a সালথায় সহকারী কমিশনারের কার্যালয়ে আগুন, থানা ঘেরাও
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

সালথায় সহকারী কমিশনারের কার্যালয়ে আগুন, থানা ঘেরাও



মঙ্গলবার, ০৬ এপ্রিল, ২০২১, ১২:৩০
সালথায় সহকারী কমিশনারের কার্যালয়ে আগুন, থানা ঘেরাও

ফরিদপুর জেলার সালথা উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) সাথে থাকা সরকারি কর্মচারীর লাঠিপেটায় এক ব্যক্তি গুরুতর আহত হওয়াকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। এ রিপোর্ট লেখার সময় সোমবার রাত ১০টার দিকে উত্তেজিত জনতা ঘটনার জন্য দায়ীদের শাস্তির দাবিতে উপজেলা পরিষদ ও থানা ঘেরাও করে রেখেছে। এছাড়া সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজারে চা খেয়ে ওই ইউনিয়নের নটাখোলা গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে মো. জাকির হোসেন মোল্লা বাড়ি ফিরছিলেন। এসময় সেখানে লকডাউনের কার্যকারিতা পরিদর্শনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হিরামনি উপস্থিত হন।

জাকির হোসেন অভিযোগ করেন যে, কিছু বুঝে উঠার আগেই এসিল্যান্ডের গাড়ি থেকে নেমে এক ব্যক্তি তার কোমর সজোরে লাঠি দিয়ে বাড়ি দেন। এতে তার কোমর ভেঙে যায়। পরে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে, জাকির হোসেনকে আহত করার খবরে সেখানে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে উঠে। কিছুক্ষণের মধ্যে সেখানে আরো গ্রামবাসী জড়ো হয়। এরপর সেখানে সালথা থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ পৌঁছালে উত্তেজিত জনতা পুলিশের উপরেও হামলা করে। এতে এসআই মিজানুর রহমানের মাথা ফেটে যায়। এরপর বিক্ষুব্ধ জনতা সালথা থানা অভিমুখে রওনা হয়ে থানা ঘেরাও করে।

এ বিষয়ে সালথা থানার ওসি আশিকুজ্জামান বলেন, এসিল্যান্ড মারুফা সুলতানা হিরামনির নিকট হতে খবর পেয়ে ফুকরা বাজারে পুলিশ পৌঁছালে সেখানে পুলিশের উপরে হামলা হয়। এতে এসআই মিজানুর রহমানের মাথা ফেটে যায়। 

ওসি আশিকুজ্জামান জানান, উত্তেজিত জনতাকে শান্ত হতে অনুরোধ জানাচ্ছি।

এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হিরামনির বক্তব্য জানার জন্য তার মোবাইলে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

শিক্ষকতার আড়ালে মাদক সম্রাজ্যের গডফাদার আটক


এম.এস প্রতিদিন ডেস্ক:
বুধবার, ১১ আগষ্ট, ২০২১, ০৮:৪০
শিক্ষকতার আড়ালে মাদক সম্রাজ্যের গডফাদার আটক

ফাইল ছবি

এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে সবাই অবহিত থাকলেও, তার আড়ালে সে ইয়াবার ব্যবসা করে মাদক সম্রাট হিসেবে পরিচিত। চট্রগ্রাম এলাকা থেকে শিক্ষকতার আড়ালে এই ইয়াবা ব্যবসায়ী জয়নাল আবেদিনকে গত সোমবার ৯ আগস্ট দুই সহযোগীসহ চট্রগ্রাম দেওয়ান হাট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার থেকে উদ্ধার করা হয় একুশ হাজারেরও বেশি ইয়াবা এবং সাড়ে আটলাখ নগদ টাকা।এলাকায় শিক্ষক হিসেবে ভালোই সুনাম জয়নাল আবেদিনের। ২০০৩ সাল থেকেই শিক্ষকতায় যুক্ত এই শিক্ষক।

মাদকের সম্রাজ্যের এই গডফাদারকে গ্রেফতার করে সিএমপি ডবলমুড়িং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ মহসীন বলেন" তাকে এই অঞ্চলের গডফাদার বলা যেতে পারে এখন পর্যন্ত যা পেয়েছি যে তিনি বেশ বড় কিছু চালান এই লকডাউনের ভিতর ঢাকা ও ঠাকুরগাঁও জেলায় পাচার করেছেন এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এই ভারপ্রাপ্ত কর্মকর্তা"।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

দেশে করোনাভাইরাসের ধরন ৮০ শতাংশই দক্ষিণ আফ্রিকার সঙ্গে মিল


এমএস.প্রতিদিন ডেস্ক:
বৃহস্পতিবার, ০৮ এপ্রিল, ২০২১, ০২:৩০
দেশে করোনাভাইরাসের ধরন ৮০ শতাংশই দক্ষিণ আফ্রিকার সঙ্গে মিল

ফাইল ছবি: করোনাভাইরাস

দক্ষিণ আফ্রিকায় আধিপত্য বিস্তার করা করোনা ভাইরাসের সবচেয়ে ভয়ঙ্কর ধরনটি কিছুদিন আগেই বাংলাদেশে ধরা পড়া দক্ষিণ আফ্রিকার নতুন এই করোনা ভাইরাসের ধরনটি এরই মধ্যে অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে।
 
সম্প্রতি আইসিডিডিআরবি এর করা একটি গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। এ বিষয়ে আইসিডিডিআরবি বলছে, দেশে শনাক্ত করোনাভাইরাসের ধরনগুলোর মধ্যে ৮০ শতাংশের বেশি দক্ষিণ আফ্রিকার ধরনের সঙ্গে পুরোপুরি মিল আছে। 

এর আগে ১লা জানুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত করা ১৬ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষার মধ্যে ২ হাজার ৭৫১টি নমুনা পজেটিভ আসে। কিন্তু ১৮ থেকে ২৪ মার্চের মধ্যে করোনা পজেটিভ রোগীদের ৫৭ টি নমুনার জিনোমিকক্রম বিশ্লেষণ করে দেখা যায়, দেশে ৮০ শতাংশের বেশি দক্ষিণ আফ্রিকার ধরনের সঙ্গে পুরোপুরি মিল আছে। অর্থাৎ, বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার ধরণটি সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছে।
 
এদিকে মার্চের প্রথম সপ্তাহে (৫ থেকে ১১ মার্চের মধ্যে) দেশের ১৩টি জেলা থেকে প্রায় ৩০টি নমুনার জিনোমিকক্রম সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হয়েছিল। সেখানে দক্ষিণ আফ্রিকার ধরণের কোন অস্তিত্বই ছিল না।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ