a নদীয়ায় ডঃ আম্বেদকর বিএড কলেজে দুই বাংলার গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাকা রবিবার, ১ চৈত্র ১৪৩২, ১৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

নদীয়ায় ডঃ আম্বেদকর বিএড কলেজে দুই বাংলার গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত


শফিকুল ইসলাম দুলাল, নদীয়া, কলকাতা
সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ০৯:৪১
নদীয়ায় ডঃ আম্বেদকর বিএড কলেজে দুই বাংলার গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

নদীয়া, কলকাতা প্রতিনিধি: গতকাল ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বেথুয়াডহরীতে ডঃ আম্বেদকর বিএড কলেজে ভারতের সংবিধান প্রনেতা ডঃআম্বেদকরের ১৩৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক  আলোচনা সভা ও ডঃ আম্বেদকর স্মৃতি পদক প্রদান করাহয়।

অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি ছিলেন স্থানীয় বিধায়ক কল্লোল খা,  কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রভেসর শান্তা দত্ত, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ডিন ডঃ দেবাশীষ বিশ্বাস, কলকাতার এম আর ভাঙুর হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডাঃ শিশির নস্কর, নদীয়া জেলা পরিষদের সেক্রেটারী অনুপম চক্রব্তী, সার্ক কালচারাল সোসাইটির কার্যকরি সভাপতি এটিএম  মমতাজুল করিম, আন্তর্জাতিক সম্পাদক ডক্টর জাহাঙ্গীর আলম ও সলভার এগ্রো ফার্মার ব্যাবস্হাপনা পরিচালক মোঃ আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ডঃ আম্বেদকর স্মৃতি পদক দেয়া হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মাউশির ষষ্ঠ-সপ্তম শ্রেণি পাঠদানে মূল্যায়নে ৬ নির্দেশনা


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ১২:১২
মাউশির ষষ্ঠ-সপ্তম শ্রেণি পাঠদানে মূল্যায়নে  ৬ নির্দেশনা

ফাইল ছবি

নতুন কারিকুলামে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পাঠদান চলছে। এ দুই শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে কোনো প্রচলিত পরীক্ষা বা মডেল টেস্ট হবে না। তবে শিক্ষার্থীদের মূল্যায়ন হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গাইডলাইন অনুযায়ী।

নতুন শিক্ষাক্রম অনুযায়ী, দেশের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টির মূল্যায়ন শুরু আগামী ৫ নভেম্বর, শেষ হবে ২৮ নভেম্বর।

বুধবার (১৯ অক্টোবর) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সামষ্টিক মূল্যায়ন নিয়ে ৬ দফা নির্দেশেনা দেওয়া হয়েছে। এগুলো হলো—

১. ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য বিস্তারিত নির্দেশনা ২৯ অক্টোবর সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে।
২. নির্দেশনা মোতাবেক সব বিষয়ে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনা করতে হবে।
৩. বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনাতে ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ডের ফরমেট এবং পরবর্তী শ্রেণিতে উত্তরণের নীতিমালা সংযুক্ত থাকবে।
৪. পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের উপস্থিতির হার এবং নির্ধারিতসংখ্যক বিষয়ে পারদর্শিতার সমন্বিত ফল বিবেচনা করা হবে।
৫. রিপোর্ট কার্ডে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য শিক্ষার্থীদের পারদর্শিতার বিস্তারিত বিবরণ উল্লেখ থাকবে।
৬. বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানোর পর ২ নভেম্বরের মধ্যে অভিভাবক সমাবেশ করে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে অবহিত করে সমাবেশের তথ্য ও ছবি থানা/উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠাতে হবে।

গত জানুয়ারি থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। আগামী বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু।

এরপর ২০২৫ সালে চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে তা চালু হবে। উচ্চমাধ্যমিকে একাদশ শ্রেণিতে ২০২৬ সালে এবং দ্বাদশ শ্রেণিতে ২০২৭ সালে নতুন শিক্ষাক্রম চালু হবে। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

কবিতার ছুটি


কবি শহীদুল্লাহ আনসারী, কবি ও লেখক, মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ১২ ফেরুয়ারী, ২০২৫, ০১:২৮
কবিতার ছুটি

ছবি সংগৃহীত

কবিতার ছুটি

 কবি শহীদুল্লাহ আনসারী

 

ভাষা আর আশা নিয়ে আজ বড় দৌড় ঝাঁপ বর্ণের
হাতে মহা—ধন ইমিটেশন চকচকে ঠিক যেন স্বর্ণের।
কেউ দেখেন স্বপ্নের বালিহাঁস বালিঘাটে সারারাত
নিঘুর্ম—ভাবনায় হিরে—মতি—জহরত পাওয়া যেন ডালভাত।

ডিম পাড়ে হিমশীতে ঘর বাঁধে বালুময় নির্জলা ব—দ্বীপে
সুর বাজে জাহাজের মাস্তুলে মগ্নতায় রংময় সে শিপে,
রাতারাতি বড় হবার অসম মাতামাতি দেখে কাঁপে বুকটা
চারিদিকে হানাহানি কানাকানি কীভাবে সারাবে এ রোগটা!

কারও আজ মন নেই, সত্য ও সুন্দর পুজারির ধন নেই
কবিতারা মার খায় সবখানে, কোথাও বা পারখায় শুরুতেই,
সত্য ও সুন্দরের কথা বলে। বিবেকের দংশনে রাতারাতি
মরে কেউ। আবার মতের বিভেদ নিয়ে লেগে যায় হাতাহাতি।

কবিতার রাজ্যে অরাজকতা দেখে কেউ মরে যায় লজ্জায়
কেউ কেউ মানসিক রোগি হয়, পঁচে গলে মিশে রোগ—শয্যায়,
ছন্দের দ্বন্দ্বে কাঁটাঘার গন্ধে কবিতাকে কবিতাই চেপে ধরে টুটি
দেখে শুনে গদ্যের বীজ বুনে মঞ্জুর করে দিলাম কবিতার ছুটি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - শিক্ষা