a কিন্ডারগার্টেন চালু রাখায় শিক্ষককে জরিমানা
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

কিন্ডারগার্টেন চালু রাখায় শিক্ষককে জরিমানা


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২, ০৬:৩৯
কিন্ডারগার্টেন চালু রাখায় শিক্ষককে জরিমানা

ফাইল ছবি

করোনা মোকাবিলায় সরকারি বিধি-নিষেধ অমান্য করায় বগুড়ার নন্দীগ্রামে শামীম হোসেন নামে এক শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার সকালে নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম এ জরিমানা করেন। এ সময় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত স্কুলটি পরিচালনা করতে পারবে না বলে নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, করোনার বিস্তার ঠেকাতে সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিলেও তা অমান্য করে ওই কিন্ডারগার্টেন চালু রেখে ক্লাস পরিচালনা করা হচ্ছে- এমন গোপন সংবাদ শুনে অভিযান পরিচালনা করা হয়। সেই স্কুলের পরিচালক শিক্ষক শামীম হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সরকারি বিধি-নিষেধ তুলে না নেওয়া পর্যন্ত স্কুলটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম জানান, করোনা মোকাবিলায় সরকারি বিধি-নিষেধ অমান্য করে স্কুল খুলে রাখার দায়ে সেই শিক্ষককে জরিমানা করা হয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আগামীকাল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ১০:৫৯
আগামীকাল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা

ফাইল ছবি

আগামীকাল রোববার (৩০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশে ১১টি শিক্ষা বোর্ড থেকে এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন।

২৯ হাজার ৭৯৮টি প্রতিষ্ঠানের মোট ৩ হাজার ৮১০টি কেন্দ্রে এবার পরীক্ষা হবে। গত বছরের চেয়ে এবার প্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি।

গত ২৫ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এদিকে, পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর অবস্থানে শিক্ষা ও পরীক্ষার সুষ্ঠুভাবে নেওয়ার সঙ্গে যুক্ত আরও তিনটি মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকে আলাদা কন্ট্রোল রুম মনিটরিং করছে। সূত্র: ইত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ব্যাঙ্গচিত্র আঁকা সেই শিল্পী সড়ক দুর্ঘটনায় নিহত


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০৪ অক্টোবর, ২০২১, ১০:৪৯
ব্যাঙ্গচিত্র আঁকা সেই শিল্পী সড়ক দুর্ঘটনায় নিহত

ফাইল ছবি

মহানবী হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে ব্যাঙ্গচিত্র আঁকা সেই সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সিভিলিয়ান পুলিশের একটি গাড়িতে সফর করার সময় সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরের কাছে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় দু’জন পুলিশ অফিসারও নিহত হয়েছেন, আহত হয়েছেন ট্রাকচালক। খবর বিবিসি অনলাইনের।

রবিবারের ওই দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করেনি পুলিশ। তবে ডাগেন্স নাইহেটার খবরের কাগজ জানিয়েছে, লার্স ভিকসের পার্টনার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। 

পুলিশের পক্ষ থেকে দেয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এতে কেউ ইচ্ছাকৃত জড়িত নয়।

প্রসঙ্গত, ২০০৭ সালে সে মহানবী (স.)-এর যে ব্যাঙ্গবিত্র এঁকেছিল, তা এক বছর পর ডেনমার্কের একটি খবরের কাগজ প্রকাশ করে। 

মহানবী (স.)-এর ব্যাঙ্গচিত্র আঁকার পর সারা বিশ্ব থেকে তীব্র প্রতিবাদ জানান মুসলিম উম্মাহ। তখন থেকেই পুলিশি নিরাপত্তায় চলাচল করতো ৭৫ বছর বয়সী লার্স ভিকস।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - শিক্ষা