a
ফাইল ফটো: জ্যাক ডরসি
টুইটারের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জ্যাক ডরসির একটি টুইট বিক্রি হয়েছে ২.৯ মিলিয়ন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৪ কোটি টাকা। ২০০৬ সালের ২১ মার্চ ওই টুইটটি করেছিলেন ডরসি। তাতে তিনি লিখেছিলেন “just setting up my twttr”। খবর বিবিসি।
বিশ্বে এটিই প্রথম টুইট যা কি না কোটি টাকায় বিক্রি হলো। টুইটটি কিনে নিয়েছেন সিনা এসতাভি নামের মালয়েশিয়ার এক ব্যবসায়ী। দাতব্য কাজে টুইটটি নিলামে তুলেছিলেন ডরসি। ইদার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টুইটটি কেনা হয়েছে।
টুইটটি কিনতে পেরে খুব খুশি ওই ব্যবসায়ী। তিনি বলেছেন, এটি শুধুই একটি টুইট নয়। আমি বিশ্বাস করি পরে এই টুইটের আসল মূল্য মানুষ বুঝতে পারবে, মোনালিসার চিত্রকর্মের মতো।
ফাইল ছবি: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান মন্তব্য করেছেন জিনগত পরিবর্তনের কারণে করোনা পরিস্থিতি ভয়াবহ হতে পারে। এ পরিস্থিতিতে তিনি সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।
অপরদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে যেসব জায়গায় সংক্রমণ বেশি সেসব জায়গায় আংশিক লকডাউনের জন্য সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।’
এদিকে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে ঘোষিত ১৮ দফা নির্দেশনা আজ সোমবার থেকে কার্যকর হবে। করোনা সংক্রমণ প্রতিরোধে আজ ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। সরকারের এ নির্দেশনা পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত তা ২ সপ্তাহ বলবৎ থাকবে।
ফাইল ছবি
আবারও সিদ্ধান্ত বদল করেছে আওয়ামী লীগের ৩ ভ্রাতৃপ্রতিম সংগঠন। তারা সিদ্ধান্ত নিয়েছে আগারগাঁও নয়, বায়তুল মোকাররমেই হবে আওয়ামী লীগের সমাবেশ।
বায়তুল মোকাররম ও ঢাকা বিশ্ববিদ্যারয়ের জিমনেসিয়াম মাঠে শান্তি সমাবেশের অনুমতি না পেয়ে আগারগাঁওয়ের আন্তর্জাতিক বাণিজ্য মেলার পুরনো মাঠে সমাবেশ করার কথা গতকাল জানিয়েছিলেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার রাষ্ট্রপতির পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করতে পারছে না আওয়ামী লীগের এ তিন সহযোগী সংগঠন। সূত্র: ইত্তেফাক