a মির্জা ফখরুল ইাসলাম আলমগীরকেকে কারাগারে পাঠানোর আদেশ
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

মির্জা ফখরুল ইাসলাম আলমগীরকেকে কারাগারে পাঠানোর আদেশ


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৯:৫৮
মির্জা ফখরুল ইাসলাম আলমগীরকেকে কারাগারে পাঠানোর আদেশ

ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার রাতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সিএমএম) আদালত এ আদেশ দেন।

এর আগে মির্জা ফখরুলকে রমনা থানায় করা নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন। পুলিশ কারাগারে পাঠানোর আবেদন করে। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মির্জা ফখরুলকে আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে তাঁর গুলশানের বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে ডিবির মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়। আজ রাত আটটার পর ফখরুলকে আদালতে নেয় পুলিশ।

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন গণমাধ্যমকে বলেন, গতকাল বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় রমনা থানায় করা মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।

আদালত সূত্র জানায়, মির্জা ফখরুলের পক্ষে জামিন আবেদন করা হয়। তবে শুনানি শেষে আদালত সে আবেদন নাকচ করে দিয়ে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম সাংবাদিকদের জানান, পুলিশ সদস্যরা গিয়ে ফখরুলসহ বাসার সবার সঙ্গে কথা বলেন। এরপর ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ (চিত্র) ও হার্ডডিস্ক নিয়ে চলে যান তাঁরা। এর ঠিক ১০ মিনিট পর আবার ফিরে এসে মির্জা ফখরুলকে নিয়ে যান পুলিশ সদস্যরা। সূত্র: প্রথম আলো

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ফখরুলের ‌‌‘আমার স্বপ্ন আমার দেশ’ নামে একটি বই প্রকাশিত হতে যাচ্ছে


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ১১:৪১
ফখরুলের ‌‌‘আমার স্বপ্ন আমার দেশ’ নামে একটি বই প্রকাশিত হতে যাচ্ছে

ফাইল ছবি

‘আমার স্বপ্ন আমার দেশ’ নামে দুই খণ্ডের বই প্রকাশিত হতে যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জানা গেছে, বিভিন্ন সভা, সমাবেশ ও সেমিনারে দেওয়া বক্তব্যের সংকলন আকারে বই দু’টি প্রকাশ করা হবে। পাশাপাশি রাজনৈতিক বিষয়ে বিএনপি মহাসচিবের কয়েকটি লেখাও বইয়ে থাকছে। এর প্রকাশনা উৎসব হওয়ার কথা রয়েছে আগামী নভেম্বরে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে দুই খণ্ডের বইটি প্রকাশিত হচ্ছে। বইয়ের প্রকাশক হলেন জহির মো. দীপ্তি। আর বইয়ের ভূমিকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই লিখেছেন। আর মুখবন্ধ লিখেছেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ। দুই খণ্ডের এই বইয়ের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। তবে ২৫ শতাংশ ছাড়ে বইটি সংগ্রহ করা যাবে।

শায়রুল কবির আরও জানান, প্রথম খণ্ডে  ১ থেকে ২৯টি অধ্যায় রয়েছে, পরের খণ্ডে ২৯ থেকে ২১০টি অধ্যায় রয়েছে। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা না দিয়ে সরকার মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, আমাদের লক্ষ্য গুণগত পরিবর্তন ও কল্যাণ রাষ্ট্র গঠন করা, আমাদের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার, এই সংকট বিএনপির একার নয় দেশের সবার ও গণতন্ত্র পুনঃরুদ্ধার করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরেয়ে আনতে হবে এবং মেগা প্রজেক্ট নামে হরিলুট চলছে- শিরোনামে একাধিক বক্তব্যের সংকলন রয়েছে। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

খামেনি সতর্ক করলেন এরদোগানকে


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ০৬:০৯
খামেনি সতর্ক করলেন এরদোগানকে

ফাইল ছবি

সিরিয়ার নতুন করে সেনা অভিযান না চালাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে পরামর্শ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

খামেনি বলেছেন, সিরিয়ার তুরস্কের নতুন সেনা অভিযান সিরিয়া-তুরস্কসহ ওই অঞ্চলের ক্ষতি সাধন করতে পারে। এসময় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে তুরস্ককে সহযোগিতা করার আশ্বাস দিয়েছন খামেনি। তিনি দাবি করেন, তুরস্ক সিরিয়ায় নতুন করে সেনা অভিযান শুরু করলে সন্ত্রাসীরাই তার ফায়দা হাসিল করবে।

সিরিয়ায় চলমান সঙ্কট আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে বলেই মনে করেন খামেনি। উল্লেখ্য, এরদোগান দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়দের সহায়তাই ওই অঞ্চলগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

কিছুদিন আগে এরদোগান ঘোষণা দিয়েঠিলেন, তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার ৩০ কিলোমিটার জায়গা নিরাপদ করে তুলতে আবারও ওই অঞ্চলগুলোতে সামরিক অভিযান পরিচালনা করা হবে। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়