a
ফাইল ছবি
মুখ বন্ধ রাখতে এক পর্ন তারকাকে অর্থ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার দেশটির ম্যানহ্যাটানের গ্র্যান্ড জুরি আদালতে তাকে অভিযুক্ত করা হয়। ফলে ডোনাল্ড ট্রাম্প প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি অভিযোগের সম্মুখীন হলেন।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ওই পর্ন তারকার নাম স্টর্মি ড্যানিয়েলস বলে জানা গেছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের নেতৃত্বে সম্পন্ন হওয়া তদন্তের পর ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ গঠন হল; আর সেটিও এমন এক সময় যখন ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন চাচ্ছেন এই রিপাবলিকান নেতা।
রয়টার্স বলছে, ট্রাম্পের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এখনও জানা যায়নি, কারণ অভিযোগটি এখনও গোপন রাখা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ট্রাম্প ব্যবসায়িক জালিয়াতি সম্পর্কিত ৩০ টিরও বেশি গণনার মুখোমুখি হয়েছেন।
ট্রাম্প অবশ্য বলছেন, তিনি ‘সম্পূর্ণ নির্দোষ’। একইসঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা থেকে সরে না যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। এছাড়া তার পুনরায় নির্বাচনে জেতার সম্ভাবনাকে নষ্টের চেষ্টা করার জন্য ট্রাম্প ডেমোক্র্যাট ব্র্যাগকে অভিযুক্ত করেছেন। সূত্র: রয়টার্স, সিএনএন
হিজবুল্লাহ্ নেতা নাসরুল্লাহ । ফাইল ছবি
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের লাইফটাইম শেষ হয়ে এসেছে এবং কিছু সুনির্দিষ্ট আরব দেশের সাথে সম্পর্ক করে নিজেদের ধ্বংস ঠেকিয়ে রাখতে পারবেনা।
গতকাল বুধবার আল-মানার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি প্রদান করেন। হিজবুল্লাহ্ নেতা নাসরুল্লাহ বলেন, “ইসরায়েলের আয়ু খুব শিগগিরই ফুরিয়ে যাবে। এটির লাইফটাইমের আর খুব অল্প সময় বাকি আছে।”
ইসরায়েল গভীর রাজনৈতিক, সামাজিক ও নৈতিক সংকটে জর্জরিত- উল্লেখ করে তিনি বলেন, “এমনকি সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তিগুলোও ইসরায়েলি দখল দারিত্বকে রক্ষা করতে পারবে না।”
প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবারের মতো আগামীকাল শুক্রবার পালিত হতে যাচ্ছে বিশ্ব কুদস দিবস। ইসরায়েলের দখলদারিত্ব থেকে মুসলমানদের প্রথম ক্বিবলা আল-কুদসসহ গোটা ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার প্রত্যয় নিয়ে ইরানের স্থপতি ইমাম খোমেনেী এ দিবস পালনের ডাক দিয়েছিলেন।
কুদস দিবসকে সামনে রেখে দেওয়া ভাষণে হিজবুল্লাহ নেতা আরও বলেন, তার প্রতিরোধ আন্দোলন ফিলিস্তিন মুক্ত করার সংকল্পে অটল রয়েছে। পাশাপাশি তিনি বলেন, ইসরায়েলের কবল থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার কাজে এগিয়ে আসার জন্য সারা মুসলিম উম্মাহর প্রতি উদাত্ত আহ্বান জানান।
ফাইল ছবি
চীনের সিনোফার্মের তৈরি ৫ লাখ করোনার টিকা ১২ মে বাংলাদেশে আসছে বলে জানা গেছে। আজ সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত লি ঝিমিং এ তথ্য জানান।
লি ঝিমিং বলেন, চীনের টিকার চাহিদা বিশ্বের অন্যান্য দেশে প্রচুর চাহিদা। তাই বাণিজ্যিকভাবে বাংলাদেশ যেসব টিকা পেতে চায়, তা পেতে একটু সময় লাগবে। তা ছাড়া বাংলাদেশ এক সপ্তাহ আগে শুধু সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে।
রাষ্ট্রদূত বলেন, চীনের উপহারের টিকার জন্য বাংলাদেশকে ৩ ফেব্রুয়ারি প্রস্তাব দিয়েছিল। আর বাণিজ্যিকভাবে টিকা পেতে ৩০ এপ্রিল প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ যদি আগে অনুমোদন দিত, তাহলে আগেই টিকা পেত।