেষেই নি:শেষ হয়ে যাবে, যেমন হয়েছিল আফগানিস্তানে।
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধেও আমেরিকার নতজানু পরাজয় প্রায় দ্বারপ্রান্তে! এমতাবস্থায় বলা হচ্ছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে ৮ মাস ধরে চলা যুদ্ধবিরতি নিশ্চিত করতেই তার নাকি এই সফর! মঙ্গলবার আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
সর্বশেষ, ৬ সপ্তাহের যুদ্ধবিরতি পরিকল্পনাকে সমর্থন করে একটি মার্কিন খসড়া করা হয়েছে, যার অধীনে ইসরাইল গাজার ক্যাম্পগুলো থেকে সেনা প্রত্যাহার করবে এবং হামাস গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামলার সময় জিম্মি করাদের মুক্ত করে দেবে।
ব্লিঙ্কেন মঙ্গলবার তেল আবিবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করা সাবেক সেনাপ্রধান বেনি গ্যান্টজ এবং বিরোধী নেতা ইয়ার ল্যাপিডের সঙ্গে দেখা করবেন।
এদিকে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, নিরাপত্তা পরিষদ ‘শান্তির পক্ষে ভোট দিয়েছে’। সোমবার এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের ভোটকে ‘সঠিক পথে একটি পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন।
হামাস ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে এই অঞ্চলে অষ্টম বারের মতো সফর করতে যাচ্ছেন ব্লিঙ্কেন। এ সফরে তিনি জর্ডান এবং কাতারেও যাবেন বলে ধারনা করা হচ্ছে।
উল্লেখ্য, ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় আক্রমণ শুরুর পর থেকে ৮ মাসে এখন পর্যন্ত কমপক্ষে ৩৭ হাজার ১২৪ জন নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
ফাইল ছবি
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের জন্মদিন উপক্ষে “মানবতার রক্ষাকবচ ফেসবুক” এই ব্যানারে জন্মদিন পালন করা হয়। ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। যার প্রতিষ্ঠা করেছিলেন মার্ক জুকারবার্গ। তার জন্ম ১৪ মে ১৯৮৪। দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ এর উদ্যোগে আজ ২৩ মে, ২০২১ বিকেল ৪: ০০ ঘটিকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ৫ম তলায়, ঢাকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, বাংলাদেশ ইনসাফ পার্টির সভাপতি শহীদ চৌধুরী, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মোহাম্মদ আলী, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি দেওয়ান মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী সরদার ও দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে এম এ জলিল বলেছেন, ৫ ফেব্রুয়ারি ২০০৪ মার্ক জাকারবার্গ ফেইসুবক প্রতিষ্ঠা করে মহৎ ক্জ করেছেন। মানবতার রক্ষা কবচ এই ফেইসবুক প্রতিষ্ঠা হয়ে সমাজে, রাষ্ট্রে ও বিশ্বের কাছে গরীব মানুষের যে উপকার হয়েছে বলে শেষ করা যাবে না। এই ফেইসবুকের আবিষ্কারক মার্ক জুকারবার্গ ১৪ মে, ১৯৮৪ মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে। তার ৩৭তম জন্মদিন উপলক্ষে আজ আমরা এ আলোচনা সভার আয়োজন করেছি। মার্ক জুকারবার্গের জন্মদিন পালনের মাধ্যমে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং সকলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি ।