a
ফাইল ছবি
রাশিয়ায় সম্প্রচার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড নিউজ। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে রুশ কর্তৃপক্ষ বিদেশি এবং সে দেশের স্বাধীন গণমাধ্যমে প্রবেশে বাধা দিচ্ছে। শুক্রবার রাশিয়ার সংসদে ‘ভুয়া ও মিথ্যা’ খবর ছড়ালে ১৫ বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ন করে।
এমন আইন পাসের পর বিবিসি নিউজ রাশিয়ায় তাদের সকল সাংবাদিক এবং সহযোগী কর্মীদের কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করে। সম্প্রচার বন্ধের পর রাশিয়ায় বিবিসির ওয়েবসাইটে আর প্রবেশ করা যাচ্ছে না। সূত্র: যুগান্তর
ফাইল ছবি
ইসরায়েলের জনগণকে উদ্দেশ করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। আমরা জিতব।’
ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের রকেট হামলা শুরুর পাঁচ ঘণ্টা পর আজ শনিবার জনগণের উদ্দেশে দেওয়া বিবৃতিতে এসব কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘শত্রুদের এ জন্য এমন মূল্য দিতে হবে, যে সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।’
ইসরায়েলের এনটুয়েলভ নিউজের বরাতে রয়টার্সের খবর বলছে, হামলায় কমপক্ষে ২২ ইসরায়েলি নিহত হয়েছেন।
আজ ইসরায়েলের দিকে একের পর এক রকেট ছোড়া হয়েছে। হামাস বলেছে, ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে নতুন অভিযানের অংশ হিসেবে রকেটগুলো ছুড়েছে তারা। প্রথম ২০ মিনিটের অভিযানে ৫ হাজারের বেশি রকেট ছুড়েছে বলে জানিয়েছে হামাস।
এএফপির খবর বলছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টও বলেছেন, হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, সেনারা সব জায়গায় শক্রর বিরুদ্ধে লড়াই করছে।
এএফপির সাংবাদিক বলেছেন, ইসরায়েল সীমান্ত থেকে গাজার পূর্বাঞ্চলের অনেক বাসিন্দা ঘর ছেড়ে পালিয়ে গেছেন।
এদিকে যুক্তরাষ্ট্র হামাসের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনবিষয়ক যুক্তরাষ্ট্রের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, সন্ত্রাস ও সহিংসতায় কোনো কিছুর সমাধান হয় না।
হামাসের হামলায় ইসরায়েলে কমপক্ষে একজন নিহত ও প্রায় ৩০০ জন আহত হওয়ার খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
ইসরায়েল এবং ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্যানুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ইসরায়েল-ফিলিস্তিনের পাল্টাপাল্টি হামলায় কমপক্ষে ২৪৭ ফিলিস্তিনি, ৩২ ইসরায়েলি এবং দুজন বিদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক নাগরিকও আছেন। সূত্র: বিডি প্রতিদিন
রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে শিশুবক্তা হিসেবে পরিচিত মো. রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র্যাব। বুধবার দুপুরে নেত্রকোনা থেকে তাকে আটক করে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রফিকুল ইসলাম বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে আসছিলেন। সম্প্রতি তার উস্কানিমূলক অনেক বক্তব্য ভাইরাল হয়েছে। এই অভিযোগে তাকে আটক করা হয়।
শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনায়। থাকেন ঢাকার অদূরে গাজীপুরে নিজের পরিচালিত এক মাদ্রাসায়।
উল্লেখ্য, এর আগে ২৫ মার্চ রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকায় বিক্ষোভে পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ বিক্ষোভে অংশ নেওয়া রফিকুল ইসলাম ওরফে শিশু বক্তাকে আটক করলেও পরে রাতেই তাকে ছেড়ে দিয়েছিলেন পুলিশ।