a মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে: ২২ ভারতীয় সৈন্য নিহত
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে: ২২ ভারতীয় সৈন্য নিহত


আন্তর্জাতিক ডেস্ক:
সোমবার, ০৫ এপ্রিল, ২০২১, ১০:৪৮
মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে: ২২ ভারতীয় সৈন্য নিহত

ফাইল ছবি

ভারতের ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে গোলাগুলিতে ২২ ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। এ বিষয়ে ছত্তিশগড়ের ডিজিপি ডিএম অবস্থী জানিয়েছেন, শনিবার বিজাপুরের তারেম এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালায় যৌথবাহিনী। এতে দু’পক্ষের সঙ্গে গোলাগুলি শুরু হলে এই হতাহতের ঘটনা ঘটে।
 
বিষয়টি নিশ্চিত করে রোববার সকালে ছত্তিশগড়ের পুলিশ কর্মকর্তা অশোক জুনেজা বলেন, মাওবাদীবিরোধী অভিযানে নিরাপত্তা সদস্যদের মৃত্যুর সংখ্যাই বেশি।  এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩১ জওয়ান।  

এদিকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিজাপুরের পুলিশ সুপার কমলচরণ কাশ্যপের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানায়, এখন পর্যন্ত ২২ জওয়ানের মৃত্যু হয়েছে। 

প্রসঙ্গত, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের এলিট কোবরা ইউনিট, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও স্পেশাল টাস্ক ফোর্সের সমন্বয়ে গঠিত নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে মাওবাদীরা হামলা চালালে এসব হতাহতের ঘটনা ঘটে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ামুখি সৌদি মানবিক সহায়তা দিয়ে চাইছে মুক্তি!


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ০৯:১১
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ামুখি সৌদি মানবিক সহায়তা দিয়ে চাইছে মুক্তি!

ফাইল ছবি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে ৪০০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসপিএ এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে শুক্রবার ফোনে কথা বলেছেন। আর এই সিদ্ধান্ত হয় বাইডেনের সঙ্গে আলোচনার পর।

এই ফোনালাপে রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধে সমঝোতা আলোচনায় মধ্যস্ততা করতেও চেয়েছে সৌদি আরব। যুদ্ধে উত্তেজনা কমাতে সব ধরনের সহায়তান কথাও বলেছেন যুবরাজ।

বিগত দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমেরিকা তথা ন্যাটোর পক্ষালম্বন করা বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছিলেন। কিন্তু তা কোন ভাবে কাজ না হওয়া এবং শেষে রাশিয়া তেল-গ্যাসে নির্ভরতা কমাতে ওপেকের অন্যতম সদস্য সৌদি আরবকে তেল উত্তোলনে আমেরিকার প্রেসক্রিপসন গ্রহণ না করায় সৌদি কর্তৃপক্ষের উপর চটে যায় বাইডেন। কিছুতেই সৌদিকে বাগে না আনতে পেরে সৌদির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা খাত থেকে আমেরিকা সরে যাবে হুমকি দিলে সৌদি কর্তৃপক্ষ আপাতত এই সহায়তার ঘোষণা দেয় বলে আন্তর্জিাতিক বিশ্লেষকগণ মনে করেন।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া। সেই থেকে কয়েকবার কয়েকপক্ষগণ সমঝোতার আলোচনা বসলেও এখনো উত্তেজনা নিরসনে তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

প্রথম থেকেই সৌদি আরব এই সংঘাতে রাশিয়ার পক্ষ না নিলেও এখন পর্যন্ত সেদেশের বিপক্ষে কোনো কথা বলেনি। তাই হঠাৎ এই সহযোগিতা আমেরিকার চাপেরই ফসল বলে বিশেষজ্ঞগণ মনে করেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আগামীকাল ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে রওনা হবেন প্রধানমন্ত্রী


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ২০ আগষ্ট, ২০২৩, ১০:২৪
আগামীকাল ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে রওনা হবেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি: নমন্ত্রী শেখ হাসিনা

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (২১ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশে রওয়ানা দেবেন। রোববার প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘ব্রিকস আফ্রিকা আউটরিচ অ্যান্ড দ্যা ব্রিকস প্লাস ডায়ালগ’ অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে যোগদানের জন্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ওই ডায়ালগে যোগদানের জন্য ২২ আগস্ট জোহানেসবার্গের উদ্দেশে রওনা হবেন।

ব্রিকসের সদস্য দেশগুলো ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা সভায় অংশ নেবেন। সূত্র: ইত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক