a বিভিন্ন অনিয়মে ৮৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

বিভিন্ন অনিয়মে ৮৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১০:১৭
বিভিন্ন অনিয়মে ৮৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর

ফাইল ছবি

আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখাতে সারা দেশের বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

৮৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। শনিবার অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অধিদপ্তরের পক্ষ থেকে ঢাকাসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করা হয়।

শনিবার ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৩টি টিম ও বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৩০টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। সারাদেশে মোট ৩২টি টিম ৩৯টি বাজারে অভিযান পরিচালনা করে।

এ সময় বিভিন্ন অনিয়মে ৮৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। আর ভোক্তার অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বেগম খালেদা জিয়া হাসপাতালেই ঈদ করবেন


এমএস.প্রতিদিন ডেস্ক:
বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১, ০৫:২৫
বেগম খালেদা জিয়া হাসপাতালেই ঈদ করবেন

বেগম খালেদা জিয়া । ফাইল ছবি


 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবারের ঈদ হাসপাতালেই উদযাপন করবেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঈদের দিন পরিবারের সদস্যরা তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। দলের সিনিয়র কয়েক নেতার চেয়ারপারসনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে।

চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য বিএনপি ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ঈদের দিন আমাদের নেত্রী  হাসপাতালে থাকছেন।

ঈদের দিন নামাজের পর সকাল সাড়ে এগারটায় মহাসচিবসহ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এই উপলক্ষে ঢাকা পুলিশ কমিশনারের কাছে নিরাপত্তা ও সহযোগিতা চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার চিঠি দিয়েছেন।

এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার ঢাকায় ঈদের জামাত আদায় করবেন। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুও ঢাকায় ঈদ করবেন। আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভারতের শিলং-এ ঈদের জামাত আদায় করবেন। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঘৃণার সংস্কৃতি গড়ে তুলতে হবে : অর্থ উপদেষ্টা


আরাফাত, মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ০৮:১০
দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঘৃণার সংস্কৃতি গড়ে তুলতে হবে অর্থ উপদেষ্টা

ছবি: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

 


নিউজ ডেস্ক: ভবিষ্যতে যেন দুর্নীতি আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এজন্য প্রতিরোধমূলক পদক্ষেপকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, অতীতের দুর্নীতিবাজদের কঠোর শাস্তি নিশ্চিত করা এবং সমাজে তাদের প্রতি ঘৃণার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে দুদকের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতে দুর্নীতি বন্ধ করতে হলে কেবল আইনি ব্যবস্থাই নয়, সমগ্র সমাজকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন ও সক্রিয় হতে হবে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট না করলে তাদের দৌরাত্ম্য বেড়েই যাবে। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়